এক্সপ্লোর

Pushpa 2: 'পুষ্পা - দ্য রুল' কি আবারও রেকর্ড গড়তে চলেছে? কী বলছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা?

Allu Arjun: ৫০০ কোটি টাকা খরচ করে তৈরি হচ্ছে 'পুষ্পা - দ্য রুল'।

কলকাতা: তাঁর নামেই যেন আগুনের আঁচ। শাহরুখ খানও (Shah Rukh Khan) নিজের এক্স হ্যান্ডলে তাঁকে 'দ্য ফায়ার হিমসেল্ফ' বলে সম্বোধন করছেন। এবার নিশ্চয় বলে দিতে হবে না, কার কথা হচ্ছে? তিনি আল্লু অর্জুন। 'পুষ্পা-দ্য রুল' (Pushpa 2) এর মুক্তির তারিখ ঘোষণার পর থেকেই সবাই পুষ্পার মুখোমুখি হওয়ার অপেক্ষায় দিনগোনা শুরু করেছেন সিনেপ্রেমীরা। 

পুষ্পা দ্য রুলের মুক্তির তারিখ ঘোষণার পর থেকেই কার্যত দিন গুনতে শুরু করে দিয়েছেন আল্লু অর্জুনের অনুরাগীরা। আমরা দর্শকদের ইতিমধ্যেই জানিয়েছি, ২০২৪-এর ১৫ অগাস্ট 'পুষ্পা দ্য রুল' মুক্তি পাবে। নির্মাতাদের তরফে মুক্তির তারিখ ঘোষণার পর থেকেই আল্লু অর্জুনের এই মাস এন্টারটেনার ফিল্মটিকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়ে গিয়েছে বিনোদন দুনিয়ায়। 

পুষ্পার উত্থানেই কার্যত শোরগোল পড়ে গিয়েছিল সারা দেশজুড়ে। ২০২১-এর ১৭ ডিসেম্বর,কোভিড কালের পর তখন সবে মাত্র মাল্টিপ্লেক্স এবং সিনেমা হলগুলি খুলতে শুরু করেছিল।  কোভিড বিধির কড়াকড়ির মধ্যেই প্রায় ১৫০ কোটি টাকা বাজেটে তৈরি 'পুষ্পা - দ্য রাইজ' ভারতীয় বক্স অফিস এবং ওভারসিস মিলিয়ে প্রায় ৩৭০ কোটি টাকার ব্যবসা করেছিল।

আরও পড়ুন...

একের পর এক ছবিতে নজর কেড়েছে শাহরুখ-দীপিকার রসায়ন! রহস্য়টা কী? ফাঁস করলেন বলিউডের মস্তানি

পুষ্পা দ্য রাইজের সাফল্যের অঙ্ক দেখেই পুষ্পা দ্য রাইজের বাজেট কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন নির্মাতারা। প্রায় ৫০০ কোটি টাকা খরচ করে তৈরি হচ্ছে 'পুষ্পা - দ্য রুল'। চলচ্চিত্র বিশেষজ্ঞরা বলছেন পুষ্পার সিক্যুয়েলের বক্স অফিস সাফল্যের বিষয়ে নিশ্চিত হয়েই ছবিটির ওপর এই বিপুল পরিমান অর্থ লগ্নি করেছেন নির্মাতারা। 

পুষ্পা দ্য রাইজ-এ অভিনয় করেই তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইতিহাস গড়েছেন আল্লু অর্জুন। (Allu Arjun) তিনিই প্রথম তেলুগু ইন্ডাস্ট্রির প্রথম অভিনেতা যিনি জাতীয়। চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরা অভিনেতার খেতাব জিতলেন এই বছর। পুষ্পার চরিত্রে আল্লুর এই সাফল্যে উচ্ছ্বসিত পরিচালক সুকুমার থেকে শুরু করে পুষ্পা টুয়ের পুরো ইউনিট। দেখুন এই ভিডিও। আল্লুকে জড়িয়ে আবেগে ভেসেছেন পরিচালক সুকুমার। 

কেমন হবে 'পুষ্পা ২'-র গল্প?


 তিরুপতি জেল থেকে কীভাবে পালাল পুষ্পা? আটটি গুলি লাগার পরেও সে বাঁচল কীভাবে?  এসপি ভঁবর সিং শেখাওয়াত কি প্রতিশোধ নিতে পারবেন পুষ্পার ওপর? কীভাবে নিজের সাম্রাজ্য বিস্তার করবে পুষ্পা? ভঁবর সিং শেখাওয়াত, মঙ্গলম শ্রীনু ছাড়াও নতুন কোনও ভিলেন কি এন্ট্রি নেবে কাহিনিতে? পুষ্পা আর শ্রীবল্লির বিবাহিত জীবনই বা কেমন হবে? সব উত্তরের জন্য আগামী বছরের স্বাধীনতা দিবসের অপেক্ষায়থাকতেই হবে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Rajesh Sharma: 'বাড়ছে ইনফেকশন, ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়লে...', গুরুতর হচ্ছে রাজেশ শর্মার অবস্থা! এমন কী ঘটেছিল শ্যুটিং ফ্লোরে?
'বাড়ছে ইনফেকশন, ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়লে...', গুরুতর হচ্ছে রাজেশ শর্মার অবস্থা! এমন কী ঘটেছিল শ্যুটিং ফ্লোরে?
Aamir Khan Wedding: আমিরি রূপকথা! ২৫৬ ঘণ্টা ধরে ১৩১ কারিগর মিলে গৌরীর জন্য তৈরি করলেন বিয়ের আংটি
আমিরি রূপকথা! ২৫৬ ঘণ্টা ধরে ১৩১ কারিগর মিলে গৌরীর জন্য তৈরি করলেন বিয়ের আংটি
Ram Mandir: অমিতাভ থেকে রণবীর, কেন অযোধ্যায় জমি-বাড়ি কেনার দিকে এত ঝুঁকছেন তারকারা?
অমিতাভ থেকে রণবীর, কেন অযোধ্যায় জমি-বাড়ি কেনার দিকে এত ঝুঁকছেন তারকারা?
Shiboprosad-Nandita: নতুন পরিচালক-অভিনেতাদের পাশে দাঁড়াচ্ছেন নন্দিতা-শিবপ্রসাদ, আসছে নতুন সিনেমা
নতুন পরিচালক-অভিনেতাদের পাশে দাঁড়াচ্ছেন নন্দিতা-শিবপ্রসাদ, আসছে নতুন সিনেমা

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget