এক্সপ্লোর

Ikir Mikir Success: কাশ্মীর থেকে টেক্সাস, সর্বত্র দর্শকদের মন জয় করছে রাতুলের 'ইকির মিকির'

Ikir Mikir Success: 'ইকির মিকির' ছবিটি মূলত একটি 'মৃত্যুরহস্য'। এক বহুতল বিল্ডিংয়ের এক সিকিউরিটি গার্ড খুন হয়। এই খুনে সন্দেহের তালিকায় প্রধানত দু'জনের নাম উঠে আসে।

কলকাতা: গত ৪ মার্চ মুক্তি পেয়েছে থ্রিলার (Thriller) ঘরানার ছবি 'ইকির মিকির' (Ikir Mikir)। রাতুল মুখোপাধ্য়ায়ের (Ratool Mukherjee) পরিচালনায় রজতাভ দত্ত, রূপাঞ্জনা মিত্র, সৌরভ দাস, দেবপ্রসাদ হালদার, অপ্রতীম চট্টোপাধ্যায়, অনিন্দিতা রায়চৌধুরি ও তিয়াশার অভিনয়ে এই ছবি বাংলার দর্শকের তো বটেই এমনকী দেশ জুড়ে মন জয় করছে সকলের। 

দেশ ও বিদেশে সমাদৃত

সম্প্রতি বিনোদনের এক সংস্থা তাঁদের সোশ্যাল মিডিয়ায় একটি রিপোর্ট প্রকাশ করে। সেখানে দেখা যায় গোটা দেশে কোন রাজ্যে কত মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এই ছবি। দেশের বিভিন্ন রাজ্য ও এলাকার মধ্যে রয়েছে কাশ্মীর, দিল্লি ও মুম্বইয়ের নাম। 

তবে শুধু দেশেই নয়, হল্যান্ড, টেক্সাসের মতো দেশেও এই 'ইকির মিকির' পছন্দ করছেন দর্শক। 

 

পরিচালকের প্রতিক্রিয়া

পরিচালকের প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি। আর সেই ছবিতেই এমন সাফল্য। কেমন লাগছে? রাতুল মুখোপাধ্যায়ের কথায়, 'এই ছবিটা আমি প্রথম থেকেই চেয়েছিলাম যে দেশ-বিদেশের মানুষ দেখুক। ছবিতে আমার প্রত্যেকজন অভিনেতা-অভিনেত্রী যে পর্যায়ের অভিনয় করেছে সেটাই সাফল্যে একটা বড় কারণ। এছাড়া যাঁরা ভাল ছবি দেখতে পছন্দ করেন তাঁরা সাদরে গ্রহণ করেছেন বলে বিশ্বাস। এই ছবিটি এখানের ওটিটিতে মুক্তি পাওয়ার অপেক্ষায় রয়েছে। সেটা খুব শীঘ্রই ঘোষণা করব। ছবির গোটা টিমকে পাশে থাকার জন্য এবং সাফল্যের জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানাতে চাই।'

ছবির গল্প

'ইকির মিকির' ছবিটি মূলত একটি 'মৃত্যুরহস্য'। এক বহুতল বিল্ডিংয়ের এক সিকিউরিটি গার্ড খুন হয়। এই খুনে সন্দেহের তালিকায় প্রধানত দু'জনের নাম উঠে আসে। প্রথমজন এক ভদ্রমহিলা, যাঁর বয়স তিরিশের কোঠায়। অপরজন এক ভদ্রলোক যিনি ওখানে একটি পার্সেল ডেলিভারি করতে গিয়ে জড়িয়ে পড়েন। পুলিশের জেরায় এই দুই প্রধান সন্দেহভাজনের সম্পূর্ণ ভিন্ন দুটি ঘটনার বর্ণনা আমরা দেখতে পাই। ঘটনার তৃতীয় একটি সংস্করণ আমরা ছবির শেষে দেখতে পাই, যেটাই হল আসল সত্যটা। গল্পে মহামারী একটা বেশ বড় ভূমিকা পালন করছে। যা আজকের দিনে দাঁড়িয়ে খুবই প্রাসঙ্গিক। 

আরও পড়ুন: World Theatre Day 2022: বিনোদন থেকে সমাজচেতনা, সবক্ষেত্রেই গুরুত্ব অপরিসীম, আজ তারই উদযাপন

সেরা শিরোনাম

Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
Deepika Padukone: ৮ ঘণ্টা শিফটের দাবি দ্বিতীয় কারণ! আসলে এই দাবি না মিটতেই সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ছাড়েন দীপিকা!
৮ ঘণ্টা শিফটের দাবি দ্বিতীয় কারণ! আসলে এই দাবি না মিটতেই সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ছাড়েন দীপিকা!
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget