এক্সপ্লোর

২৫ বছর বয়স পর্যন্ত নিজেকে ব্যর্থ মনে করে আত্মহত্যার কথা ভাবতেন এ আর রহমান!

মুম্বই: দেশের অন্যতম সেরা সঙ্গীত পরিচালক তিনি। শুধু দেশেই নয়, বিদেশেও খ্যাতি ছড়িয়ে পড়েছে। অস্কারও জিতেছেন। অথচ এই সফল ব্যক্তি এ আর রহমান একটা সময় নিজেকে ব্যর্থ মনে করতেন। এই ধারণা তাঁর মনে এতটাই প্রভাব ফেলেছিল, তিনি আত্মহত্যা করার কথাও ভাবতেন! নিজেই এই কথা জানিয়েছেন। আত্মজীবনী প্রকাশ অনুষ্ঠানে জীবনের কঠিনতম সময় প্রসঙ্গে রহমান বলেছেন, ‘২৫ বছর বয়স পর্যন্ত আমি আত্মহত্যার কথা ভাবতাম। আমরা বেশিরভাগ মানুষই নিজেদের যথেষ্ট যোগ্য মনে করি না। আমি বাবাকে হারানোর পর শূন্যতা তৈরি হয়েছিল। সেই সময় আমার জীবনে অনেককিছু ঘটছিল। কিন্তু সেইসব ঘটনাই আমাকে সাহসী করে তোলে। মৃত্যু সবার কাছেই স্থায়ী বিষয়। সব সৃষ্টিরই যখন শেষ আছে, তখন কেন কোনও একটি বিষয় নিয়ে উদ্বিগ্ন হব?’ সাফল্যের পথে যাত্রার বিষয়ে এই সঙ্গীত পরিচালক বলেছেন, ‘চেন্নাইয়ে একটি রেকর্ডিং স্টুডিও খোলার পরেই আমার জীবনের মোড় ঘুরে যায়। তার আগে পরিস্থিতি অন্যরকম ছিল। বাবার মৃত্যুর কারণে আমি ৩৫টি ছবিতে কাজ করার অফার পেলেও, মাত্র দু’টিতে কাজ করি। সবাই অবাক হয়ে প্রশ্ন করত, কীভাবে আমি বেঁচে থাকব? সবাই বলত সুযোগ কাজে লাগাতে। আমার তখন ২৫ বছর বয়স। আমি সব অফার গ্রহণ করতে পারিনি। ১২ থেকে ২২ বছর বয়সের মধ্যে আমি গানের বিষয়ে সবকিছু শিখে নিয়েছিলাম। তাই সঙ্গীত পরিচালনা আমার কাছে সাধারণ বিষয় ছিল। আমার একই কাজ করতে ভাল লাগত না।’ ১৯৯২ সালে ‘রোজা’ ছবিতে সঙ্গীত পরিচালক হিসেবে রহমানের অভিষেক হয়। এরপর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি। তিনি সঙ্গীতে বদল আনেন। তাঁর ব্যক্তিগত জীবনেও বদল আসে। তিনি সপরিবারে ধর্মান্তরিত হন। এ বিষয়ে রহমান বলেছেন, ‘আমার আসল নাম দিলীপ কুমার কোনওদিনই পছন্দ ছিল না। আমার মনে হত, ওই নামটার সঙ্গে আমার ব্যক্তিত্বের কোনও মিল নেই। আমি অন্য মানুষ হতে চাইতাম। অতীতের সব বোঝা ঝেড়ে ফেলে আমি নতুন মানুষ হতে চাইতাম।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget