এক্সপ্লোর

Heeramandi Trailer Date: ওটিটিতে আসছে সঞ্জয় লীলা ভনশালীর 'হীরামাণ্ডি', কবে মুক্তি পাবে ট্রেলার?

Heeramandi Trailer: সিরিজের মূল প্রেক্ষাপট প্রকাশ্যে এলেও বিস্তারিত কিছুই জানানো হয়নি। তবে প্রকাশ্যে আসা একাধিক চরিত্রের লুক বলে দিচ্ছে যে ছবির গল্প স্বাধীনতা-পূর্ব ভারতের সময়কালে তৈরি।

নয়াদিল্লি: ওটিটি প্ল্যাটফর্মে সিরিজ তৈরির মাধ্যমে পা রাখতে চলেছেন (OTT Debut) পরিচালক সঞ্জয় লীলা ভনশালী (Sanjay Leela Bhansali)। নেটফ্লিক্সে (Netflix) তাঁর পরিচালিত সিরিজ 'হীরামাণ্ডি' মুক্তি পাবে ১ মে। অপেক্ষায় সকল দর্শক। তার আগে ঘোষণা করা হল সিরিজের ট্রেলার মুক্তির তারিখ (Heeramandi Trailer)। 

কবে মুক্তি পাবে 'হীরামাণ্ডি'? ঘোষণা করা হল নির্মাতাদের তরফে

১ মে নেটফ্লিক্সে মুক্তি পাবে 'হীরামাণ্ডি'। বিশাল বড় তারকা কাস্ট নিয়ে তৈরি হয়েছে এই সিরিজ। একদিকে যেমন মণিষা কৈরালা, অদিতি রাও হায়দরি, সোনাক্ষী সিন্হা, রিচা চাড্ডা, শার্মিন সায়গল, সঞ্জিদা শেখের মতো তাবড় অভিনেত্রীরা রয়েছেন, তেমনই অপর দিকে রয়েছেন ফরদিন খান, অধ্যয়ন সুমন, শেখর সুমনের মতো অভিনেতারা। প্রথম লুক ও গানের ঝলক মন জয় করেছে দর্শকের। এবার অপেক্ষা ট্রেলারের। নির্মাতাদের তরফে আজ ঘোষণা করা হয়, আগামীকাল, ৯ এপ্রিল মুক্তি পাবে সিরিজের ট্রেলার।

সিরিজের মূল প্রেক্ষাপট প্রকাশ্যে এলেও বিস্তারিত কিছুই জানানো হয়নি। তবে প্রকাশ্যে আসা একাধিক চরিত্রের লুক বলে দিচ্ছে যে ছবির গল্প স্বাধীনতা-পূর্ব ভারতের সময়কালে তৈরি। সঞ্জয় লীলা ভনশালী তাঁর দুর্দান্ত দৃশ্যায়ন ও নিখুঁত, সূক্ষ গল্প বলার ধরনের জন্য খ্যাত। ফলে তাঁর সিরিজ দেখে দর্শক যে ফেলে আসা এক সময়কালে ফিরে যাবে, এবং ক্ষমতার লড়াই, প্রেম কাহিনি, স্বাধীনতালাভের জন্য সংগ্রামের মায়াজালে বাঁধা পড়বেন, তা আশা করাই যায়। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Netflix India (@netflix_in)

আগামীকাল সিরিজের ট্রেলার প্রকাশের মাধ্যমে অনুরাগীরা আশায় রয়েছেন যে 'হীরামাণ্ডি'র দুনিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন তাঁরা। এখনও পর্যন্ত যা ঝলক মিলেছে তাতে ভিস্যুয়াল প্রোডাকশন যে দুর্দান্ত হবে তা বেশ স্পষ্ট। প্রত্যেক পরতে সঞ্জয় লীলা ভনশালীর চেনা শৈলীর ছাপ মিলবে। 

আরও পড়ুন: Dhanush-Aishwaryaa: ঘোষণার ২ বছর পর আদালতের দ্বারস্থ, বিবাহবিচ্ছেদের মামলা দায়ের ধনুশ-ঐশ্বর্যার

উল্লেখ্য গত শনিবার ভনশালী প্রোডাকশনের তরফে সিরিজের একাধিক নতুন পোস্টার প্রকাশ্যে এসেছে যার মাধ্যমে বাকি কাস্টের সঙ্গে পরিচয় করানো হয় দর্শকের। ফরদিন খান এই সিরিজের হাত ধরে ১৪ বছর পর বড়পর্দায় কামব্যাক করতে চলেছেন। পোস্টারে তাঁকে রাজকীয় বেশে দেখা যায়, সামনে এক ট্রে ভরতি গয়না। ক্যাপশনে লেখা, 'প্রেম এবং কর্তব্যের ঘূর্ণিঝড়ের লড়াইয়ে আটকে পড়ে, ওয়ালি মহম্মদ তাঁর রাজকীয় দায়িত্বের সঙ্গে তাঁর হৃদয়ের আকাঙ্ক্ষাকে পূরণ করার চেষ্টায়।' উল্লেখ করা হয় ওয়ালি মহম্মদের চরিত্রেই ফিরছেন ফরদিন খান। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget