এক্সপ্লোর

kacher Manush: সংযুক্ত আরব আমিরশাহীতে মুক্তি পাচ্ছে দেব-প্রসেনজিতের 'কাছের মানুষ', কবে?

Tollywood Film Updates: 'কাছের মানুষ' এবং পাড়ি দিতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহীতে। কবে সেখানে মুক্তি পাবে এই ছবি?

কলকাতা: গত ৩০ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দেব (Dev) - প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) অভিনীত ছবি 'কাছের মানুষ' (Kacher Manush)। ছবিটি বক্স অফিসে সাফল্য পাওয়ার সঙ্গে সঙ্গে দর্শকদের কাছেও প্রশংসিত হয়। আবেগ, অ্যাকশনে ভরা এই ছবিটি পরিচালনা করেছেন পথিকৃৎ বসু। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের প্রযোজনায় 'কাছের মানুষ' পুজোর সময় মুক্তি পায়। 'কাছের মানুষ' এবং পাড়ি দিতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহীতে। কবে সেখানে মুক্তি পাবে এই ছবি?

'কাছের মানুষ'-এর সংযুক্ত আরব আমিরশাহীতে মুক্তি-

এদিন টলিউড অভিনেতা দেব তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট করেছেন। তাঁর পোস্ট থেকেই জানা যাচ্ছে দেশের গণ্ডী টপকে এবার বিদেশে পাড়ি দিতে চলেছে 'কাছের মানুষ'। অভিনেতার পোস্ট থেকেই জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ ২৮ অক্টোবর সংযুক্ত আরব আমিরশাহীর বিভিন্ন প্রান্তে মুক্তি পাবে এই ছবি। দুবাই, আবু ধাবি, আজমন এবং শারজার বেশ কিছু সিনেমা হলে দেখা যাবে 'কাছের মানুষ'। স্বাভাবিকভাবেই এই খবরে দারুণ উচ্ছ্বসিত বাংলা ছবির দর্শকেরা।

আরও পড়ুন - Mano Birthday: জনপ্রিয় 'ও বন্ধু তুমি শুনতে কি পাও' গায়ক মানোর সম্পর্কে এই তথ্যগুলো জানা আছে?

প্রসঙ্গত, জীবন-মৃত্যুর সমান্তরাল চলার বার্তা দিয়ে তৈরি হয়েছে কাছের মানুষ ছবিটি। সেই থেকে প্রবেশ বর্তমান প্রেক্ষাপটে। যেখানে পদে পদে উঠে এসেছে জীবন ও মৃত্যুর টানাপোড়েন। একজন মৃত্যুর সামনাসামনি হয়ে প্রত্যেকদিন। তার জীবনে সেই মৃত্যুকে ত্বরান্বিত করতে হাজির অপর একজন। আর এই সবের মাঝে নতুন করে বাঁচার আশা নিয়ে আসে অপর একজন। কে কাছের মানুষ, কাছের মানুষের থেকে কতটা চাওয়া যায়, কতটা তাকে দেওয়া যায়, সব ঘেঁটে যেতে পারে এক লহমায়। জীবন-মরণের হিসেব গুলিয়ে যেতে পারে। তবে জীবন-মরণের এই টানাপোড়েনের গল্পের ছত্রে ছত্রে উঠে আসে প্রাণের শহর কলকাতার ঝলক। ট্রেন লাইন, ট্রাম, রকে আড্ডা, ভিড় বাস, গঙ্গার ঘাট কী নেই। জীবন যখন মৃত্যুর মুখোমুখি তখন কী ভূমিকা নেবে 'কাছের মানুষ'। পথিকৃৎ বসুর পরিচালনায়, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের প্রযোজনায়, দেব-প্রসেনজিৎ-ইশার অভিনয়ে মুক্তি পেয়েছে 'কাছের মানুষ' গত ৩০ সেপ্টেম্বর। ছবির সঙ্গীত পরিচালনায় নীলায়ন চট্টোপাধ্যায়। 

এক সাক্ষাৎকারে ছবির নির্মাতারা জানিয়েছিলেন যে, এই ছবিতে দেব ও প্রসেনজিৎ কেউই ভিলেন নন। চিত্রনাট্যে মারামারি রয়েছে বটে কিছুটা, তবে তা আবেগে। একে অপরের সঙ্গে নয়, ২ জন মানুষ নিজেদের আবেগের সঙ্গে লড়াই করছেন যেন। শুধু তাই নয়, ট্রেনের দৃশ্যে শ্যুটিং যে কতটা কঠিন ছিল, সেই গল্প করেছেন দুজনেই। বাস থেকে পড়ে যাওয়া বা দুর্ঘটনার দৃশ্য ফুটিয়ে তোলাও সহজ ছিল না দেব ও প্রসেনজিতের পক্ষে।     

সেরা শিরোনাম

Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Imran Khan Leave India Notice: হঠাৎ রাজ ঠাকরের কাছে আমির খান, ভাগ্নে ইমরানকে দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ সরকারের, জোর গুঞ্জন
হঠাৎ রাজ ঠাকরের কাছে আমির খান, ভাগ্নে ইমরানকে দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ সরকারের, জোর গুঞ্জন
Tiger Shroff: 'সলমন খানের সঙ্গে কাজ করলেই..', টাইগার শ্রফের ওপর গুলি চালানোর ঘটনার নেপথ্য কারণ কী? প্রকাশ্যে এল..
'সলমন খানের সঙ্গে কাজ করলেই..', টাইগার শ্রফের ওপর গুলি চালানোর ঘটনার নেপথ্য কারণ কী? প্রকাশ্যে এল..
Tiger Shroff: জুহুতে টাইগার শ্রফের ওপর চলল গুলি! আহত ৩, কেমন আছেন অভিনেতা?
জুহুতে টাইগার শ্রফের ওপর চলল গুলি! আহত ৩, কেমন আছেন অভিনেতা?

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget