এক্সপ্লোর

‘থামব না, শেষ পরিযায়ীর বাড়ি ফেরা পর্যন্ত লড়ব’, করোনাযুদ্ধের অভিজ্ঞতা নিয়ে বই লিখবেন সোনু সুদ

বিগত তিন, সাড়ে তিন মাস যেভাবে পরিযায়ীদের ঘরে ফেরানোর কাজ করেছেন এই বলি অভিনেতা, বইয়ের পরতে পরতে থাকবে সেই অভিজ্ঞতাই।

মুম্বই: করোনাযুদ্ধে নিজের অভিজ্ঞতা নিয়ে বই লিখবেন সোনু সুদ। লেখক হিসেবে আত্মপ্রকাশ ঘটবে যে বইয়ে, তার নাম এখনও ঠিক না হলেও সোনু সুদ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি কী নিয়ে লিখবেন। বিগত তিন মাস করোনাযুদ্ধে তাঁর নিজের জীবনের অভিজ্ঞতাই হবে এই বইয়ের মূল বিষয়। বিগত তিন, সাড়ে তিন মাস যেভাবে পরিযায়ীদের ঘরে ফেরানোর কাজ করেছেন এই বলি অভিনেতা, বইয়ের পরতে পরতে থাকবে সেই অভিজ্ঞতাই।

নিজের প্রথম বই প্রসঙ্গে সোনু সুদ জানিয়েছেন, “মহাসঙ্কটে পরিযায়ীদের সাহায্যে অনুঘটকের ভূমিকা নিতে পেরে আমি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ। আমার হৃদস্পন্দন মুম্বইতে ধ্বনিত হলেও এই সময়ের পর নিজেকে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড ও অসমের বিভিন্ন গ্রামগঞ্জেরও অংশ মনে হয়। সেই সব গ্রামের সঙ্গে আমার গভীর যোগ স্থাপন হয়েছে, নতুন অনেক বন্ধু হয়েছে।” সোনু সুদ আরও বলেন, “আমার হৃদয়ের খুব কাছের সব অভিজ্ঞতাগুলোকেই লিপিবদ্ধ করে রাখব। আমি একই সঙ্গে উত্তেজিত, আনন্দিত আবার স্নায়ুর চাপও অনুভব করছি।”

৪৬ বছরের অভিনেতার কথায়, “অন্যের মুখের হাসি, আনন্দে চোখে জল আসা, আমার জীবনের মূল্যবান অভিজ্ঞতা এবং আমি এরপরও পরিযায়ীদের ঘরে ফেরাবার কাজ করে যাব।” পরিযায়ীদের শুধু বাড়ি ফেরত পাঠানোই নয়, লকডাউনের সময় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এমন চারশো পরিযায়ী শ্রমিকের পরিবারকে আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেছেন তিনি। “যতক্ষণ না শেষ পরিযায়ী তাঁর বাড়িতে পৌঁছচ্ছে আমি আমার কাজ চালিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ”, মন্তব্য সোনু সুদের।

সেরা শিরোনাম

Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Bollywood News: বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল
বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল
Bollywood News: সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
Bollywood News: মুম্বইয়ে বাসাবদল করছেন সলমন খান? গ্যালাক্সি অ্যাপার্টমেন্টসের এক কামরার ফ্ল্যাটকে বিদায়? নেপথ্যে কি বিশনোই গ্যাং, উঠছে প্রশ্ন
মুম্বইয়ে বাসাবদল করছেন সলমন খান? গ্যালাক্সি অ্যাপার্টমেন্টসের এক কামরার ফ্ল্যাটকে বিদায়? নেপথ্যে কি বিশনোই গ্যাং, উঠছে প্রশ্ন

ভিডিও

Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ
Baruipur News | বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুনের অভিযোগে গ্রেফতার ১
Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ
Abhishek Banerjee | অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR, ৬টি আইনের ২৭টি ধারায় মামলা
Abhishek Banerjee | আইনজীবীর মাধ্যমে কালীঘাট থানায় নোটিসের জবাব অভিষেকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget