এক্সপ্লোর

Iman Chakraborty: 'আমার ভাষাকে ছোট করলে...' ভোটে দাঁড়ানোর জন্য মঞ্চে হুঙ্কার ? হিন্দি গান বিতর্কে ফের সরব ইমন

Iman Chakraborty Controversy: টিসিএস রাজারহাটের একটি অনুষ্ঠানে মঞ্চে পারফর্ম করার সময় শ্রোতাদের মধ্যে থেকে হিন্দি গান গাওয়ার জোরজুলুমের প্রতিবাদ করে চাচাছোলা ভাষায় আক্রমণ করেন ইমন।

কলকাতা: টিসিএস রাজারহাটের একটি অনুষ্ঠানে মঞ্চে পারফর্ম করার সময় শ্রোতাদের মধ্যে থেকে হিন্দি গান গাওয়ার জোরজুলুমের প্রতিবাদ করে চাচাছোলা ভাষায় আক্রমণ করেন ইমন। প্রকাশ্য মঞ্চ থেকেই জানান যে বাংলায় থেকে বাংলায় রোজগার করে বাংলা গান শুনব না বললে চলবে না। আর এই ভিডিয়ো সমাজমাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। হিন্দি গান (Hindi Song Controversy) গাওয়া নিয়ে তৈরি হয় বিতর্ক আর এই বিতর্কে ইমনের (Iman Charaborty) অবস্থান স্পষ্ট। তিনি বাংলা ভাষার পক্ষ নিয়েই কথা বলেছেন, বাংলা ভাষার প্রতি ন্যূনতম শ্রদ্ধার দাবি জানিয়েছেন এবং এবারে নিজের সমাজমাধ্যমে দীর্ঘ পোস্টে নিজের সাফ জবাব দিয়েছেন শিল্পী। নিন্দুকদের উদ্দেশে কড়া বার্তাও দিয়েছেন ইমন। কী লিখলেন ?

এদিন নিজের সমাজমাধ্যমে ইমন চক্রবর্তী লেখেন, "গত দু'দিন ধরে TCS-এ শোয়ের ঘটনাতে আমার বলা একটি ঘটনা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। বহু মানুষ শেয়ার করেছেন দেখছি। আমি ফেসবুকে ছিলাম না বহুদিন, আমার টিম ম্যানেজ করতেন। কিন্তু আমি কাল ডাউনলোড করে দেখে অভিভূত যে আমি হয়তো বহু মানুষেরই মনের কথা বলতে পেরেছি জোর গলায়। আমাদের ইন্ডাস্ট্রির বহু সিনিয়রস্ ও জুনিয়রস্-রা শেয়ার করেছেন‌। ধন্যবাদ আপনাদের। অনেকে বলছেন আমি নাকি ভোটে দাঁড়ানোর জন্য বলেছি। আবার অনেকে বলছেন "আপনি যখন হিন্দি গান করেন, তার বেলায়?" অনেকে বলছেন "হিন্দি গান করতে বলাটা দোষের কিছু নয়।"

নিন্দুকদের উদ্দেশে এই পোস্টেই সপাট জবাব দিয়েছেন ইমন চক্রবর্তী। তিনি লেখেন, "সব ধরণের গান গাইবার ইচ্ছে আমার বহুদিনের। আমি কোথাও কখনও কাউকে বলিনি যে আমি শুধু বাংলা ভাষায় গান গাইবো। কোথাও কেউ কোনোভাবে আমার ভাষাকে ছোট করে কথা বললে আমি আবার ওই একই কথা বলব, একইভাবে প্রতিবাদ করব। তাতে কেউ যদি ভাবেন যে আমার স্বার্থ এতে চরিতার্থ হচ্ছে তাহলে সেটা তাদের ভাবনা, আমার না। সব ভাষার সমান গুরুত্ব আছে অবশ্যই। আমার মাকে যেমন খারাপ বলার অধিকার কেউ দেয়নি। ঠিক সেইভাবে আমার ভাষাকে ছোট করার অধিকারও কেউ কাউকে দেয়নি।"

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Salman Khan: বহু ঝড়ঝাপটা গিয়েছে, অবশেষে কি প্রেমের স্বীকৃতি পেলেন সলমন? প্রেমিকার পোস্ট ঘিরে জল্পনা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget