এক্সপ্লোর

Gauahar Khan: জন্মের এক মাস পূর্ণ, একরত্তির নাম প্রকাশ করলেন গওহর-জায়েদ

Gauahar Khan Son Name: কালো পোশাকে গওহর খান ও জায়েদ দরবার। কোলে একরত্তি পুঁচকে। পরনে সুপারম্যান পোশাক, পায়ে সাদা জুতো। পরম যত্নে মা-বাবার কোলে নিশ্চিন্তে ঘুমোচ্ছে সে।

নয়াদিল্লি: ১০ মে মা হয়েছেন অভিনেত্রী গওহর খান (Gauahar Khan)। জায়েদ ও গওহরের পরিবারে এসেছে খুদে পুত্র সন্তান (baby boy)। আজ এক মাস পর সোশ্যাল মিডিয়ায় একরত্তির নাম (baby boy name revealed) ঘোষণা করলেন তারকা দম্পতি। 

ছেলের কী নাম রাখলেন গওহর-জায়েদ?

কালো পোশাকে গওহর খান ও জায়েদ দরবার। কোলে একরত্তি পুঁচকে। পরনে সুপারম্যান পোশাক, পায়ে সাদা জুতো। পরম যত্নে মা-বাবার কোলে নিশ্চিন্তে ঘুমোচ্ছে সে, আর তার দিকে মুগ্ধ দৃষ্টিতে মুখে চওড়া হাসি নিয়ে তাকিয়ে আছেন মা-বাবা। সুখী পরিবারের এমনই দুটি ছবি পোস্ট করে গওহর খান লেখেন, 'আমাদের জিহান'। 

একরত্তির নাম জানালেন অনুরাগীদের। লিখলেন, 'আমাদের খুদের নাম প্রকাশ করছি, ওর জন্মের এক মাস পূর্তিতে। আপনাদের সকলের ভালবাসার জন্য ধন্যবাদ। ওর জন্য আপনাদের আশীর্বাদ চিরকাল প্রয়োজন এবং আমাদের একরত্তির জন্য গোপনীয়তা চাইছি। ওর তরফ থেকে ভালবাসাও জানবেন।' অভিনেত্রীর পোস্টে শুভেচ্ছাবার্তার বন্যা বয়ে যায়। প্রসঙ্গত, ১০ মে তাঁদের কোলে এসেছে খুদে, আর ১১ মে সোশ্যাল মিডিয়ায় সেই খবর শেয়ার করে নেন অভিনেত্রী। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gauahar Khan (@gauaharkhan)

২০২০ সালে স্বনামধন্য সঙ্গীত পরিচালক ইসমাইল দরবার পুত্র জায়েদ দরবারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন গওহর খান। ২৫ ডিসেম্বর শুরু করেন তাঁরা নতুন জীবন। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ে তাঁদের রসায়ন। গওহর এক বনেদি মুসলিম পরিবারের মেয়ে। পাঁচ ভাইবোনের মধ্যে তিনিই সবচেয়ে ছোট। গওহর ২০০২ সালে মিস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তারপর চলে আসেন মডেলিংয়ে। এরপরে বলিউডেও পা রাখেন গওহর।

আরও পড়ুন: Long Covid : লং কোভিড রুখে দিতে পারে ডায়াবেটিসের এক ওষুধ ! ল্যানসেটের গবেষণায় নতুন দিশা

গওহর ও জায়েদের প্রেম, বিয়ে নিয়ে কম চর্চা হয়নি। গওহর জায়েদের থেকে বয়সে ১১ বছরের বড়। আর তাই এই নিয়ে অনেকে অনেকরকম মত প্রকাশই করেছিলেন। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন গওহর। 'বিগ বস'-এর বিজয়ী এই অভিনেত্রীর নাম জড়িয়েছিল বিগ বসেরই অপর প্রতিযোগীর সঙ্গে। কুশল টন্ডনের তাঁর ঘনিষ্ঠতা নিয়ে চর্চা হয়েছিল যথেষ্ট। কিন্তু বিগ বস হাউজ থেকে বেরনোর পরেই তাঁদের সম্পর্ক ভেঙে যায়। 

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget