এক্সপ্লোর

Gouri Alo: দুর্ঘটনার হাত থেকে অলৌকিকভাবে বেঁচে গিয়েই কি দৈবশক্তি এসেছিল গৌরীর মধ্যে?

কালীপুজোর রাতে একটা বাস দুর্ঘটনা। পুড়ে ঝলসে গিয়েছেন বাসের সমস্ত যাত্রীরা। কেবল বেঁচে গিয়েছিল একরত্তি এক শিশু কন্যা। সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসেন এক পুরোহিত।

কলকাতা: কালীপুজোর রাতে একটা বাস দুর্ঘটনা। পুড়ে ঝলসে গিয়েছেন বাসের সমস্ত যাত্রীরা। কেবল বেঁচে গিয়েছিল একরত্তি এক শিশু কন্যা। সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসেন এক পুরোহিত। তাঁর বাড়িতেই ধীরে ধীরে বেড়ে ওঠে সেই একরত্তি। নাম দেওয়া হয় গৌরী। 

জি বাংলায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক 'গৌরী এল'। পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের নতুন কাজ এটি। এই ধারাবাহিকের হাত ধরেই টেলিভিশনের পর্দায় অভিষেক ঘটছে আরও এক নতুন মুখের। তিনি মেঘনা মাইতি। ট্যালেন্ট হান্ট শো ডান্স বাংলা ডান্স-এ অংশগ্রহণ করেছিলেন মেঘনা। আর সেই প্রতিযোগীই এবার আসতে চলেছেন অভিনেত্রী হিসেবে। 

ধারাবাহিকে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, সুমন্ত মুখোপাধ্যায়, বশিষ্ট মুখোপাধ্যায়, মৌসুমি সাহা, ভাস্বর চট্টোপাধ্যায় প্রমুখরা।

আরও পড়ুন: সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে এক ফ্রেমে, 'জীবনের সেরা ছবি', আপ্লুত ঈপ্সিতা

স্বর্ণেন্দু সমাদ্দারের (Swarnendu Samaddhar) পরিচালনায় আসছে নতুন ধারাবাহিক। মোহনার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে বিশ্বরূপ চট্টোপাধ্যায়কে (Biswarup Chatterjee)। তাঁরা ছাড়াও এই ধারাবাহিকে থাকছেন ছোটপর্দা ও বড়পর্দার এক ঝাঁক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী। 

ইতিমধ্যে জি বাংলার সোশ্যাল মিডিয়ার পাতায় জ্বলজ্বল করছে 'গৌরী এল'-র প্রোমো। সেই থেকেই আঁচ করা যায়, 'ত্রিনয়নী'-র মতো গৌরীও অলৌকিক ক্ষমতাসম্পন্ন। প্রতিষ্ঠিত দেবী ঘোমটা কালীর পুজোর দিন বাড়িতে পা রাখবে গৌরী। প্রথমে বাড়িতে ঢোকার অনুমতি মেলে না তাঁর। কিন্তু গৌরীর কাতর আর্তি, মা তাঁকে ডেকেছেন। গানের সুরে খুলে যায় মন্দিরের দরজা। তাঁর সুরে অবাক হয়ে যায় সবাই। আর নায়কের সঙ্গে মুখোমুখি হতেই সরে যায় ঘোমটা কালীর ঘোমটা। চমকে ওঠে গোটা বাড়ি। নিজের পরিচয় দিয়ে নায়িকা জানান, তিনি গৌরী। 

এই ধারাবাহিকের গল্পের থাকছে আলৌকিকের ছোঁয়া। চলতি মাসের ২৮ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার সন্ধে সাড়ে সাতটা থেকে দেখা যাবে এই নতুন ধারাবাহিক।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Srijla Guha: নতুন সিরিজে সৃজলা গুহ, আবেগ, প্রেমের মিশেলে তৈরি করবেন 'কলকাতা কোলাজ'
নতুন সিরিজে সৃজলা গুহ, আবেগ, প্রেমের মিশেলে তৈরি করবেন 'কলকাতা কোলাজ'
Swarup Biswas: 'এই বিশ্বাস ব্রাদার্স দিনের পর দিন জমি-বাড়ি দখল করেছে', স্বরূপ গ্রেফতার হতেই তোপ সৌরভের
'এই বিশ্বাস ব্রাদার্স দিনের পর দিন জমি-বাড়ি দখল করেছে', স্বরূপ গ্রেফতার হতেই তোপ সৌরভের
Rudranil Ghosh on Swarup Arrest: 'ধর্মের কল বাতাসে নড়ে', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই বিস্ফোরক রুদ্রনীল ঘোষ
'ধর্মের কল বাতাসে নড়ে', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই বিস্ফোরক রুদ্রনীল ঘোষ
Swarup Biswas News: অরূপ বিশ্বাসের ভাইকে ঘিরে 'চোর চোর' স্লোগান! নিরাপত্তার কথা ভেবে স্বরূপকে রাখা হল লালবাজারে!
অরূপ বিশ্বাসের ভাইকে ঘিরে 'চোর চোর' স্লোগান! নিরাপত্তার কথা ভেবে স্বরূপকে রাখা হল লালবাজারে!

ভিডিও

শিবপ্রসাদের সঙ্গে মনোমালিন্য হয়? মহিলা পরিচালক বলে সুযোগ কম পেয়েছেন? অকপট নন্দিতা রায়
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০৩.০৬.২৬): তৃণমূলের নিয়ন্ত্রণ পুরোপুরি হারালেন মমতা, এবার হাতছাড়া হতে চলেছে প্রতীকও?
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget