এক্সপ্লোর

Feluda: ১৭ জুন মুক্তি পাবে সৃজিত-টোটার 'ফেলুদার গোয়েন্দাগিরি'

Feludar Goyendagiri: আজ সোশ্যাল মিডিয়ায় সিরিজের নতুন পোস্টার শেয়ার করে নিলেন স্বয়ং পরিচালক। জুন মাসের ১৭ তারিখ 'হইচই'-এর ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে 'ফেলুদার গোয়েন্দাগিরি'

কলকাতা: জুনেই মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের ফেলুদা (Feluda)। 'দার্জিলিং জমজমাট' (Darjeeling Jomjomat)-এর গল্পের আদলে তৈরি হচ্ছে 'ফেলুদার গোয়েন্দাগিরি' (Feludar Goyendagiri)। আজ সোশ্যাল মিডিয়ায় সিরিজের নতুন পোস্টার শেয়ার করে নিলেন স্বয়ং পরিচালক। জুন মাসের ১৭ তারিখ 'হইচই'-এর ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে 'ফেলুদার গোয়েন্দাগিরি'।

মুখ্যভূমিকায় দেখা যাবে টোটা রায়চৌধুরীকে (Tota RoyChowdhury)।  টলিউড থেকে শুরু করে বলিউড, সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) ব্যস্ত পরিচালক। তবে ফেলুদার ছবির শ্যুটিং করার সময় নাকি সবচেয়ে খুশি থাকেন তিনি। এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক বলেছিছেন, 'ফেলুদার শ্যুটিং করার সময় কোনও নেতিবাচক মানসিকতা আমায় স্পর্শ করে না। সে শ্যুটিং হোক বা সোশ্যাল মিডিয়া। কারণ ফেলুদার শ্যুটিং করার সময় আমার পাশে সেই ১০ বছরের ছেলেটা বসে থাকে যে ভবানীপুরের বইয়ের দোকান থেকে পাতলা পাতলা বইগুলো কিনে আনত। নতুন বইয়ের গন্ধের সঙ্গে মিশে থাকত ফেলুদার অ্যাডভেঞ্চারের গন্ধ, তার বাবার স্মৃতি। সেইসব স্মৃতি যেন তাকে বর্মের মতো আগলে রাখে সমস্ত খারাপ কিছুর থেকে। সব মিলিয়ে ফেলুদার শ্যুটিং এক্কেবারে অন্যরকম অভিজ্ঞতা, অতুলনীয়। তখন মনে হয় পৃথিবীতে আর কিছু নেই, কেবল ফেলুদাই সত্য।'

আরও পড়ুন: Shruti Das: বাঁকুড়ার শুশুনিয়ায় স্বর্ণেন্দু-শ্রুতি, সঙ্গী অভিনেত্রীর পরিবারও

'ছিন্নমস্তার অভিশাপ'-এ প্রশংসা আর সমালোচনা দুইই পেয়েছিলেন টোটা। 'দার্জিলিং জমজমাট'-এর সময় সেগুলো কীভাবে কাজে লাগালেন তিনি? এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে টোটা বলেছিলেন, 'সঠিক সমালোচনা আমার কাছে উপহার বলে মনে হয়। সবসময় মনে হয়, সেগুলো মাথায় রাখলে নিজেকে আরও ভালো করতে সুবিধা হবে। আমরা, অভিনেতারা নিজেদের ভুলগুলো বুঝি। তাই যেটা সৎ সমালোচনা সেটা আমরা ধরতে পারি আর সেগুলো নিয়ে চিন্তাভাবনাও করি। তবে অযথা সমালোচনা অবান্তর। সমস্ত সমালোচনাই মাথায় রেখে গোটা টিম, বিশেষ করে আমি দার্জিলিং জমজমাট-এ কাজ করেছি। দর্শকদের বলব কী পার্থক্য লক্ষ্য করলেন, দেখে অবশ্যই জানাবেন। অপেক্ষায় থাকব।'

সেরা শিরোনাম

Tollywood News: কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
Gourab Chatterjee: উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
Soumitrisha Kundu: 'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
Srijla Guha: 'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!
'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget