এক্সপ্লোর

Hawa Bodol 2: পরমব্রতর হাত ধরে ফের 'হাওয়া বদল', জড়িয়ে পড়বেন রুদ্রনীল, রাইমাও!

Hawa Bodol 2 Update: এই ছবির চিত্রনাট্য লিখেছেন পাভেল। ছবি পরিচালনায় পরমব্রত

কলকাতা: ফের বদলাবে হাওয়া! পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee)-র পরিচালনায় আসছে 'হাওয়া বদল ২' (Hawa Bodol 2)। ২০১৩ সালে মুক্তি পেয়েছিল 'হাওয়া বদল' ছবিটি। ১১ বছর পরে, 'হাওয়া বদল ২' নিয়ে আসছেন পরমব্রত। আগের ছবির কাস্টিংই থাকছে এই ছবিতে, তবে গল্প সম্পূর্ণ আলাদা। মুখ্যভূমিকায় দেখা যাবে রাইমা সেন (Raima Sen), রুদ্রনীল ঘোষ (Rudraneel Ghosh) ও পরমব্রতকে। 

এই গল্প দুই বন্ধুর। জিৎ ও রাজর্ষি। দুই বন্ধুর দেখা হয় দীর্ঘদিন পরে। দীর্ঘদিন যথাক্রমে লন্ডন ও কলকাতায় ছিল তারা। দীর্ঘদিন পরে দুই বন্ধু যখন দেখা হয়, তখন তাঁদের নিজেদের জীবন বদলে গিয়েছে, রয়েছে নিজেদের একটা একটা গল্পও। রাজর্ষি বর্তমানে রকস্টার। তার প্রেমিক কাজললতা। অন্যদিকে, লন্ডনে ব্যবসা করতে গিয়ে বিপদে পড়েছে জিৎ। জীবনের এই মোড়ে তাদের দেখা হয়। তারপর?

'হাওয়া বদল' ছবির গল্পে তুলে ধরা হয়েছিল এমন দুই বন্ধুর কথা, যারা মনে করেছিল, একে অপরের সঙ্গে জীবন বদলে নিলেই যেন সব সুখ। ঠিক যেন সেই 'ইচ্ছাপূরণ'-এর গল্প। বাবা আর ছেলে মনে করতেন, অপর জনের জীবনেই বোধহয় যাবতীয় সুখ। কেবল যদি শরীরটুকু বদলে নেওয়া যেত, তাহলেই সুখী হওয়া যেত। কিন্তু একদিনের জন্য শরীর বদলে ভুল বুঝতে পারেন বাবা ও ছেলে, ফিরে যেতে চান নিজেদের জীবনে। 'হাওয়া বদল' ছবিতে এমনই দুই বন্ধুর গল্প তুলে ধরেছিলেন পরিচালক পরমব্রত। তবে 'হাওয়া বদল ২' আগের ছবিটির সিক্যুয়াল নয়। এখানে রয়েছে নতুন চরিত্ররা। আর তাই, দর্শকেরা প্রত্যাশা করছেন গল্প ঘিরে থাকবে একাধিক নতুন চমক। এস কে মুভিজ ও রোড শো প্রযোজনা সংস্থার যৌথ প্রযোজনাতে মুক্তি পাবে এই ছবি।

এই ছবির চিত্রনাট্য লিখেছেন পাভেল (Pavel)। ছবি পরিচালনায় পরমব্রত। ছবিতে পরমব্রত, রুদ্রনীল ও রাইমা ছাড়াও রয়েছেন অনুষা বিশ্বনাথন (Anusha Viswanathan), কবীর ভট্টাচার্য্য (Kabir Bhattacharya) ও চঞ্চল ঘোষ (Chanchal Ghosh)। আজ এই ছবির মহরত রয়েছে। খুব তাড়াতাড়ি শুরু হবে এই ছবির শ্যুটিং।

 

আরও পড়ুন: Unknown facts about Rocky Aur Rani Ki Prem Kahani: 'রকি অউর রানি কি প্রেম কাহানি'-তে সহকারী পরিচালক তারকাপুত্র, ছবিতে অভিনয় করার কথা ছিল শাশ্বতর?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Vicky Katrina: দীপাবলির দিন ছেলের ছবি প্রকাশ করলেন ভিকি-ক্যাটরিনা, সদ্যই এক বছর পূর্ণ করেছে বিহান
দীপাবলির দিন ছেলের ছবি প্রকাশ করলেন ভিকি-ক্যাটরিনা, সদ্যই এক বছর পূর্ণ করেছে বিহান
Bollywood News: সলমনের বায়োপিক তৈরি হবে কি? ‘অনেকে ডুবে যাবে’, ইঙ্গিতপূর্ণ মন্তব্য ‘ভাইজানে’র
সলমনের বায়োপিক তৈরি হবে কি? ‘অনেকে ডুবে যাবে’, ইঙ্গিতপূর্ণ মন্তব্য ‘ভাইজানে’র
Ranojoy Bishnu: হাসপাতালের বিছানায় শুয়ে, হাতে বিশেষ এক চিঠি! এখন কেমন আছেন রণজয়?
হাসপাতালের বিছানায় শুয়ে, হাতে বিশেষ এক চিঠি! এখন কেমন আছেন রণজয়?
Mrigaya 1.5: এবার নতুন রহস্য সমাধানে ঋত্বিক, সঙ্গী হচ্ছেন এক নায়িকা! কবে মুক্তি?
এবার নতুন রহস্য সমাধানে ঋত্বিক, সঙ্গী হচ্ছেন এক নায়িকা! কবে মুক্তি?

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget