এক্সপ্লোর

'Dream Girl 2': বাড়ল অপেক্ষা! পিছিয়ে গেল আয়ুষ্মান খুরানার 'ড্রিম গার্ল ২' ছবির মুক্তির তারিখ

Ayushmann Khurrana: সোমবার, সকালের দিকে সোশ্যাল মিডিয়ায় ফের একটি পোস্ট করা হয় নির্মাতাদের তরফে। ঘোষণা করা হয় ছবির নতুন মুক্তির তারিখ। আগামী ৭ জুলাই মুক্তির কথা ছিল ছবির।

নয়াদিল্লি: 'ড্রিম গার্ল ২' (Dream Girl 2) ছবির অপেক্ষায় যাঁরা বসেছিলেন তাঁদের আরও কিছুদিন সেই অপেক্ষা করতে হবে। প্রেক্ষাগৃহে ছবি মুক্তির তারিখ (release date changed) বদল ঘটল। পিছিয়ে গেছে মুক্তির তারিখ। এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নির্মাতাদের তরফে নতুন মুক্তির তারিৎ ঘোষণা করা হয়েছে।

পিছিয়ে গেল 'ড্রিম গার্ল ২' মুক্তির তারিখ

গত ১৩ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে 'ড্রিম গার্ল ২' মুক্তির তারিখ ঘোষণা করা হয়। তখন জানানো হয় আগামী ৭ জুলাই প্রেক্ষাগৃহে আসছেন পূজা। সঙ্গে ট্যাগলাইনও চালু করা হয়, '৭ কো সাথ মে'। 

কিন্তু সোমবার, সকালের দিকে সোশ্যাল মিডিয়ায় ফের একটি পোস্ট করা হয় নির্মাতাদের তরফে। ঘোষণা করা হয় ছবির নতুন মুক্তির তারিখ। এদিন পোস্টে লেখা হয়, 'আমার প্রিয় প্রেমিকেরা, চার বছর পর আবার আপনাদের মনের টেলিফোন রিং রিং করবে। তার জন্য প্রস্তুতিও তো দুর্দান্ত, ধমাকেদার হওয়া উচিত, তাই না? তাই আরও একটু অপেক্ষা করুন ও অনেক ভালবাসা পাঠাতে থাকুন।' সেই পোস্টেই জানানো হয়েছে 'ড্রিম গার্ল ২' এবার মুক্তি পাবে ২৫ অগাস্ট। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ayushmann Khurrana (@ayushmannk)

শোনা যাচ্ছে, মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার কারণ এই ছবির জন্য বিশাল পরিমাণ ভিএফএক্সের কাজ। সূত্রের খবর, এই ছবির জন্য খুব গুরুত্বপূর্ণ ভিএফএক্সের কাজ। আয়ুষ্মান খুরানা এই ছবিতে পূজা ও করমের চরিত্রে অভিনয় করছেন। 

আরও পড়ুন: Manoj Bajpayee: জন্মদিনে আগামী ছবির নাম ঘোষণা করলেন মনোজ বাজপেয়ী, আসছে 'বন্দা'

ছবির ব্যাপারে প্রযোজনা সংস্থা 'বালাজি টেলিফিল্মস লিমিটেড'-এর তরফে বলা হয়েছে, 'আমরা চাই "ড্রিম গার্ল ২" ছবিতে পূজার চরিত্রে আয়ুষ্মান খুরানাকে নিখুঁত লাগুক এবং সেই কারণে তাঁর মুখের জন্য ভিএফএক্সটাকে পারফেক্ট করতে বেশি সময় নিচ্ছি। আমরা চাই দর্শক যখন ছবিটা দেখবেন তখন শ্রেষ্ঠ অভিজ্ঞতা হোক। ছবির খুব গুরুত্বপূর্ণ অংশ এই ভিএফএক্সের অংশ এবং দর্শকের কাছে উচ্চমানের কাজ পৌঁছে দিতে চাইছি আমরা।'

ছবির একাধিক টিজার ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। একাধিক নতুন ছবির প্রচারেও দেখা গেছে 'পূজা'কে। তবে কোথাওই তাঁর মুখ প্রকাশ্যে আসেনি। ছবির মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ায় দর্শকের মধ্যে প্রত্যাশাও দ্বিগুণ হবে বলেই মনে করছেন নির্মাতারাও। একতা কপূর প্রযোজিত এই সিক্যুয়েল দেখতে উদগ্রীব জনতা। 

'ড্রিম গার্ল ২' ছবিতে আয়ুষ্মান খুরানার (Ayushmann Khurrana) সঙ্গে দেখা যাবে অনন্যা পাণ্ডেকে (Ananya Panday)। ছবির পরিচালনায় রাজ শাণ্ডিল্য। আশা করা যাচ্ছে বালাজি টেলিফিল্মসের 'ড্রিম গার্ল ২' আরও বেশি মজাদার ও মনোরঞ্জক হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget