এক্সপ্লোর

Allu Arjun: ফিল্ম ইন্ডাস্ট্রিতে ২ দশক পার অল্লু অর্জুনের, সোশ্যাল পোস্টে অনুরাগীদের ধন্যবাদ তারকার

Allu Arjun Completes 20 Years: ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের অন্যতম অর্জুন। ২০০৩ সালে 'গঙ্গোত্রী' ছবির হাত ধরে ডেবিউ করেন তিনি।

নয়াদিল্লি: মঙ্গলবার ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry) দুই দশক (two decades) পার করে ফেললেন দক্ষিণের 'আইকন স্টার' (Icon Star) অল্লু অর্জুন (Allu Arjun)। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে অনুরাগীদের ধন্যবাদ জানান তেলুগু তারকা (Telugu Star)। তাঁর কথায় তিনি আজ যা সবটাই তাঁর অনুরাগীদের জন্য। পোস্টে খানিক আবেগঘনই শোনাল তাঁকে। 

ইন্ডাস্ট্রিতে ২০ বছর পার অল্লু অর্জুনের

তিনি এখন প্যান ইন্ডিয়া স্টার। শুধু কি তাই? 'পুষ্পা' এখন বিশ্বখ্যাত। তিনি অল্লু অর্জুন। এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ২০ বছর পার করে ফেলেছেন তিনি। মঙ্গলবার অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন তিনি। 

এদিনের পোস্টে অল্লু অর্জুন লেখেন, 'আজ, আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ২০ বছর পূর্ণ করলাম। আমি অত্যন্ত সৌভাগ্যবান যে এত ভালবাসা পেয়েছি। ইন্ডাস্ট্রির সকলের কাছে আমি কৃতজ্ঞ। আমি আজ যা তা হয়ে ওঠার একমাত্র কারণ দর্শক, অনুরাগী ও ফ্যানেদের ভালবাসা। সর্বদা কৃতজ্ঞ।' ক্যাপশনে করজোড় করে ইমোজি দেন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Allu Arjun (@alluarjunonline)

তিনি পোস্ট শেয়ার করার সঙ্গে সঙ্গে একের পর এক তারকা তাঁকে শুভেচ্ছা জানাতে থাকেন। অভিনেত্রী রকুলপ্রীত সিংহ লেখেন, 'প্রিয় প্রিয় প্রিয়'। শ্রেয়া ঘোষাল লেখেন, 'তোমাকে শুভেচ্ছা। কী দুর্দান্ত সফর।' সামান্থা রুথ প্রভু লেখেন, 'খুব শীঘ্রই বাজি ফাটবে!!' ডিনো মোরিয়া লেখেন, 'শুভেচ্ছা। আরও এমন মুহূর্ত আসতে থাকুক।' গায়ক অরমান মালিক লেখেন, 'শুভেচ্ছা আন্না, আরও ভাল হোক। থাগ্গাডেলে।'

ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের অন্যতম অর্জুন। ২০০৩ সালে 'গঙ্গোত্রী' ছবির হাত ধরে ডেবিউ করেন তিনি। সুকুমারের কালজয়ী ছবি 'আরিয়া'য় অভিনয় করে খ্যাতির শীর্ষে পৌঁছন তিনি, ২০০৪ সালে। গত ২ দশকে পেয়েছেন একাধিক পুরস্কার। তার মধ্যে ৬টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, তিনটি নন্দী অ্যাওয়ার্ড আছে। 

তবে শুধু অভিনয় দক্ষতাই নয়, অল্লু অর্জুন তাঁর নাচের জন্যও বিখ্যাত। তাঁর অজস্র জনপ্রিয় ছবিগুলির মধ্যে 'আরিয়া ২', 'বেদম', 'জুলাই', 'রেস গুররম', 'সারাইনোড়ু', 'ডিজে: ডুভাদা জগন্নাধম', 'আলা বৈকুণ্ঠপুরমুলু', 'পুষ্পা: দ্য রাইজ' অন্যতম। 

আরও পড়ুন: 'The Big Bang Theory' Controversy: 'ওঁর মাথার ঠিক আছে?', 'দ্য বিগ ব্যাং থিওরি' বিতর্কে কটাক্ষ জয়া বচ্চনের

অল্লু অর্জুনের 'পুষ্পা: দ্য রাইজ' ব্লকবাস্টার হিট শুধু ভারতেই নয়, মন জয় করেছে বিদেশেও। ২০২১ সালের সর্বোচ্চ ব্যবসা করা ছবি এটি। তেলুগু ছবির তালিকায় সর্বোচ্চ ব্যবসা করা ছবিগুলিরও অন্যতম। এই ছবির জন্য সেরা অভিনেতা তেলুগু বিভাগে চতুর্থ 'ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড' পান অল্লু অর্জুন। আপাতত তিনি 'পুষ্পা: দ্য রুল' ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget