এক্সপ্লোর

Iman-Swastika: গরহাজির 'প্রাক্তন' শোভন, 'ফাটাফাটি'-র প্রিমিয়ারে চর্চায় ইমন-স্বস্তিকার বন্ধুতা

Iman-Swastika's Photo: একসময় ইমনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল শোভনের। সেই কথা জানত ইন্ডাস্টির বেশিরভাগ মানুষই। ইমন আর শোভন দুজনেই ছিলেন সঙ্গীতশিল্পী

কলকাতা: সম্পর্কের সমীকরণ বোঝা দায়। তা সে বলিউড হোক বা টলিউড। দুই শিল্পীর মধ্যে সেতুবন্ধন করল তবে সিনেমাই! 'ফাটাফাটি' (Fatafati)-র প্রিমিয়ারে এসে এক ফ্রেমে ধরা দিলেন ইমন চক্রবর্তী (Iman Chakraborty) ও স্বস্তিকা দত্ত (Swastika Dutta)!

শুক্রবার মুক্তি পেল অরিত্র মুখোপাধ্যায় (Aritra Mukherjee) পরিচালিত, নন্দিতা রায় (Nandita Roy) ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) প্রযোজিত ছবি 'ফাটাফাটি'। মুখ্যভূমিকায় রয়েছেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty), আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। শুক্রবার সন্ধে, প্রিয়া সিনেমাহলে তখন চাঁদের হাট। হাজির ছিলেন টলিউডের অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে সঙ্গীতশিল্পী ও অন্যান্য উল্লেখ্য ব্যক্তিত্বও। তবে বিশেষভাবে নজর কাড়ল ইমন আর স্বস্তিকার সখ্যতা। 

কেন? কারণটা অবশ্য এখন বলে দিতে হয় না কাউকেই। একসময় ইমনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল শোভন গঙ্গোপাধ্যায়ের (Shovan Ganguly)। সেই কথা জানত ইন্ডাস্টির বেশিরভাগ মানুষই। ইমন আর শোভন দুজনেই ছিলেন সঙ্গীতশিল্পী। কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি তাঁদের সম্পর্ক। ইমনের সঙ্গে বিচ্ছেদের পরে স্বস্তিকার সঙ্গে সম্পর্কে জড়ান শোভন। এই সম্পর্ক নিয়েও সোশ্যাল মিডিয়ায় বেশ খোলামেলা ছিলেন দুজনেই। টলিউডের বন্ধু থেকে শুরু করে অনুরাগীরা, সবাই ভালবাসত মিষ্টি এই জুটিকে। তবে সম্প্রতি গুঞ্জন শুরু হয়েছিল, সম্পর্ক সঠিক জায়গায় নেই শোভন-স্বস্তিকার। পরে অবশ্য সেই খবরে শীলমোহর দেন স্বস্তিকা নিজেই। জানান, সম্পর্কে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তিনি আর শোভন। তবে এই সিদ্ধান্ত ভাবনাচিন্তার পরে, কোনও তিক্ততা থেকে নয়।

সিনেমার প্রিমিয়ারে কালো অফ শোলডার গাউনে ঝলমল করছিলেন পর্দার বিকি সেন। মাঝে মাঝে প্রেক্ষাগৃহের অন্ধকারে মিশে গিয়ে চোখ রাখছেন ছবির পর্দায়, কখনও আবার হেসে কথা বলছেন প্রিমিয়ারের অতিথিদের সঙ্গে। সঙ্গে পোজও দিচ্ছেন ছবি শিকারিদের জন্য। প্রিমিয়ারে বেশ কিছুটা পরে আসেন ইমন। তাঁকে হেসে অভ্যর্থনা জানান স্বস্তিকা। দুই শিল্পীর সেই কথা-হাসিতে তখন ঝলসে উঠছে ক্যামেরার ফ্ল্যাশ। রাতেই অবশ্য নিজের ও স্বস্তিকার ছবি পোস্ট করেন ইমন। একে অপরের কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে হাসিতে গড়িয়ে পড়ছেন তাঁরা। 

ছবি পোস্ট করে ইমন লেখেন, 'আচ্ছা টাটা। স্বস্তিকা, এ বার কী হবে?' খুনসুটি করতে ছাড়েননি স্বস্তিকাও। অভিনেত্রীর উত্তর, 'ফায়ার বিগ্রেডকে কে খবর দেবে? তুমি আমি না ওরা?' প্রিমিয়ারে অবশ্য দেখা গেল না শোভনকে। তবে তাঁর দুই প্রাক্তন এক ফ্রেমে বন্দি হয়ে যে আলোচনার কেন্দ্রে এলেন... সে কথা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: Summer Tips: খুব গরম! এসি ছাড়াই ঠান্ডা থাকবে ঘর, কী করতে হবে?   

আরও পড়ুন: Summer Acne Problem : গরমে ব্রন নিয়ে জেরবার ? এই নিয়মগুলি মেনে চললে মিলবে মুক্তি

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Iman Chakraborty (@iman_chakraborty)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget