এক্সপ্লোর

Kalkokkho: লকডাউনের মৃত্যুভয় পর্দার গল্পে, মুক্তি পেল 'কালকক্ষ'-এর ট্রেলার

মুক্তি পেল রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতির জুটির পরিচালিক 'কালকক্ষ'-এর ট্রেলার। অন্যদিকে, ৭২ তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বার্লিনালে ইউরোপিয়ান ফিল্ম মার্কেটে নির্বাচিত হয়েছে 'কালকক্ষ'।

কলকাতা: লকডাউনে, আতঙ্কে ঘরবন্দি মানুষ। হাসপাতালে হাসপাতালে ফুরিয়ে আসছে বেড.. অক্সিজেন। মিলছে না ভ্যাকসিন, ওষুধ। চারিদিকে কেবল হাহাকার আর ভয়। করোনা আতঙ্কে ঘরে বসে প্রত্যেক মানুষের তখন মনে হচ্ছিল.. 'ডাক্তার মানে সে তো মানুষ নয়, আমাদের চোখে সে তো ভগবান'। এই পরিস্থিতিতে একজন চিকিৎসককে অপহরণ করে বাড়িতে অপহরণ করে এনে রাখলে? মুক্তি পেল রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতির জুটির পরিচালিক 'কালকক্ষ'-এর ট্রেলার। 

৭২ তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বার্লিনালে ইউরোপিয়ান ফিল্ম মার্কেটে নির্বাচিত হয়েছে 'কালকক্ষ'। বাংলা ছবি হিসেবে একমাত্র এই ছবিটিই মনোনীত হয়েছে। এর আগে, ডায়োরামা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চিত্রনাট্যের জন্য 'গোল্ডেন স্প্যারো' পুরস্কার জিতে নিয়েছিলেন 'কালকক্ষ' (হাউজ অফ টাইম) ছবির পরিচালক জুটি রাজদীপ পাল (Rajdeep Paul) ও শর্মিষ্ঠা মাইতি (Sarmistha Maiti)।

আরও পড়ুন:Aruna Arya: আমেরিকা থেকে এসে তাজপুরে গানের শ্যুটিং! অভিজ্ঞতা ভাগ করলেন শিল্পী

তবে এই প্রথম নয়। এরই মধ্যে একাধিক পুরস্কার ঝুলিতে ভরেছে 'কালকক্ষ' (Kalkokkho)। 'বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'-এ নিউ কারেন্টস বিভাগে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় এই ছবির। সপ্তম ক্যালাইডোস্কপ আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে এই ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন তন্নিষ্ঠা বিশ্বাস। পরবর্তী সময়ে ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (গোয়া) ইন্ডিয়ান প্যানোরমার সম্মান পায় 'কালকক্ষ'। অরোরা ফিল্ম কর্পোরেশন প্রযোজিত ছবি 'কালকক্ষ' (হাউজ অফ টাইম) ২০২১ সাল থেকে শুরু করে ২০২২-এর শুরু পর্যন্ত এখনও পেয়ে চলেছে অসংখ্য আন্তর্জাতিক ও জাতীয় স্তরের সম্মান।

এর আগে একাধিক স্বল্পদৈর্ঘ্যের ছবি তৈরি করেছেন রাজদীপ ও শর্মিষ্ঠা। 'কালকক্ষ' তাঁদের পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি। ইতিমধ্যেই ২৬তম বুসান চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার, বোস্টনে উদ্বোধনী ছবি হিসেবে নর্থ আমেরিকান প্রিমিয়ার হওয়ার পর ৫২তম আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসব, গোয়া (IFFI)- এ ইন্ডিয়ান প্যানোরমার সম্মান জিতে নিয়েছে অরোরা ফিল্ম কর্পোরেশন প্রযোজিত 'কালকক্ষ'। বস্টনে শ্রেষ্ঠ অভিনেত্রীর জুরি পুরস্কার জিতে নিয়েছেন ছবির অভিনেত্রী তন্নিষ্ঠা বিশ্বাস। 'কালকক্ষ'-র সাফল্যে খুশি পরিচালক জুটি থেকে শুরু করে ছবির অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরাও। কিন্তু এই ছবি তৈরির পথটা নেহাত সহজ ছিল না। ছবির পরিচালক রাজদীপ বলছেন, 'কালকক্ষ ছবির ভাবনা শুরু হয়েছে লকডাউনের মধ্যেই। এর আগে আমাদের অন্য একটি ছবি তৈরির পরিকল্পনা ছিল। ছবির কাস্টিং, চিত্রনাট্য সব ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ লকডাউন ঘোষণা হয়ে যাওয়ায় বাধ্য হয়েই বন্ধ করে দিতে হয় সেই ছবির কাজ।' একই সুর শর্মিষ্ঠার গলাতেও। বললেন, 'একে অপরকে ফোন করে ছবির চিত্রনাট্য শোনাতাম আমরা। প্রযোজকের সঙ্গেও কথা হয়েছিল ফোনেই। ছবির গল্প শুনে ওনারা রাজি হন। '

সেরা শিরোনাম

SRK Legal Notice to Influencer: ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস ধরালেন শাহরুখ খান, পাল্টা মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ
ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস ধরালেন শাহরুখ খান, পাল্টা মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ
Laughtersane Niranjan: 'সমালোচনা আর ঘৃণার মধ্যে পার্থক্য রয়েছে..', বিগ বসের ঘরে 'লাফটারসেন' নিরঞ্জন, ট্রোলিং নিয়ে সরব টিম
'সমালোচনা আর ঘৃণার মধ্যে পার্থক্য রয়েছে..', বিগ বসের ঘরে 'লাফটারসেন' নিরঞ্জন, ট্রোলিং নিয়ে সরব টিম
Big Boss Bangla: 'ওর পরিকল্পনা নয়, ভুল বুঝবেন না..', বিগ বসের ঘরে সৌরভ, কেন এই কথা হঠাৎ বললেন দর্শনা?
'ওর পরিকল্পনা নয়, ভুল বুঝবেন না..', বিগ বসের ঘরে সৌরভ, কেন এই কথা হঠাৎ বললেন দর্শনা?
Tollywood News: শাহরুখের সিনেমার মুখোমুখি দেব এবং শিবপ্রসাদের সিনেমা! ক্রিসমাসেও শো দখলের লড়াই জারি?
শাহরুখের সিনেমার মুখোমুখি দেব এবং শিবপ্রসাদের সিনেমা! ক্রিসমাসেও শো দখলের লড়াই জারি?

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget