এক্সপ্লোর

বিবাদে ইতি টানতে ভাগ্নে ক্রুষ্ণার সঙ্গে দূরত্ব রাখবেন, জানালেন গোবিন্দ

বেশ কিছুদিন ধরেই বিবাদ চলছে গোবিন্দা আর তাঁর ভাগ্নে ক্রুষ্ণা অভিষেকের। মামার জন্যই নাকি কপিল শর্মার শোয়ে অনুপস্থিত ক্রুষ্ণা। তাঁর যমজ সন্তানদের মামা গোবিন্দ দেখতে যাননি হাসপাতালে, এই নিয়ে বার বার অভিযোগ তুলেছেন ক্রুষ্ণা। এবার মুখ খুললেন গোবিন্দা। ভাগ্নের যাবতীয় অভিযোগকে কার্যত তিনি উড়িয়ে দিলেন।

মুম্বই: বেশ কিছুদিন ধরেই বিবাদ চলছে গোবিন্দা আর তাঁর ভাগ্নে ক্রুষ্ণা অভিষেকের। মামার জন্যই নাকি কপিল শর্মার শোয়ে অনুপস্থিত ক্রুষ্ণা। তাঁর যমজ সন্তানদের মামা গোবিন্দ দেখতে যাননি হাসপাতালে, এই নিয়ে বার বার অভিযোগ তুলেছেন ক্রুষ্ণা। এবার মুখ খুললেন গোবিন্দা। ভাগ্নের যাবতীয় অভিযোগকে কার্যত তিনি উড়িয়ে দিলেন। গোবিন্দা বলেন, এই মিডিয়া স্টেটমেন্ট দিতে আমার খুব খারাপ লাগছে। কিন্তু মনে হচ্ছে অনেক হয়ে গিয়েছে, এ বার সত্যিটা সামনে আসা দরকার।কাগজে আমি পড়েছি যে আমার ভাগ্নে ক্রুষ্ণা অভিষেক বলে বেড়াচ্ছে একটি জনপ্রিয় টিভি শোয়ে আমি গেস্ট হিসেবে আমন্ত্রিত হয়েছি বলে নাকি ও সেই শোয়ে নেই। আবার ক্রুষ্ণা নাকি এমনও বলে বেড়াচ্ছে যে আমি ওর যমজ সন্তানদের দেখতে যাইনি। অথচ আমি সপরিবারে হাসপাতালে গিয়ে সন্তানদের দেখতে গিয়েছিলাম।এমনকী উপস্থিত ডাক্তার আবস্তি এবং নার্সের সঙ্গেও কথা বলেছিলাম। নার্স অবশ্য আমায় বলেছিলেন যে, দুই সন্তানের মা কাশ্মীরা শাহ চাননি যে আমি বা আমাদের পরিবারের কেউ হাসপাতালে গিয়ে সারোগেট শিশুদের দেখি। আমরা বেশ খানিকটা দুর থেকে সন্তানদের দেখি।এবং মন খারাপ নিয়ে বাড়ি ফিরি। হতে পারে যে এই ঘটনার সম্পর্কে ক্রুষ্ণা হয়তো কিছুই জানে না। কিন্তু ওই নার্স ও ডাক্তারদের সঙ্গে এখনই কেউ যোগাযোগ করে সত্যিটা জেনে নিতে পারেন। গোবিন্দা আরও ব্যাখ্যা করে বলেছেন, ভাগ্নের সঙ্গে আমার যাই-ই হয়ে থাক তা নিয়ে মিডিয়ায় কথা বলতে আমার খুব খারাপ লাগছে। ক্রুষ্ণাকে কিন্তু আমি সত্যিই খুব ভালোবাসি। ছোটবেলা থেকেই ও আমার খুব ঘনিষ্ঠ। ও হয়তো বুঝতেই পারছে না নিজের পরিবারের লোকের সঙ্গে এমন আচরণ করলে বাইরের লোকেরা তার সুযোগ নেয়। যাহোক, এখন থেকে আমি সম্মানজনক দূরত্ব বজায় রেখে চলবো। প্রসঙ্গত, কপিল শর্মার শো-তে গোবিন্দা একবার আসার পর থেকেই শোনা যাচ্ছিল মামা গোবিন্দার সঙ্গে সম্পর্ক মোটেও ভাল নয় কৃষ্ণার। শোনা যায়, কৃষ্ণার ‘দ্য ড্রামা কোম্পানি’ শো-র প্রযোজকদের ঘনিষ্ঠ ছিলেন গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা। প্রয়োজকদের অনুরোধেই একদিন শোয়ে অতিথি হয়ে আসেন সস্ত্রীক গোবিন্দা। তবে তার আগেই সোশ্যাল মিডিয়ায় কৃষ্ণার স্ত্রী কাশ্মীরা লেখেন, “টাকা নিয়ে মঞ্চে নাচার লোকজন।” শোনা যায় গোবিন্দা এবং তাঁর স্ত্রীকে বোঝাতেই এমন পোস্ট করেছেন কাশ্মীরা। তারপর থেকেই নাকি মামা-ভাগ্নের সম্পর্কে চিড় ধরে। কপিল শর্মার শো-তে বছরদুয়েক আগে যখন সস্ত্রীক গোবিন্দা এসেছিলেন তখন কৃষ্ণার দেখা মেলেনি। এমনকী কৃষ্ণার যমজ সন্তান কিংবা তাঁর নিজের জন্মদিনে পার্টিতেও দেখা যায়নি মামা গোবিন্দা কিংবা স্ত্রী কাউকেই।

সেরা শিরোনাম

Manasi Ghosh: টলিউডে প্রথম প্লেব্যাক ইন্ডিয়ান আইডল খ্যাত মানসী ঘোষের, কোন সিনেমায় কাজ করছেন গায়িকা?
টলিউডে প্রথম প্লেব্যাক ইন্ডিয়ান আইডল খ্যাত মানসী ঘোষের, কোন সিনেমায় কাজ করছেন গায়িকা?
Tollywood News: নতুন সিনেমায় অনিন্দিতা-রণজয়, প্লেব্যাকের চমক সুনিধি চৌহান!
নতুন সিনেমায় অনিন্দিতা-রণজয়, প্লেব্যাকের চমক সুনিধি চৌহান!
Aamir Khan Marriage: বৃষ্টিভেজা বিকেলে সইসাবুদের বিয়ে সারলেন আমির-গৌরী, আসরে হাজির প্রাক্তন স্ত্রী-সন্তানেরাও!
বৃষ্টিভেজা বিকেলে সইসাবুদের বিয়ে সারলেন আমির-গৌরী, আসরে হাজির প্রাক্তন স্ত্রী-সন্তানেরাও!
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার

ভিডিও

Samik Bhattacharya :
Baruipur Incident : বারুইপুর, সোনারপুর, নরেন্দ্রপুর থানা এলাকায় BNS-এর ১৬৩ নম্বর ধারা লাগু
Weather Updates: নিম্নচাপে জের, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনভর দফায় দফায় বৃষ্টি
Baruipur News :বারুইপুরের উদ্দেশ্যে রওনা 'কালীঘাট তৃণমূল'র প্রতিনিধিদের
Baruipur Incident। বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন-খুনের ঘটনায় গ্রেফতার আরও ১, আটক আরও ৩ অভিযুক্তকে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget