এক্সপ্লোর

'Kaliachak Chapter 1': প্রতারণা-হতাশা-খুন-জখমের অন্ধকার জগতের ঝলক, 'কালিয়াচক'-এর ট্রেলারে নজর কাড়লেন রূপাঞ্জনা

Trailer Out: পরতে পরতে রোমহর্ষক রহস্যে কাহিনি এগোতেই, আসিক নিজেকে ঝড়ের কেন্দ্রে খুঁজে পায়। আসিক কি অতীতের মুখোমুখি হতে বাধ্য হয়? সত্যিই কি আইনের চোখে শাস্তি অনিবার্য? কী হবে এরপর?

কলকাতা: মুক্তি পেল রাতুল মুখোপাধ্যায় (Ratool Mukherjee) পরিচালিত 'কালিয়াচক চ্যাপ্টার ১' (Kaliachak Chapter 1) ছবির ট্রেলার (Trailer Out)। এই ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রকে (Rupanjana Mitra)। খুন জখম হিংসার মোড়কে কতটা মন জয় করতে পারল ট্রেলার? কী বললেন পরিচালক?

প্রকাশ্যে 'কালিয়াচক চ্যাপ্টার ১' ছবির ট্রেলার

'সাঁই বাংলা ফিল্মস' এবং নয়ন রাজের প্রযোজনায়, রাতুলের পরিচালনায় তৈরি 'কালিয়াচক চ্যাপ্টার ১'-এর ট্রেলার এল প্রকাশ্যে। কালিয়াচক নামক স্থানের একদল বাসিন্দার কাজকর্মের গল্প বলবে এই ছবি। লোভ, হিংসা, প্রতিশোধ, খুন, রক্তের মোড়কে তৈরি ট্রেলারে রুদ্ররূপে দেখা মিলল রূপাঞ্জনার। শক্ত হাতে দুষ্টের দমন করতে পারবেন তিনি? ছবিতে অভিনয় করবেন, নবাগত অসীম, রূপাঞ্জনা মিত্র, পার্থসারথী, দেবপ্রসাদ হালদার, দেবপ্রতীম দাশগুপ্ত, প্রতীশ ঘোষ প্রমুখ। অতনু তানুজ ঘোষের লেখা চিত্রনাট্যে তৈরি ছবিটি। 

ছবির ট্রেলার প্রসঙ্গে এবিপি লাইভকে পরিচালক বলেন, 'আমার আগামী ছবি 'কালিয়াচক চ্যাপ্টার ১' একটি কল্পকাহিনি এবং বেশ massy একটি ছবি যা দর্শকের ভাল লাগবে বলেই আমার বিশ্বাস। বাংলা ছবিতে অ্যাকশন ক্রাইম থ্রিলার খুব বেশি দেখা যায় না। ফলে এক্ষেত্রে যতটা অর্গ্যানিকভাবে গোটা বিষয়টা সিনেমার পর্দায় ফুটিয়ে তোলা যায় সেই চেষ্টাই আমরা করেছি। ছবির গান, আবহ সঙ্গীত ও সাউন্ড ডিজাইন মানুষের ভাল লাগবেই।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Zee Music Bangla (@zeemusicbangla)

ঠিক কী গল্প বলবে এই ছবি? 

যুগের পর যুগ ধরে নারী সম্মানকে ধূলিসাৎ করে কুকীর্তির ঘৃণ্য ব্যবসা করে আসছে কিছু শ্রেণির মানুষ। তেমনই এক কাল্পনিক কাহিনির প্রেক্ষাপটে মূল চরিত্র আসিক আহমেদ। মালদা জেলার অভ্যন্তরে অবস্থিত কালিয়াচকের শান্ত অথচ রহস্যময় গ্রামে বাস করে আসিক আহমেদ। খোলা আকাশের মতো বিশাল স্বপ্ন নিয়ে বাঁচতে চায় এই উজ্জ্বল ছাত্র। কিন্তু আপাত দৃষ্টিতে সিধেসাদা জীবনের নিচে লুকিয়ে থাকে প্রতারণা ও হতাশার এক অন্ধকার জগত। ছেলেটির মধ্যবিত্ত বেকার জীবন কাটে টাকা শোধে আর প্রত্যাখ্যাত প্রেমের প্রতিশোধে।

তার ৬ জনের পরিবার, যা সুখী কিনা বোঝা দায়। পারিবারিক ব্যবসাই যখন চোরাই অস্ত্র ও মোবাইল পাচার, এ হেন উপার্জনের টাকায় সমৃদ্ধি আসলেও, সুখ সুনিশ্চিত হওয়া একপ্রকার অসম্ভব। এই আঁধার জগতে, তারই নিজের বাবা-দাদার ষড়যন্ত্রে বলির শিকার হয়ে, ঘৃণ্যভাবে তলিয়ে যায় তার সবচেয়ে কাছের, স্নেহের ছোটো বোন। ক্রোধে জর্জরিত, ব্যাক্তিগত ও মর্মান্তিক কিছু ঘটনাচক্রে সে জড়িয়ে পড়ে ডার্ক ওয়েব, অস্ত্রপাচারের চক্রান্তকারী গভীর ঘেরাটোপে। অপরাধের ছায়ায় কলঙ্কিত হয়ে যায় তার একসময়ের প্রতিশ্রুতিশীল ভবিষ্যৎ। পারিবারিক কলহ এবং অপূর্ণ সম্ভাবনার শ্বাসরুদ্ধকর চাপের সঙ্গে লড়াই করতে করতে, এত ধ্বংসাত্মক কাজের পরে, আসিকের একসময়ের সরল জীবন বিশৃঙ্খল হয়ে যায়। তাকে ঘিরে থাকে মিথ্যার জাল।

আরও পড়ুন: 'Ram Krishnaa': রাম ও কৃষ্ণার সুখের সংসারে ফের রোহিনীর আগমন, কোন নতুন বিপদ?

পরতে পরতে রোমহর্ষক রহস্যে কাহিনি এগোতেই, আসিক নিজেকে ঝড়ের কেন্দ্রে খুঁজে পায়। আসিক কি অতীতের মুখোমুখি হতে বাধ্য হয়? সত্যিই কি আইনের চোখে শাস্তি অনিবার্য? হবে কি তার পরিবারের মর্মান্তিক মৃত্যুর পিছনের সত্য উদ্ঘাটন? জানা যাবে আগামী মাসে, প্রেক্ষাগৃহে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget