এক্সপ্লোর

আদালত অবমাননার মামলায় জিয়া খানের মায়ের জবাব চাইল হাইকোর্ট

মুম্বই: অকালমৃত অভিনেত্রী জিয়া খানের মা রাবিয়া খানকে নোটিশ দিল বম্বে হাইকোর্ট। অভিনেতা সুরজ পাঞ্চোলির বাবা মা আদিত্য পাঞ্চোলি ও জারিনা ওয়াহাব তাঁর বিরুদ্ধে যে আদালত অবমাননার অভিযোগ এনেছেন, সে ব্যাপারে আদালত এই নোটিশ জারি করেছে। ডিসেম্বরে রাবিয়ার বিরুদ্ধে এই পিটিশন ফাইল করেছেন আদিত্য ও জারিনা। তাতে তাঁরা বলেছেন, রাবিয়া নাগাড়ে সুরজ ও তাঁদের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করে চলেছেন। অথচ এর আগে তিনিই হাইকোর্টকে কথা দেন, জিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে সুরজ ও তাঁর পরিবারের বিরুদ্ধে তিনি কোনওরকম আপত্তিকর মন্তব্য করবেন না বা বিবৃতি দেবেন না। সেই প্রতিশ্রুতিভঙ্গ করে বারবার একই কাজ করে চলেছেন তিনি। তাই তাঁর বিরুদ্ধে আদালত অবমাননা সংক্রান্ত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন তাঁরা। আদিত্য পাঞ্চোলি ও জারিনা ওয়াহাবের ছেলে সুরজ জিয়া খানকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ায় অভিযুক্ত। ২০১৪ সালে আদিত্য ও জারিনা জিয়ার মা রাবিয়ার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। অভিযোগ করেন, নিজের টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করে রাবিয়া ক্রমাগত তাঁদের উদ্দেশে কুমন্তব্য করে চলেছেন। ৩ ফেব্রুয়ারির মধ্যে রাবিয়াকে হাইকোর্টের নোটিশের জবাব দিতে হবে। ২০১৩-র ৩ জুন মুম্বইয়ে নিজের ফ্ল্যাটে জিয়া খানকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। অভিযোগ ওঠে, তাঁর বয়ফ্রেন্ড সুরজ পাঞ্চোলি তাঁকে আত্মহত্যা করতে বাধ্য করেছেন। সুরজ আপাতত জামিনে মুক্ত, ছবিও করছেন তিনি। সেশনস কোর্ট এখনও কোনও চার্জ গঠন করেনি তাঁর বিরুদ্ধে।

সেরা শিরোনাম

Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Bollywood News: বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল
বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল
Tollywood Update: টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
Aamir Khan: একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে
একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
Embed widget