এক্সপ্লোর

৪০ এ প্রভাস, জেনে নিন জনপ্রিয় তারকার লড়াইয়ের দিনগুলির কথা

জানেন কি, দক্ষিণ ভারতের জনপ্রিয় এই অভিনেতার সাফল্যের রাস্তাটা খুব একটা সহজ ছিল না? তাহলে জেনে নিন, কেমন ছিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রভাসের শুরু দিনগুলি!

মুম্বই: আজ ৪০ এ পড়লেন প্রভাস। জন্মদিনে প্রিয় অভিনেতাকে অনুরাগীরা শুভেচ্ছা তো জানাচ্ছেনই। কিন্তু জানেন কি, দক্ষিণ ভারতের জনপ্রিয় এই অভিনেতার সাফল্যের রাস্তাটা খুব একটা সহজ ছিল না? তাহলে জেনে নিন, কেমন ছিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রভাসের শুরু দিনগুলি! প্রভাসের জনপ্রিয়তা বহুদিনের। কিন্তু বাহুবলী মুক্তির পর থেকে প্রভাসের জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে আসমুদ্রহিমাচল। 'ঈশ্বর' ছবি দিয়ে কেরিয়ার শুরু করেন প্রভাস। কিন্তু এই ছবি বক্সঅফিসে আশানুরূপ ফল দিতে ব্যর্থ হয়। তবে দর্শক একেবারে মুখ ফিরিয়েও নেয়নি। তারপরই শুরু হয় দক্ষিণী তারকার আকাশ ছোঁয়ার অধ্যাবসায়। ২০০৩ এ 'রাঘবেন্দ্র'ও দর্শকের মন ভরাতে পারেনি। অবশেষে ২০০৪ এ 'বর্ষম ছবি'তে নজর কাড়ে প্রভাসের অভিনয়। শুরু হয় তার সাফল্য যাত্রা। এই ছবির জন্য 'বেস্ট ইয়ং পারফর্মার' পুরষ্কার পান প্রভাস।
কিন্তু প্রভাসের লড়াইয়ের ইতিহাস এখানেই শেষ নয়। 'সে-বছরই মুক্তি পায় প্রভাস অভিনীত 'অদভি রামুডু'। সেই ছবি বক্সঅফিসে মুখ থুবড়ে পড়া। ছবি নিয়ে সমালোচনাও হয় বিস্তর। তবে ইন্ডাস্ট্রিতে লড়াকু মানসিকতার জন্য প্রভাসের বরাবরের খ্যাতি। দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছিলেন তিনি। সেই সময়ই এস এস রাজামৌলির সুনজরে আসেন প্রভাস। রাজামৌলির জহুরির চোখ তাঁকে চিনে নিতে ভুল করেনি। ২০০৫ সালে তাঁর নির্দেশনায় 'ছত্রপতি' মারকাটারি হিট হয়। এর শরণার্থীর ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। প্রায় ১০০ দিন ধরে ৫৪টি সিনেমা হলে চলেছিল ছবিটি। কিন্তু তার ঠিক পরের বছরই প্রভাসের ভাল গেল না। ছবি হিটের মুখ দেখল না।
View this post on Instagram

Darlings, It’s time to fall in love all over again! Song Out Soon... Swipe up to my stories for Hindi, Telugu, Tamil & Malayalam teaser of the song. #SaahoOnAugust30 @shraddhakapoor @neilnitinmukesh @arunvijayno1 @sujeethsign @vaibhavi.merchant @uvcreationsofficial #BhushanKumar @tseriesfilms @officialsaahomovie Location: Innsbruck, #myinnsbruck @gururandhawa - Music Director, Hindi Lyrics & Singer (Male) @kk_lyricist - Telugu & Tamil Lyrics @vinayaksasikumar - Malayalam Lyrics @haricharanmusic - Telugu, Tamil, Malayalam Male Singer @tulsikumar15- Telugu & Hindi Female Singer @shakthisreegopalan- Tamil, Malayalam Female Singer

A post shared by Prabhas (@actorprabhas) on

এরই মধ্যে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা জমিয়ে ফেলেন প্রভাস। 'যোগী', 'মুন্না', 'বিল্লা', একের পর এক হিট। ২০১১ য় প্রভাস নজর কাড়েন 'ডার্লিং'-এ। তারপরই মুক্তি পায় 'মিস্টার পারফেক্ট'। সেটাও জবরদস্ত হিট। এই ছবিতে প্রভাসের কমেডি মন ছুঁয়ে যায়। রোম্যান্স থেকে কমেডি, দুই ভিন্ন ধারার ছবিতেই ততদিন নিজেকে প্রমান করে ফেলেছেন এই দক্ষিণী শিল্পী। ২০১২ য় 'রেবেল' ছবিতে তিনি দেখিয়ে দিলেন অ্যাকশন হিরো হিসেবেও তিনি উপযুক্ত। এরপর মির্চিও দুরন্ত হিট। ২০১৪য় বলিউডে পা রাখেন প্রভাস। অজয় দেবগনের সঙ্গে ''অ্যাকশন জ্যাকশন'' ছবিতে গেস্ট অ্যাপিয়ারেন্সেই নজর কেড়ে নেন সকলের। এরপর ২০১৫ সালে মুক্তি পায় বাহুবলী। বাকিটা তো ইতিহাস। তামিল, মালয়লম, হিন্দি , তিনটি ভাষায় ডাব করা হয় ছবিটি। বাহুবলীর সিক্যুয়েলও একইরকম ভালবাসা এনেদিয়েছিল প্রভাসকে। আর বক্সঅফিসে তৈরি হয়েছিল হিটের ইতিহাস। এবছর প্রভাস অভিনীত 'সাহো' ততটা সাড়া ফেলতে না পারলেও প্রভাসের জনপ্রিয়তা হ্রাস পায়নি এতটুকুও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
Satabdi Roy: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget