এক্সপ্লোর

'Mini' Release Date: গ্রীষ্মে আসছে মিনি ও তিতলির বন্ধুত্বের কাহিনি, ৬ মে প্রেক্ষাগৃহে 'মিনি'

'Mini' Release Date: করোনার তৃতীয় ঢেউয়ে টালমাটাল হয়েছে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ। কিন্তু ঠিক তার কিছুদিন আগেই শ্যুটিংয়ের কাজ শেষ করে টিম 'মিনি'। শেষ হয় ডাবিং ও পোস্ট প্রোডাকশনের কাজও।

কলকাতা: এই গ্রীষ্মে আপনাদের মন মাতাতে আসছে মিনি (Mini), সঙ্গে তিতলি (Titli)। ৬ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে মৈনাক ভৌমিক (Mainak Bhaumik) পরিচালিত ছবি 'মিনি'। 

সরস্বতী পুজোর প্রাক্কালে অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ি ও প্রযোজক রাহুল ভাঞ্জার প্রযোজনা সংস্থা 'স্মল টক আইডিয়াস' ঘোষণা করল মিমি চক্রবর্তী অভিনীত বহু প্রতীক্ষিত এই ছবির মুক্তির তারিখ। প্রযোজনা সংস্থার প্রযোজনায় এটি প্রথম বাংলা ফিচার ছবি। যার মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) ও খুদে শিল্পী অয়ন্যা চট্টোপাধ্যায়কে (Ayanna Chatterjee)। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ছবিটি মুক্তি পাবে ৬ মে, ২০২২-এ। 

'মিনি' ছবি বলবে ছোট্ট মেয়ে মিনির গল্প। তার গল্পের বড় অংশ জুড়ে থাকবে তার মাসি তিতলি। মিনির মাসির চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। কার বয়সে এবং মস্তিষ্কে এবং চিন্তাভাবনায় বড় হওয়া প্রয়োজন আর কার কেবল লম্বা হওয়া প্রয়োজন এই দোটানায় মিমি ও তিতলি। সেই গল্পই বলবে এই ছবি। এই ছবিটি বন্ধুত্বের সম্পর্ককে সুন্দরভাবে, খানিক অন্যভাবে তুলে ধরার চেষ্টা করবে। এমন বন্ধুত্ব যেখানে বয়স কোনও সীমানা নয়। একজন মহিলা এবং একটি শিশুর বন্ধুত্বের মন ভাল করা গল্প দেখা যাবে 'মিনি' ছবিতে।

করোনার তৃতীয় ঢেউয়ে টালমাটাল হয়েছে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ। কিন্তু ঠিক তার কিছুদিন আগেই শ্যুটিংয়ের কাজ শেষ করে টিম 'মিনি'। শেষ হয় ডাবিং ও পোস্ট প্রোডাকশনের কাজও। এমনকী পরিচালক এবং গোটা টিমকে চমকে দিয়ে অভিনেত্রী মিমি চক্রবর্তী রেকর্ড টাইমে ছবির ডাবিং শেষ করেন। ছবিতে এখন পড়ছে 'ফিনিশিং টাচ'। গ্রীষ্মে মুক্তির আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন পরিচালক মৈনাক ভৌমিক।

আরও পড়ুন: Om Mimi Marriage Anniversary: 'সত্যি সিঁদুর কী করে পরাব!' মিমির সঙ্গে বিয়ের দৃশ্যে অভিনয় করতে গিয়ে দ্বিধায় পড়েছিলেন ওম!

ছবিতে মিমি ও অয়ন্যা ছাড়াও মিঠু চক্রবর্তী, সপ্তর্ষি মৌলিক, কমলিকা বন্দ্যোপাধ্যাকে অভিনয় করতে দেখা যাবে। মৈনাক ভৌমিকের পরিচালনায়, স্মল টক আইডিয়াস ও এমকে মিডিয়ার প্রযোজনায় রাজ্যজুড়ে 'মিনি' মুক্তি পাবে ৬ মে।

সেরা শিরোনাম

Indranil Sen: দাম ৪ হাজার টাকা! পাস কিনলে তবেই দুর্গাপুজো দেখার অনুমতি! ইন্দ্রনীলের ভয়াবহ দুর্নীতি প্রকাশ্যে
দাম ৪ হাজার টাকা! পাস কিনলে তবেই দুর্গাপুজো দেখার অনুমতি! ইন্দ্রনীলের ভয়াবহ দুর্নীতি প্রকাশ্যে
Indranil Sen: ইন্দ্রনীল সেন গ্রেফতার হওয়ার পরে, ফের বিস্ফোরক সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়! বললেন.. 'আমি হ্যাঁ-তে হ্যাঁ মেলাতে পারিনি'
ইন্দ্রনীল সেন গ্রেফতার হওয়ার পরে, ফের বিস্ফোরক সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়! বললেন.. 'আমি হ্যাঁ-তে হ্যাঁ মেলাতে পারিনি'
Diljit Dosanjh: দিলজিতের কনসার্টের জন্য দিল্লিতে বিশেষ মেট্রো পরিষেবা! তবে থাকছে কড়া নিরাপত্তা
দিলজিতের কনসার্টের জন্য দিল্লিতে বিশেষ মেট্রো পরিষেবা! তবে থাকছে কড়া নিরাপত্তা
Dev-Subhasree: 'ভবিষ্যতে ফের ছবি পরিচালনা করলে, রাজের পরামর্শ নেব', শুভশ্রীর পাশে দাঁড়িয়ে বললেন দেব
'ভবিষ্যতে ফের ছবি পরিচালনা করলে, রাজের পরামর্শ নেব', শুভশ্রীর পাশে দাঁড়িয়ে বললেন দেব

ভিডিও

Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
Chokh Bhanga Chota | থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। #abpananda
Suvendu Adhikari | রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ঋতব্রত-গোষ্ঠীর ২ বিধায়ক গরহাজির | #abpananda
TMC news: 'কোনও রাজনৈতিক দলেরই ১০ বছরের বেশি ক্ষমতায় থাকা উচিত নয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget