এক্সপ্লোর

Kajol Updates: কেন ইনস্টাগ্রামে নেই রানি মুখোপাধ্যায়? প্রশ্ন শুনে এ কী উত্তর কাজলের!

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে কথপোকথন চলছিল বলিউড অভিনেত্রী কাজলের। সেখানেই এক অনুরাগী তাঁকে রানি মুখোপাধ্যায়ের ইনস্টাগ্রামে না থাকার কথা সরাসরি জিজ্ঞাসা করেন।

মুম্বই: সম্পর্কে দুই বোন। বলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যেও রয়েছেন দুজনেই। কাজল (Kajol) এবং রানি মুখোপাধ্যায় (Rani Mukerji) একে অপরের সঙ্গে বেশ কিছু ছবিতে স্ক্রিন শেয়ার করেছেন। দুর্গাপুজো হোক কিংবা অন্য কোনও পারিবারিক অনুষ্ঠান, বিভিন্ন সময় দুই বোনকে একসঙ্গে গল্প গুজব আর আড্ডায় মেতে থাকতে দেখা যায়। কিন্তু কাজল ইনস্টাগ্রামে (Instagram) থাকলেও নেই রানি মুখোপাধ্যায়। শুধু ইনস্টাগ্রামই নয়, কোনও প্রকার সোশ্যাল মিডিয়াতেই নেই তিনি। বিভিন্ন সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়ে থাকেন যে সোশ্যাল মিডিয়াতে থাকতে তিনি পছন্দ করেন না। কিন্তু অনুরাগীদের সে কথা কে বোঝাবে। তাঁদের জানতে ইচ্ছে করে। অন্যান্য তারকাদের যেমন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছুটা হলেও নাগালের মধ্যে পাওয়া যায়, রানি মুখোপাধ্যায়ের ক্ষেত্রে সে সুযোগ নেই। তাই তাঁর আর এক বোনকে সামনে পেয়ে অন্য বোনের ইনস্টাগ্রামে না থাকার কারণ জিজ্ঞাসা করেই বসলেন নেট নাগরিকরা।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে কথপোকথন চলছিল বলিউড অভিনেত্রী কাজলের। সেখানেই এক অনুরাগী তাঁকে রানি মুখোপাধ্যায়ের ইনস্টাগ্রামে না থাকার কথা সরাসরি জিজ্ঞাসা করেন। আর অনুরাগীর সেই প্রশ্নের জবাবে মজাদার উত্তর দিলেন 'কভি খুশি কভি গম' অভিনেত্রী। অনুরাগীর প্রশ্ন ছিল, 'দয়া করে রানি মুখোপাধ্যায়ের কথা বলুন যে কেন তিনি ইনস্টাগ্রামে নেই। আর হ্যাপি উওমেন্স ডে।' এমন প্রশ্ন শুনে সঙ্গে সঙ্গে মজাদার উত্তর দিলেন কাজল। তিনি বলেন, 'ফোন করছি রানিকে। সত্যি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার।'


Kajol Updates: কেন ইনস্টাগ্রামে নেই রানি মুখোপাধ্যায়? প্রশ্ন শুনে এ কী উত্তর কাজলের!

'কুছ কুছ হোতা হ্যায়', 'কভি খুশি কভি গম' ছবিতে কাজল এবং রানি মুখোপাধ্যায় একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। দুই বোনের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা সময় নানা কানাঘুষো শোনা যায়। কিন্তু কোনও গুজবেই কান দেন না কাজল কিংবা রানি মুখোপাধ্যায় কেউই। বরং, পারিবারিক অনুষ্ঠান থেকে দুর্গাপুজো, উৎসবের দিনে দুই বোনকে একসঙ্গে চুটিয়ে আনন্দ উপভোগ করতে দেখা যায়। 

আরও পড়ুন - Debleena Dutta Exclusive: একজন নারী হিসেবে নারী দিবস পালন নিয়ে বলিষ্ঠ মত দেবলীনা দত্তের

কাজলকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'ত্রিভঙ্গ' ছবিতে। যদিও এটি সিনেমা হলে নয়, মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্মে। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে 'সালাম ভেঙ্কি' ছবিতে। অন্যদিকে রানি মুখোপাধ্যায়কে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'বান্টি অউর বাবলি টু' ছবিতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

National Film Awards: জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাজিমাত বাংলার, ঝুলিতে জোড়া অ্যাওয়ার্ড, কোন ছবি? হিন্দিতে সেরা কারা?
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাজিমাত বাংলার, ঝুলিতে জোড়া অ্যাওয়ার্ড, কোন ছবি? হিন্দিতে সেরা কারা?
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Koel Mallick: 'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
Dev-Koel: সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?
সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
FIFA World Cup Final: বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
Embed widget