এক্সপ্লোর

Hina Khan: কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় নতুন সমস্যায় হিনা, অনুরাগীদের কাছে চাইলেন সাহায্য

Hina Khan Update: স্টেজ থ্রি, ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হিনা খান। প্রোফাইলে রোগ ধরা পড়া থেকে প্রথম কেমোথেরাপি, চুল কেটে ফেলা থেকে চিকিৎসার মাঝেই কাজে ফেরা, প্রত্যেক ধাপ পোস্ট করেছেন অভিনেত্রী।

নয়াদিল্লি: ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী হিনা খান (Hina Khan)। নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই খবর দিয়েছিলেন। এরপর তাঁর এই কঠিন লড়াইয়ের নানা ধাপ, নানা অধ্যায়ের খবর পোস্ট করেছেন নায়িকা। অনুপ্রাণিত করেছেন তাঁর মতো আরও অনেককে। এবার ফের একবার পোস্ট করলেন হিনা, সেই সঙ্গে চাইলেন সাহায্য। বাড়ল অসুস্থতা? কেন সাহায্য প্রার্থনা?

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সাহায্য প্রার্থনা হিনা খানের

স্টেজ থ্রি, ব্রেস্ট ক্যান্সারে (Breast Cancer) আক্রান্ত 'ইয়ে রিশতা কেয়া কহেলাতা হ্যায়' অভিনেত্রী হিনা খান। নিজের প্রোফাইলে রোগ ধরা পড়া থেকে প্রথম কেমোথেরাপি, চুল কেটে ফেলা থেকে চিকিৎসার মাঝেই কাজে ফেরা, প্রত্যেক ধাপের পোস্ট করেছেন অভিনেত্রী। তাঁর পোস্ট অনেকেরই অনুপ্রেরণা, যার মূল বক্তব্য, অন্ধকার রাস্তার শেষে আলো মিলবেই।

তবে নতুন একটি পোস্টে অভিনেত্রী চাইলেন সাহায্য। হিনা খান লিখলেন, 'কেমোথেরাপির অপর পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে 'মিউকোসাইটিস' (mucositis)। এর ফলে তিনি কিছুই খেতে পারছেন না বলেও জানিয়েছেন। হিনা লেখেন, 'যদিও, আমি চিকিৎসকের পরামর্শ মেনে সেরে ওঠার চেষ্টা করছি। কিন্তু যদি আপনাদের মধ্যে কেউ এই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে থাকেন বা কোনও কার্যকর উপায়ের কথা জানা থাকে, দয়া করে সাজেস্ট করুন। না খেতে পারলে খুবই কঠিন পরিস্থিতি তৈরি হয়। খুব উপকার হবে আমার।' পোস্টের ক্যাপশনে লেখেন, 'দয়া করে সাজেস্ট করুন।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 𝑯𝒊𝒏𝒂 𝑲𝒉𝒂𝒏 (@realhinakhan)

আরও পড়ুন: Swastika Mukherjee: 'প্রতিবাদে আছি, চিৎকারে আছি...', ফের 'হাসি' মুখে পোস্ট স্বস্তিকা মুখোপাধ্যায়ের!

প্রসঙ্গত, কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়াগুলির মধ্যে অন্যতম মিউকোসাইটিস, যা গলা, মুখ এবং পাচনতন্ত্রের শ্লেষ্মা ঝিল্লিগুলিকে প্রদাহ এবং ক্ষতি করে যার ফলে খাবার গিলতে এবং খাওয়া খুব অস্বস্তিকর হয়ে ওঠে। হিনার পোস্টে একাধিক অনুরাগী নিজেদের অভিজ্ঞতা অনুযায়ী উপায় বাতলেছেন। 

চলতি বছরের জুন মাস নাগাদ হিনা জানান, স্টেজ থ্রি ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছে তাঁর। অভিনেত্রী ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করে অনুরাগীদের যদিও আশাব্যাঞ্জক খবর দিয়েছিলেন। হিনা জানিয়েছিলেন, তাঁর চিকিৎসা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই, তিনি ভাল আছেন। হিনা আরও লেখেন, তিনি মন থেকে শক্ত রয়েছেন। এখন দরকার অনুরাগীদের প্রার্থনা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget