এক্সপ্লোর

Bhupen Hazarika Google Doodle: ভূপেন হাজারিকার জন্মবার্ষিকীতে গুগলের বিশেষ শ্রদ্ধা, ডুডলে হাজির শিল্পী

Bhupen Hazarika: 'রুদালি', 'মিল গয়ি মনজিল মুঝে', 'দরমিয়াঁ', 'গজগামিনি', 'দামন', 'কিউঁ'-এর মতো গানের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। একাধিক পুরস্কারেও ভূষিত হয়েছেন তিনি।

নয়াদিল্লি: আজ কিংবদন্তি সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকার (Bhupen Hazarika) ৯৬তম জন্মবার্ষিকী। আর এই বিশেষ দিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাল গুগল (Google), তাদের বিশেষ ডুডলের (Doodle) মাধ্যমে। ২০১১ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভূপেন হাজারিকা। তিনি একাধারে গায়ক, কবি, সঙ্গীতশিল্পী, পরিচালক ও গীতিকার ছিলেন। সেই কিংবদন্তি শিল্পীর প্রতি গুগলের শ্রদ্ধাজ্ঞাপনে আপ্লুত অনুরাগীরা।

গুগলের শ্রদ্ধা

শিল্পচর্চার পাশাপাশি ১৯৬৭ থেকে ১৯৭২ সাল পর্যন্ত অসম বিধানসভার বিধায়কও ছিলেন ভূপেন হাজারিকা। 'সুধাকণ্ঠ', এই নামেই বেশি পরিচিত ছিলেন তিনি। প্রায় ৬ দশক ব্যাপী তাঁর কর্মজীবনে কাজ করেছেন কয়েকশ ছবিতে।

দেশের একাধিক শ্রদ্ধেয় মানুষদের প্রতি সম্মান জানানোর গুগলের এই পদ্ধতি এতদিনে বেশ পরিচিত সকলের মধ্যে। তেমনই ৮ সেপ্টেম্বর ভূপেন হাজারিকার ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ডুডল তৈরি করল গুগল। হারমোনিয়ামে ব্যস্ত সঙ্গীতশিল্পীর এই ডুডল তৈরি করেছেন মুম্বইয়ের অতিথিশিল্পী রুতুজা মালি।

১৯২৬ সালের ৮ সেপ্টেম্বর, অসমে জন্মগ্রহণ করেন ভূপেন হাজারিকা। ব্রহ্মপুত্রের তীরে জীবন নিয়ে তৈরি গান ও লোককথার মাঝেই বেড়ে ওঠেন তিনি। মাত্র ১০ বছর বয়সে তাঁর প্রথম গান রেকর্ড করেন তিনি।

১৯৪২ সালে কলায় ইন্টারমিডিয়েট পাশ করেন এবং ১৯৪৬ সালে বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর পাশ করেন। এরপরই তিনি পাড়ি দেন নিউ ইয়র্কের উদ্দেশে। সেখানে পাঁচ বছর থেকে ১৯৫২ সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস কমিউনিকেশনে পিএইচডি করে ফেরত আসেন।

পড়াশোনার শেষে গুয়াহাটিতে অল ইন্ডিয়া রেডিওর হয়ে গান গাইতে শুরু করেন তিনি। তিনি একাধিক বাংলা গান হিন্দিতে অনুবাদ করেও গেয়েছেন।

সময়ের সঙ্গে সঙ্গে, তিনি অসংখ্য গান তৈরি করেছেন। গানের মাধ্যমে মানুষের গল্প বলার ঝোঁক ছিল তাঁর - সুখ এবং দুঃখের গল্প, ঐক্য এবং সাহস, রোম্যান্স এবং একাকীত্ব এবং এমনকী দ্বন্দ্ব ও সংকল্পের গল্প।

আরও পড়ুন: Asha Bhosle Birthday: ৯ বছর বয়সে পিতৃবিয়োগ, সংসার চালানোর তাগিদের গানকে বেছে নিয়েছিলেন আশা ভোঁসলে

'রুদালি', 'মিল গয়ি মনজিল মুঝে', 'দরমিয়াঁ', 'গজগামিনি', 'দামন', 'কিউঁ'-এর মতো গানের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। একাধিক পুরস্কারেও ভূষিত হয়েছেন তিনি। যার মধ্যে 'সঙ্গীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড', 'দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড' উল্লেখযোগ্য। পদ্মশ্রী সম্মানেও ভূষিত হন। ২০১৯ সালে মরণোত্তর ভারতরত্ন সম্মানে সম্মানিত হন তিনি।

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget