এক্সপ্লোর

Jojo Mukherjee: 'আলাদা থাকা শুরু করলাম যখন..', কেন স্বামীর সঙ্গে থাকেন না জোজো? রইল খোলা চিঠি

Jojo Mukherjee Marriage: সোশ্যাল মিডিয়ায় জোজো দুটি ছবি শেয়ার করে নিয়েছেন জোজো

কলকাতা: তিনি কলকাতায় একাই থাকেন। মেয়ে চাকরির কাজে বাইরে। তাঁর সঙ্গেই থাকে একমাত্র ছেলে। তবে স্বামীকে নিয়ে কখনোই ততটা কথা বলতে শোনা যায় না তাঁকে। কিন্তু কেন? তবে স্বামীর প্রতি তিনি যে কৃতজ্ঞ.. কাজের সূত্রে একসঙ্গে না থাকতে পারলেও যে তাঁদের ভালবাসা রয়েছে একই রকম। সদ্য বিবাহবার্ষিকী গিয়েছে তাঁদের। সোশ্যাল মিডিয়ায় স্বামী কিংশুক মুখোপাধ্যায়কে খোলা চিঠি লিখলেন সঙ্গীতশিল্পী জোজো মুখোপাধ্যায়। 

সোশ্যাল মিডিয়ায় জোজো দুটি ছবি শেয়ার করে নিয়েছেন জোজো। দুটি ছবিই তাঁর স্বামীর সঙ্গে। একটি পুরনো ও একটি সদ্য। এই ছবি শেয়ার করে জোজো লিখেছেন, 'আমাদের ২জনকেই ৩১ বছরের বিবাহবার্ষিকীর শুভেচ্ছা। আমি ভাবতেই পারছি না, ৩১টা বছর কীভাবে কেটে গেল। আমার মনে হয় জীবনের ওঠাপড়ার মধ্যে আমরা সত্যিই আশীর্বাদ পেয়েছি। ভাল সময়, খারাপ সময়, ভীষণ ভীষণ খারাপ সময়ে আমরা একে অপরের পাশে থেকেছি। মানুষ বলেন, দূরত্বে থাকলে সম্পর্ক টেঁকে না। কিন্ত কাজের সূত্রে আমরা যবে থেকে আলাদা থাকতে শুরু করেছি, আমি বিশ্বাস করে আমাদের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। আমরা দুজন সম্পূর্ণ ভিন্ন মানসিকতার মানুষ। কিন্তু তুই আমার সমস্ত খারাপ সময়ে, আমি যত ঠিক, যত ভুল সব সময়েই আমার পাশে থেকেছো। আমরা বয়সের সঙ্গে সঙ্গে পরিণত হয়েছি। তুমিই আমায় একজন পরিণত নারী করে তুলেছো। তুমি আমায় একটা মিষ্টি, সুন্দর মেয়ে দিয়েছো। আর দিয়েছো নিজের শর্তে জীবনকে বাঁচার অধিকার। তোমার শরীর, স্বাস্থ্য সব ভাল থাকুক। আশা করি আমরা খুব তাড়াতাড়ি ৫০তম বিয়ের জন্মদিন উদযাপন করব।'

প্রসঙ্গত, জোজো কলকাতায় তাঁর ছেলে আদি-কে নিয়ে থাকেন। তিনি বিভিন্ন শো-তেও নিয়ে যান ছোট্ট আদিকে। এবিপি লাইভকে দেওয়া একটি সাক্ষাৎকারে জোজো বলেছিলেন, আদি নাকি গানবাজনা ভীষণ ভালবাসে। মঞ্চে উঠলেও নাকি সে একটুও ভয় পায় না। সে গানবাজনা এতটাই ভালবাসে যে জোজোকে একটি ঝুটো মাইক কিনে দিতে হয়েছে ছেলেকে। মঞ্চে নাকি হামেশাই জোজোর সঙ্গে থাকে আদি। অন্যদিকে জোজোর মেয়েরও নাকি গানের প্রতি আকর্ষণ রয়েছে। যদিও তাঁর পেশা অন্য। ছেলে বা মেয়ে যদি গানের দুনিয়ায় আসতে চায়, তাহলে খুশিই হবেন জোজো।

আরও পড়ুন: Saif Ali Khan Update: শিলিগুড়ি দিয়ে ভারতে অনুপ্রবেশ, সেফের ওপর হামলার ঘটনায় গ্রেফতার বাংলাদেশের নাগরিক

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget