এক্সপ্লোর

Indian Idol 12 Finale Winner: 'ইন্ডিয়ান আইডল ১২'-এ সেরার শিরোপা পেলেন পবনদীপ রাজন

ঘোষিত হল 'ইন্ডিয়ান আইডল ১২'-এর বিজয়ীর নাম। অনুরাগীদের ভোটে এবং নিজের পারফরম্যান্সের মাধ্যমে সেরার শিরোপা উঠল পবনদীপ রাজনের মাথায়।

মুম্বই: ঘড়ির কাঁটায় ঠিক রাত বারোটা। ঘোষিত হল 'ইন্ডিয়ান আইডল ১২'-এর বিজয়ীর নাম। অনুরাগীদের ভোটে এবং নিজের পারফরম্যান্সের মাধ্যমে সেরার শিরোপা উঠল পবনদীপ রাজনের মাথায়। দ্বিতীয় স্থান অধিকার করলেন অরুনিতা কাঞ্জিলাল। তৃতীয় স্থান অধিকার করলেন সায়লি কাম্বলে। 

দ্বাদশ সিজনের বিজয়ী হিসাবে ২৫ লক্ষ টাকা পুরস্কার পেলেন পবনদীপ। বাড়ি নিয়ে গেলেন 'ব্র্যান্ড নিউ' গাড়িও। দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী অরুনিতা কাঞ্জিলাল ও সায়লি কাম্বলে বাড়ি নিয়ে গেলেন ৫ লক্ষ টাকার চেক। চতুর্থ স্থানে রইলেন মহম্মদ দানিশ ও পঞ্চম স্থানে রইলেন নীহাল তাউড়া। তাঁরা প্রত্যেকে পান ৩ লক্ষ টাকার চেক। এছাড়াও প্রত্যেক প্রতিযোগী এক বেসরকারি সংস্থার তরফ থেকে ৭৫ হাজার টাকার গিফ্ট হ্যাম্পার পেয়েছেন।

অনুষ্ঠানের ফল ঘোষণা হওয়ার খানিক আগেই মঞ্চে আনন্দে লাফিয়ে ওঠেন এবারের অন্যতম প্রতিযোগী সন্মুখাপ্রিয়া। কেন? বিখ্যাত দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন, তাও আবার সন্মুখাপ্রিয়ার উদ্দেশে। কী বললেন তিনি ভিডিও বার্তায়?

সন্মুখাপ্রিয়ার 'সুপার ফ্যান' অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। পছন্দের প্রতিযোগীর জন্য পাঠালেন বিশেষ শুভেচ্ছা। শুধুই এখানেই শেষ নয়? অনুষ্ঠান শেষ হলে প্রিয় প্রতিযোগীকে হায়দরাবাদ আসার আমন্ত্রণও জানান দক্ষিণী সুপারস্টার। একইসঙ্গে ভিডিও বার্তায় তিনি নিজের ছবিতে সন্মুখাপ্রিয়াকে গান গাওয়ার অফারও দিয়েছেন তিনি। এমন কথা শুনে কার না আনন্দ হবে বলুন? আনন্দে আত্মহারা সন্মুখাপ্রিয়া মঞ্চে লাফিয়ে ওঠেন। চোখে-মুখে ফুটে ওঠে মুগ্ধতা। 

একটানা ৮ মাস চলার পর, অবশেষে রবিবার, ১৫ অগাস্ট 'ইন্ডিয়ান আইডল ১২'-এর শেষ পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের দ্বাদশ সিজনের গ্র্যান্ড ফাইনাল খানিক হঠকে করতে চেয়েছিলেন কর্তারা। হলও তাই। টানা বারো ঘণ্টা ধরে চলে এই প্রতিযোগিতা। ১৫ অগাস্ট দুপুর ১২টায় ছয় প্রতিযোগী পবনদীপ রাজন, অরুনিতা কাঞ্জিলাল, সন্মুখাপ্রিয়া, নীহাল তাউড়া, মহম্মদ দানিশ এবং সায়লি কাম্বলেকে নিয়ে শুরু হয় অনুষ্ঠান। 'গ্র্যান্ড ফিনালে' চলে ১৬ অগাস্ট মধ্যরাত পর্যন্ত। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জয় ভানুশালী ও আদিত্য নারায়ণ। অনুষ্ঠানের বিচারকেরাও তাঁদের দুর্দান্ত পারফরম্যান্সে মন জয় করেছেন দর্শকদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget