এক্সপ্লোর

‘দিল বেচারা’ নিয়ে আবেগ, উন্মাদনার ঢল, হটস্টার ক্র্যাশ করে গেল! ট্যুইট পরিচালক হনসল মেহতার

ছবির বিষয় তৈরি হয়েছে জন গ্রিনের জনপ্রিয় উপন্যাস দি ফল্ট ইন আওয়ার স্টারস-কে ভিত্তি করে।

মুম্বই:  ‘দিল বেচারা’ নিয়ে আবেগ, উন্মাদনার ঢল সিনেমাপ্রেমী, বিশেষত প্রয়াত সুশান্ত সিংহ রাজপুতের ভক্তদের মধ্যে। জীবনের শেষ ছবিতে তাঁর অভিনয় কেমন হয়েছে, দেখার জন্য মুখিয়ে ছিলেন তাঁরা। এটা প্রত্যাশিতই ছিল। কী হল শেষ পর্যন্ত? ডিজনি+হটস্টারে ছবিটি রিলিজ হওয়া মাত্রই হামলে পড়লেন অসংখ্য ভক্ত, অনুরাগী। সবাই একসঙ্গে দিল বেচারা দেখতে ডিজনি+হটস্টারে ঢোকার চেষ্টা করায়  প্ল্যাটফর্মটাই পুরোপুরি বসে গেল। পরিচালক হনসল মেহতা ট্যুইট করে জানিয়েছেন, হটস্টার ক্র্যাশ করে গেল! তিনি দিল বেচারা দেখতে বসেছিলেন। কিন্তু চরম বিপত্তি। তাঁর ট্যুইটের ওপর অনেকে প্রতিক্রিয়া দিয়ে একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন। একজন অবশ্য জনপ্রিয় পোর্টালটি পুরোপুরি বসে যাওয়ার আগেই গোটা ছবিটি দেখে নিজেকে সৌভাগ্যবান ভেবে লিখেছেন, জানতাম, এমন কিছু হবে। ঈশ্বরকে ধন্যবাদ। ক্র্যাশ করার আগেই  ছবিটা দেখে ফেলি। আরেকজন লিখেছেন, এই আপডেটটা একবারই লাইক করছি। প্রযুক্তি হয়তো যা খুশি, যা কিছু করতে পারে, কিন্তু সুশান্তের প্রতি ভালবাসাকে লাগাম পরাতে পারে না। যাও, সব্বাই যাও। এসো আমরা ইতিহাস গড়ি, সুশান্তের অসামান্য কীর্তিকে দেখি। ভালবাসা সব কিছুই জয় করে। সুশান্ত, শান্তিতে ঘুমোও। চিরকালের ভালবাসা রইল। প্রসঙ্গত, দিল বেচারা নিয়ে আবেগ জমাট বাঁধছিল বেশ কিছুদিন ধরে। এই ছবিতে সুশান্তের বিপরীতে রয়েছেন বলিউডে আত্মপ্রকাশ করা একেবারে আনকোরা মুখ সঞ্জনা সাঙ্ঘি। সুশান্তের সৌজন্যে তিনিও কৌতূহলের কেন্দ্রবিন্দু। ছবির বিষয় তৈরি হয়েছে জন গ্রিনের জনপ্রিয় উপন্যাস দি ফল্ট ইন আওয়ার স্টারস-কে ভিত্তি করে। পরিচালক মুকেশ ছাবরাও এই ছবি দিয়েই বলিউডে ইনিংস শুরু করলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget