এক্সপ্লোর

সিনেমা নিয়ে কথা বলতে গুগলের সদর দফতরে আমন্ত্রণ জানানো হল হুমা কুরেশিকে

মুম্বই:  সিনেমা প্রসঙ্গে কথা বলার জন্যে বলিউড অভিনেত্রী হুমা কুরেশিকে আমন্ত্রণ জানানো হল নিউইয়র্কে গুগলের সদর দফতরে। সেখানে তাঁকে কথা বলতে হবে, সাম্প্রতিককালে বলিউড অভিনেতা-অভিনেত্রীরা যেভাবে আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নিচ্ছেন, পরিচিতি তৈরি করছেন সে প্রসঙ্গে। এছাড়া অভিনেতাদের তুলনায় যে অভিনেত্রীরা পশ্চিমী দুনিয়ায় বেশি জনপ্রিয়তা অর্জন করছেন, সেপ্রসঙ্গেও গুগলের দফতরে কথা বলতে হবে হুমাকে। এইমুহূর্তে হুমার কিটিও সাফল্যে পরিপূর্ণ। ‘জলি এলএলবি টু’-র সাফল্য ফিকে হওয়ার আগেই, হুমার হাতে রয়েছে একাধিক বিগ বাজেট ছবি। এরমধ্যে আন্তর্জাতিক মঞ্চে ঐতিহাসিক ড্রামা ‘ভাইসরয়েজ হাউস’ অন্যতম। অভিনয় প্রতিভা যে হুমার অসাধারণ, সেবিষয়ে যথেষ্ট ওয়াকিবহাল আন্তর্জাতিক মঞ্চ। তাই গুগল চায়, হুমা তাঁর সেই অভিজ্ঞতাই সকলের সঙ্গে ভাগ করে নিক। তবে গুগলের হেড অফিসে হুমা শুধু বক্তৃতাই দেবেন না, আলোচনাও করবেন। শুধু গুগল নয়, হুমার প্রতিভাকে কুর্নিশ জানিয়ে, তাঁকে লন্ডনে ফেসবুকের সদর দফতরেও সিনেমা প্রসঙ্গে কিছু কথা বলার জন্যে আমন্ত্রণ জানানো হয়েছে এই বছরেই। হুমার এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, অভিনেত্রী গুগলের থেকে এই আমন্ত্রণ প্রস্তাব পেয়ে ভীষণই খুশি। গুগলকর্মীদের সঙ্গে কথা বলার জন্যে অভিনেত্রী উদগ্রীব হয়ে আছেন। তাঁর কাজ দিয়ে তিনি যে এভাবে মানুষের মনে প্রভাব ফেলতে পারবেন, সেকথা কখনওই ভাবতে পারেননি তিনি, দাবি অভিনেত্রীর। তাই এই আমন্ত্রণ পেয়ে কার্যত অভিভূত হুমা।

সেরা শিরোনাম

Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Amit Shah-Prosenjit: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
Amartya Ray: নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য
নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য

ভিডিও

Baruipur News: বারুইপুরের SP অফিসে নিহত নাবালিকার পরিবারের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর
Baruipur News | বারুইপুরে কিশোরীকে খুন, ধর্ষণের অভিযোগ, রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের
Abhishek Banerjee | অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ দায়ের | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগের পাহাড় | ABP ANANDA LIVE
Baruipur News: বারুইপুরের SP অফিসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget