এক্সপ্লোর

Varun Dhawan Birthday: 'বদলাপুর' থেকে 'অক্টোবর', পাঁচ ছবি যেখানে নিজেকে ভেঙে ফের গড়েছেন বরুণ

Varun Dhawan: নিজের রোম্যান্টিক, কমিক ইমেজ ভাঙতে চেয়েছেন বরুণ, ভেঙেওছেন। দর্শক যখন তাঁকে 'স্টিরিওটাইপ' করে ফেলছে তখন সেই খোলস ছেড়ে এমন চরিত্রেও তাঁকে অভিনয় করতে দেখা গেছে যেগুলো কমিক নয়।

নয়াদিল্লি: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা বরুণ ধবন (Varun Dhawan)। অনেকেরই হার্টথ্রব তিনি। রোম্যান্টিক, হালকা, মজার চরিত্রের জন্য বিশেষ খ্যাত। 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' (Student Of The Year), 'হাম্পটি শর্মা কি দুলহনিয়া' (Humpty Sharma Ki Dulhania), 'ম্যায় তেরা হিরো'র (Main Tera Hero) মতো একাধিক রোম্যান্টিক ছবিতে তাঁকে দেখা গেছে। 

তবে নিজের এই রোম্যান্টিক, কমিক ইমেজ ভাঙতে চেয়েছেন তিনি, ভেঙেওছেন। দর্শক যখন তাঁকে 'স্টিরিওটাইপ' করে ফেলছে তখন সেই খোলস ছেড়ে এমন চরিত্রেও তাঁকে অভিনয় করতে দেখা গেছে যেগুলো কমিক নয়, বা যার মধ্যে 'বয়-নেকস্ট-ডোর' সুলভ কোনও ছাপ নেই। 

সোমবার ৩৬ বছর পূর্ণ করলেন অভিনেতা (Happy Birthday Varun Dhawan)। এই বিশেষ দিনে তাঁর কিছু চোখ ধাঁধানো পারফর্ম্যান্স ফিরে দেখা যাক। 

'বদলাপুর'

এই ছবি চিরকাল দর্শককে বরুণ ধবনের অভিনয় ক্ষমতার মাত্রার কথা মনে করাবে। ছবিতে তাঁকে এমন এক চরিত্রে দেখা যায় যে প্রতিশোধ স্পৃহায় ফুটছে। প্রতিশোধ ছাড়া সে কিছুই চায় না। নিজের ব্যক্তিগত জীবনে যে ক্ষতির সম্মুখীন হয়েছে তার প্রতিশোধ নিতে দেখলে দর্শকের গায়ে কাঁটা দিতে পারে। এই ছবির আগে তাঁকে এমন গভীর চরিত্রে দেখা যায়নি। 

'অক্টোবর'

খুব সাধারণ একটি চরিত্রেও যে নিজেকে জৈবিক রাখা যায়, তা বরুণ ধবন প্রমাণ করেন এই ছবির মাধ্যমে। সুজিত সরকার পরিচালিত এই ছবি দেখার পর সকলের মুখে বরুণ ধবনের প্রশংসা শোনা যায়। সমালোচকদেরও খারাপ বলার কোনও সুযোগ দেননি বরুণ। বণিতা সান্ধুর বিপরীতে এই ছবিতে বরুণের চরিত্রের নাম ছিল দানিশ।

'ভেড়িয়া'

গত বছর মুক্তি পেয়েছে বরুণ ধবন ও কৃতী শ্যানন অভিনীত এই ছবি। 'ভেড়িয়া'য় তিনি কেবল নেকড়ে হয়ে যেতেন তাইই নন, নিজে আদ্যন্ত অভিনেতাও হয়ে উঠেছেন। কমিক চরিত্র হলেও তার মধ্যে ছিল একাধিক স্তর, যা নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন বরুণ। তাঁর অন্যান্য কমেডি চরিত্রগুলির থেকে অনেকটাই আলাদা এই ছবির চরিত্র। তাঁর দুর্দান্ত 'কমিক টাইমিং'ও প্রশংসিত হয়।

'বদরিনাথ কি দুলহনিয়া'

এই ছবিটা দেখলে অনেকটা 'হাম্পটি শর্মা কি দুলহনিয়া'র মতো একই মনে হতে পারে। এমনকী মুখ্য দুই অভিনেতা অভিনেত্রীও এক। কিন্তু এই ছবিতে বরুণের তীব্র অভিনয় দক্ষতা তাকে অপর ছবি থেকে আলাদা করে। প্রেম জীবনে কষ্ট পেয়ে, পারিবারিক জটিলতায় জড়িয়ে যখন বরুণ চোখের জল ফেলবেন, আপনি স্ক্রিন থেকে চোখ সরাতে পারবেন না। 

আরও পড়ুন: 'Dream Girl 2': বাড়ল অপেক্ষা! পিছিয়ে গেল আয়ুষ্মান খুরানার 'ড্রিম গার্ল ২' ছবির মুক্তির তারিখ

'সুই ধাগা'

এই ছবিতে অনুষ্কা শর্মার সঙ্গে জুটি বাঁধেন তিনি। একজন সাধারণ মানুষ যে জীবনে আহামরি দুর্দান্ত কিছু করেনি, এমন এক চরিত্রে দেখা যায় বরুণকে। গ্ল্যামার বিহীন এই চরিত্রে তাঁর আক্ষরিক অর্থেই অভিনয় করা ছাড়া দর্শকের মন জয়ের অন্য কোনও পথ ছিল না। নিঃসন্দেহে সেই চেষ্টায় সফল হয়েছেন তিনি। 

প্রসঙ্গত, বরুণ ধবনকে এরপর দেখা যাবে জাহ্নবী কপূরের বিপরীতে 'বাওয়াল' ছবিতে। এটি হলিউড সিরিজ 'সিটাডেল'-এর অফিসিয়াল হিন্দি সংস্করণ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Ujaan Ganguly: বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
Arijit Singh: 'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
Mahua Roy Choudhury: মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?

ভিডিও

Kalyan Banerjee | সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ, স্লোগান কল্যাণের | ABP Ananda LIVE
Fake Birth Certificate |
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতির মামলায় ED-র তলব, সিজিও কমপ্লেক্সে মদনের বড় পুত্র
Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget