এক্সপ্লোর

Kangana Ranaut on Ramadan: 'রমজানের জমায়েত থামান', প্রধানমন্ত্রীকে লিখেও ট্যুইট মুছলেন কঙ্গনা

ট্যুইট করে প্রধানমন্ত্রীর কাছে কুম্ভমেলার মত রমজানের জমায়েত বন্ধ করার অনুরোধ জানান বলিউড অভিনেত্রী কঙ্গনা রানওয়াত। যদিও কিছুক্ষণ পরে সেই ট্যুইটটি ডিলিট করে দেন খোদ অভিনেত্রীই। 

মুম্বই: দেশজুড়ে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ভয় ধরাচ্ছে হাসপাতাল ও সৎকার করার স্থানগুলির ছবি। আর এই পরিস্থিতিও কার্যত বেলাগাম ধর্মীয় ও রাজনৈতিক জমায়েত। কুম্ভমেলায় ৩০ জন সাধুর করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়ে জুনা আখড়ার আচার্যের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর অনুরোধ মেনে সময়ের আগেই বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় জুনা আখড়ার কুম্ভমেলা। কুম্ভমেলায় প্রতীকী অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরেই ট্যুইট করে প্রধানমন্ত্রীর কাছে কুম্ভমেলার মত রমজানের জমায়েত বন্ধ করার অনুরোধ জানান বলিউড অভিনেত্রী কঙ্গনা রানওয়াত। যদিও কিছুক্ষণ পরে সেই ট্যুইটটি ডিলিট করে দেন খোদ অভিনেত্রীই। 

সুশান্তকাণ্ডের পর চিরকালই মোদি সরকারের সমর্থনে কথা বলেছেন কঙ্গনা। এমনকি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখাও করেছেন তিনি। সরাসরি না হলেও, প্রচ্ছন্নভাবে মোদির সমস্ত কাজকেই সমর্থন করেন তিনি। সম্প্রতি করোনা পরিস্থিতিতে জুনা আখড়ার কুম্ভমেলা বন্ধ করার সিদ্ধান্তকেও সমর্থনই জানিয়েছিলেন তিনি। এরপর পবিত্র রমজান মাসের জমায়েত ও ইফতার পালনেও বিধিনিষেধ আরোপ করার দাবি জানান তিনি। ট্যুইট করে তিনি লেখেন, 'শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী জী, আপনার কাছে কুম্ভমেলার পর রমজানের জমায়েতও বন্ধ করার আবেদন রইল।' কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই ট্যুইটটি মুছে দেন তিনি। শেষরক্ষা হয়নি। ইতিমধ্যেই অনেকে স্ক্রিনশট নিয়ে ফেলেন সেই ট্যুইটের। ভাইরাল হয়ে যায় সেটি। কঙ্গনা করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই আবেদন করেছিলেন তা স্পষ্ট। কিন্তু কেন তিনি ট্যুইটটি ডিলিট করে দিলেন তা জানা যায়নি। এবিষয়ে মুখ খোলেননি অভিনেত্রীও। 

এদিকে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। দেশজুড়ে ১৮ বছর বয়স হলেই মিলবে করোনার ভ্যাকসিন । ১ মে থেকে মিলবে ভ্যাকসিন । এবার খোলা বাজারেই মিলবে করোনার ভ্যাকসিন।  ৫০% ভ্যাকসিন খোলাবাজারে বিক্রি করতে পারবে সংস্থা , সরকার নির্ধারিত দামে বিক্রি করতে পারবে প্রস্তুতকারী সংস্থা । এবার মানুষ চাইলে নিজেই ভ্যাকসিন কিনে নিতে পারবে। অর্থাত্ রাজ্যগুলিকে সরাসরি ভ্যাকসিন বিক্রি করতে পারবে প্রস্তুতকারী সংস্থা। সিদ্ধান্ত কেন্দ্রের। এর ফলে  ভারত বায়োটেক বা সিরাম ইনন্সিটিউট থেকে কিনতে পারবে রাজ্য সরকার। সরকারি হাসপাতালে বিনামূল্যে টিকা পাওয়া যায়। বেসরকারি হাসপাতালে ২৫০ টাকা করে লাগে। 

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget