এক্সপ্লোর

Ikir Mikir First Look: শীঘ্রই ওটিটিতে আসছে 'ইকির মিকির', প্রকাশ্যে চরিত্রদের প্রথম লুক

Ikir Mikir First Look: পরিচালক জানান এই ছবির দ্বিতীয়ার্ধ্বে  একটা গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা দেওয়া হয়েছে যা নিয়ে হয়তো আমরা খুব কমই আলোচনা করি। রাতুলের কথায়, 'আমরা ঠিক ৭ দিনে ছবিটি তৈরি করেছি।'

কলকাতা: রাতুল মুখোপাধ্যায় (Ratool Mukherjee) পরিচালিত থ্রিলারধর্মী ছবি 'ইকির মিকির'-এর (Ikir Mikir) চরিত্রদের প্রথম লুক প্রকাশ্যে এল আজ। ছবির প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছেন এম. লক্ষ্মণ। এম. এল. ফিল্মস প্রযোজিত এই ছবিতে অভিনয় করবেন একঝাঁক তারকা। 

'ইকির মিকির' ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রূপাঞ্জনা মিত্র, রজতাভ দত্ত, সৌরভ দাস, দেবপ্রসাদ হালদার, অপ্রতীম চট্টোপাধ্যায়, অনিন্দিতা রায়চৌধুরী ও তিয়াশা (Rupanjana Mitra, Rajatava Dutta, Saurav Das, Deboprasad Halder, Apratim Chatterjee, Anindita Raychaudhuri, Tiyasha)। দেবজ্যোতি মিশ্রের সঙ্গীত পরিচালনায় এই ছবির আবহ পেয়েছে অন্য মাত্রা। ছবিতে প্রত্যেক চরিত্রের প্রথম লুক প্রকাশিত হল।

ছবিটি মূলত একটি 'মৃত্যুরহস্য'। এক বহুতল বিল্ডিংয়ের এক সিকিউরিটি গার্ড খুন হয়। এই খুনে সন্দেহের তালিকায় প্রধানত দু'জনের নাম উঠে আসে। প্রথমজন এক ভদ্রমহিলা, নাম সুরাশা, যাঁর বয়স তিরিশের কোঠায়। তিনি তাঁর একমাত্র কন্যা সন্তানের সঙ্গে থাকেন। তাঁর স্বামী আটকে পড়েছেন বেঙ্গালুরুতে অতিমারী ও লকডাউনের কারণে। অপরজন এক ভদ্রলোক, নাম রঞ্জন। স্ত্রী ও মেয়েকে তিনি দুর্ঘটনায় হারিয়েছেন। তিনি ওই বিল্ডিংয়ে একটি পার্সেল ডেলিভারি করতে গিয়ে জড়িয়ে পড়েন। পুলিশের জেরায় এই দুই প্রধান সন্দেহভাজনের সম্পূর্ণ ভিন্ন দুটি ঘটনার বর্ণনা আমরা দেখতে পাই। ঘটনার তৃতীয় একটি সংস্করণ আমরা ছবির শেষে দেখতে পাই, যেটাই হল আসল সত্যটা। গল্পে মহামারী একটা বেশ বড় ভূমিকা পালন করছে। যা আজকের দিনে দাঁড়িয়ে খুবই প্রাসঙ্গিক। এবিপি লাইভকে জানিয়েছিলেন পরিচালক রাতুল মুখোপাধ্য়ায়।

আরও পড়ুন: 'Mini' Release Date: গ্রীষ্মে আসছে মিনি ও তিতলির বন্ধুত্বের কাহিনি, ৬ মে প্রেক্ষাগৃহে 'মিনি'

পরিচালক জানান এই ছবির দ্বিতীয়ার্ধ্বে  একটা গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা দেওয়া হয়েছে যা নিয়ে হয়তো আমরা খুব কমই আলোচনা করি। রাতুলের কথায়, 'আমরা ঠিক ৭ দিনে ছবিটি তৈরি করেছি। দর্শকদের আমি বলতে চাই, আপনার যদি থ্রিলার পছন্দ হয় তাহলে এই ছবিটিই আপনি খুঁজছিলেন।' 

খুব শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে 'ইকির মিকির'।

সেরা শিরোনাম

Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?

ভিডিও

Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়
Nadia Congress Leader Death | জেলে বসেই সপুত্র কংগ্রেস নেতাকে খুনের চক্রান্ত TMC নেতার?
Building Collapsed in Kolkata | শহরের অলিগলিতে ছড়িয়ে ছিটিয়ে বিপজ্জনক বাড়ি, বৃষ্টি হতেই নামল বাড়ি-বিপর্যয়
Tarapith Hotel Fire | বিদেশিনী হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল! গ্রেফতার বাবা-ছেলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget