এক্সপ্লোর

Gauri Khan: মাদক মামলায় ছেলের নাম জড়ানোর পর প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট গৌরী খানের

বড় ছেলে আরিয়ান খানের (Aryan Khan) মাদক কাণ্ডে গ্রেফতারি থেকে জামিন, দীর্ঘ আইনি জটিলতার মধ্যেও প্রকাশ্যে একটিও বক্তব্য রাখেননি শাহরুখ খান কিংবা গৌরী খান। করেননি কোনও সোশ্যাল মিডিয়া পোস্টও।

মুম্বই: গত ২ অক্টোবর মুম্বই থেকে গোয়াগামী প্রমোদতরীর রেভ পার্টি থেকে মাদক কাণ্ডে আটক এবং পরবর্তীকালে গ্রেফতার হন শাহরুখ খানের (Shahrukh Khan) ছেলে আরিয়ান খান (Aryan Khan)। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) হাতে গ্রেফতার হওয়ার পর থেকে প্রকাশ্যে কোনও বক্তব্য রাখতে দেখা যায়নি শাহরুখ খান কিংবা গৌরী খানকে। আরিয়য়ান খানের গ্রেফতারির পর জামিন নিয়ে চলে দীর্ঘ আইনি জটিলতা। নিম্ন আদালতে জামিনের আবেদন কিছুতেই মঞ্জুর না হওয়ায় আরিয়ানের আইনজীবীরা বম্বে হাইকোর্টে আবেদন জানান। এবং আরিয়ানকে স্বস্তি দিয়ে তাঁর জামিন মঞ্জুর করে বম্বে হাইকোর্ট।

আরও পড়ুন - Aryan Khan Case: আরিয়ান খানকে বড় স্বস্তি বম্বে হাইকোর্টের

বড় ছেলের মাদক কাণ্ডে গ্রেফতারি থেকে জামিন, দীর্ঘ আইনি জটিলতার মধ্যেও প্রকাশ্যে একটিও বক্তব্য রাখেননি শাহরুখ খান কিংবা গৌরী খান। করেননি কোনও সোশ্যাল মিডিয়া পোস্টও। অবশেষে গৌরী খান নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করলেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে গৌরী খান একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে দুই ফ্যাশন ডিজাইনার ফাল্গুনি এবং শেন পিককের সঙ্গে কোনও মিটিং করছেন তিনি। ভিডিওতে বোঝা যাচ্ছে, হায়দরাবাদে ফাল্গুনি এবং শেন পিকক তাঁদের নতুন স্টোর খুলতে চলেছেন। আর সেটিরই ইন্টিরিয়র ডিজাইন করবেন গৌরী। 

গৌরী খানের পোস্ট করা ভিডিও দেখে নেট নাগরিকরা বলছেন, ফের কাজে ব্যস্ত হয়েছেন তিনি। এক নেট নাগরিক লেখেন, 'হাজার সমস্যার মধ্যেও নিজের কাজ করে যেতে হবে'। যদিও কমেন্টে তাঁকে কটাক্ষ করতেও ছাড়েননি বহু নেট নাগরিক। দীর্ঘদিন পর শাহরুখ-পত্নীকে নিজের কাজে ফিরতে দেখে খুশি অনুরাগীরা। অন্যদিকে আরিয়ান খানের গ্রেফতারি থেকে জামিন দীর্ঘ আইনি জটিলতার কারণে নিজের সমস্ত ছবির শ্যুটিং বন্ধ রেখেছিলেন শাহরুখ খান। শোনা যাচ্ছে, পরিবারের সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়ে অবশেষে তিনিও কাজে যোগ দিয়েছেন।

সেরা শিরোনাম

Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Kareena Kapoor Khan: নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
Rwitobroto Mukherjee: চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
Ranojoy Bishnu: ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?
ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget