এক্সপ্লোর

Ileana D'cruz: ছেলে-মেয়েকে নিয়ে সংসার করছেন, বলিউড থেকে কি পাকাপাকিভাবেই সরে গেলেন ইলিয়েনা?

Ileana D'cruz on Bollywood: সম্প্রতি নেহা ধুপিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে নিজের জীবনের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন ইলিয়েনা।

কলকাতা: সম্প্রতি দ্বিতীয় সন্তানের মা হয়েছেন অভিনেত্রী ইলিয়েনা ডিক্রুজ (Ileana D'Cruz)। কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় ইলিয়েনা জানিয়েছিলেন, তিনি মা হতে চলেছেন। এরপরে প্রকাশ্যে এনেছিলেন, দ্বিতীয় সন্তান হওয়ার খবর। পুত্রসন্তানের মা হয়েছেন ইলিয়েনা। ২০২৩ সালে, মাইকেল ডোলানের সঙ্গে নতুন জীবন শুরু করেন ইলিয়েনা। তবে তা সকলের অলক্ষ্যেই। অনেকেই জানতেন না ইলিয়েনা বিবাহিত। সর্বপ্রথম প্রকাশ্যে এসেছিল, ইলিয়েনার সন্তান হওয়ার খবর। নিজেই নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করেছিলেন ইলিয়েনা। সেই থেকেই কটাক্ষের শিকার হয়েছিলেন ইলিয়েনা। প্রশ্ন তোলা হয়েছিল, ইলিয়েনার সন্তানের বাবা কে? তবে পরবর্তীতে প্রকাশ্যে আসে সবটাই।

আর সম্প্রতি নেহা ধুপিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে নিজের জীবনের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন ইলিয়েনা। জানিয়েছেন, আপাতত দুই সন্তানকে নিয়েই ব্যস্ত তিনি। এখনই তিনি বলিউডে ফেরার কোনও পরিকল্পনাই করছেন না। ইলিয়েনার ঝুলিতে রয়েছে 'বরফি'-র মতো হিট ছবি, কিন্তু সেই খ্যাতির মোহে না ছুটে, জীবনকে উপভোগ করতে চান ইলিয়েনা। তাঁর দুই সন্তান খুবই ছোট, সেই কারণে এখন তাঁদের সময় দিতে চান ইলিয়েনা।

২০২৩ সালে ইলিয়েনার কোল আলো করে আসে কোয়া ফিনিক্স ডোলান। তাকে ঘিরেই তখন ছিল ইলিয়েনা আর মাইকেলের জীবন। এরপরে, খুব তাড়াতাড়িই ইলিয়েনা জানান, তিনি দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা। এরপরে তাঁদের কোল আলো করে আসে পুত্রসন্তান। বর্তমানে ভারতে নয়, টেক্সাসে বসবাস করছেন ইলিয়েনা। তিনি কবে ফের বলিউডে অভিনয় করবেন, তা অভিনেত্রী নিজেই এখনও জানেন না। পরিবারকেই এখন সময় দিতে চান তিনি।

মাতৃত্ব প্রসঙ্গে ইলিয়েনা

মাতৃত্বের কথা বলতে গিয়ে ইলিয়েনা বলেছেন, তাঁর গর্ভাবস্থার পথ চলা সহজ ছিল না। অনেক সময় নিজেকে নিয়ে তাঁর নিজেই সন্দেহ হত, ভীষণভাবে দুর্বল হয়ে পড়তেন তিনি। কখনও কখনও তাঁর মনে হত, তিনি আদর্শ মা হতে পারবেন না। তিনি জানান, তিনি অনেকবার ভেঙে পড়েছিলেন, বারে বারে ভাবতেন, তিনি কী মা হওয়ার সিদ্ধান্তটা সঠিকভাবে নিয়েছেন? ধীরে ধীরে তিনি বুঝতে পারেন, মা হওয়া জীবনের স্বাভাবিক একটা অংশ।

ইলিয়ানাকে শেষবার 'দো অউর দো প্যায়ার দো'-তে দেখা গিয়েছিল। এই ছবিতে বিদ্যা বালন ও প্রতীক গাঁধী অভিনয় করেছিলেন। তবে বক্সঅফিসে তেমন ছাপ ফেলতে পারেনি এই সিনেমা।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ileana D'Cruz (@ileana_official)

 

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget