এক্সপ্লোর

বিকাশ বহেল সম্পর্কে কঙ্গনার ‘মি টু’-র বক্তব্যকে কটাক্ষ সোনামের,পাল্টা আক্রমণে ‘কুইন’-এর নায়িকার

নয়াদিল্লি:  নানা পাটেকর-তনুশ্রী দত্ত বিতর্কের মাঝেই আচমকা এক মহিলা কর্মী পরিচালক বিকাশ বহেলের নাম উল্লেখ করে, তার সঙ্গে হওয়া অশ্লীল ব্যবহারের কথা সংবাদমাধ্যমে ফাঁস করে দেন। ফ্যান্টম ফিল্মসের ব্যানারে ‘বম্বে ভেলভেট’ মুক্তির আগে প্রি-প্রোমোশনাল পার্টিতে সেই মহিলা সহকর্মীর সঙ্গে অশ্লীল আচরণ করেন বিকাশ। সেই ঘটনার প্রসঙ্গ টেনে মুখ খোলেন বিকাশ পরিচালিত ছবি ‘কুইন’-এর অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি ‘মি টু’ হ্যাসট্যাগ ব্যবহার করে, তাঁর সঙ্গে হওয়া অভব্য আচরণের কথা জানান।   তবে কঙ্গনার বক্তব্য শুনে সোনাম কপূর বলেন, ‘কুইন’-এর নায়িকার কথা বিশ্বাস করা কঠিন। গুরুত্ব দেওয়া যায় না বলেও মন্তব্য করেন সোনাম কপূর। প্রসঙ্গত, ‘মণিকর্ণিকা’ ছবির প্রচারে গিয়ে বিকাশ বহেলের ঘটনার কথা উল্লেখ করে, তাঁর সঙ্গে কী করেছিলেন পরিচালক সেকথা জানান কঙ্গনা। অভিনেত্রীর কথায়, ‘কুইন’ ছবির শ্যুট চলাকালে প্রতি রাতে পার্টি করতেন বিকাশ। কঙ্গনা সেখানে যোগ না দেওয়ার জন্যে তাঁকে হামেশাই তুচ্ছ-তাচ্ছিল্য করতেন পরিচালক। পরে একদিন কঙ্গনাকে বিকাশ বলেন, তিনি তাঁকে শক্ত করে জড়িয়ে ধরতে চান। প্রসঙ্গত, কঙ্গনা বিকাশের বিরুদ্ধে ওই মহিলা কর্মীর করা অভিযোগকে সমর্থন করে বিকাশকেই একহাত নিয়েছেন। সেই মন্তব্যই ভাইরাল হওয়ার পর সোনাম বলেন, কঙ্গনাকে বিশ্বাস করা কঠিন। এই কথা সামনে আসার পরই ফুঁসে ওঠেন কঙ্গনা। তাঁর কথায়, তিনি ইন্ডাস্ট্রিতে এক দশকের ওপর পরিশ্রম করে নিজের জায়গা তৈরি করেছেন। কোনও পারিবারিক ছত্রছায়ায় নয়। তারপরই সোনামের উদ্দেশ্যে তাঁর সরাসরি প্রশ্ন তিনি অভিনেত্রী হিসেবেতো তেমন দাগ কাটতে পারেননি, ভাল বক্তা হিসেবেও সুনাম নেই। তাহলে সোনামের কেন হঠাত মনে হচ্ছে তিনি মিথ্যে বলছেন?

সেরা শিরোনাম

Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
Shilpa Rao: পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী
পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget