এক্সপ্লোর

Kar Kache Koi Moner Kotha: ফুলশয্যার খাটে মায়ের সঙ্গে ছেলে, নায়িকা সোফায়! চূড়ান্ত ট্রোলিং, নিন্দার মুখে মানালির নতুন ধারাবাহিক

Kar Kache Koi Moner Kotha Update: মানালির বিবাহ এবং তারপরে নতুন শ্বশুরবাড়ির ঘটনাপ্রবাহ, শাশুড়ি রীতা দত্ত চক্রবর্তীর সঙ্গে তাঁর দ্বৈরথ, এই নিয়েই এগিয়ে যাচ্ছে ধারাবাহিকের গল্প।

কলকাতা: ধারাবাহিকের গল্প জুড়ে এক মেয়ের বিয়ের পরে পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার গল্প। নতুন বিয়ের পরে, শ্বশুরবাড়ি গিয়ে নতুন পরিস্থিতি, পরিবেশ, নতুন মানুষদের সঙ্গে মানিয়ে নেওয়ার গল্পই বলে ধারাবাহিক 'কার কাছে কই মনের কথা'। সোশ্যাল মিডিয়ায় হামেশাই চোখে পড়ে এই ধারাবাহিকের বিভিন্ন ক্লিপিংস। কিন্তু, ধারাবাহিকের আসন্ন এপিসোডের ঝলক প্রকাশ্যে আসতেই চূড়ান্ত ট্রোলিং, বিতর্কের মুখে ধারাবাহিক!

ধারাবাহিক 'কার কাছে কই মনের কথা'-র মুখ্যচরিত্রে দেখা যাচ্ছে মানালি দে (Manali De)-কে। তাঁর বিবাহ এবং তারপরে নতুন শ্বশুরবাড়ির ঘটনাপ্রবাহ, শাশুড়ি রীতা দত্ত চক্রবর্তী (Rita Dutta Chakraborty)-র সঙ্গে তাঁর দ্বৈরথ, এই নিয়েই এগিয়ে যাচ্ছে ধারাবাহিকের গল্প। মানালির গায়ের রঙ নিয়ে শ্বশুরবাড়িতে খোঁটা শোনা, বাবার বাড়িকে অপমান করা, এই সমস্ত দৃশ্য নিয়ে এর আগেই বিতর্ক হয়েছিল। তবে নতুন আপডেটে, সেই বিতর্ক উঠেছে চরমে। 

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেওয়া হয়েছে ধারাবাহিকে মানালি ওরফে ধারাবাহিকের শিমুুলের ফুলসজ্জার দিনের ঘটনা। ফুলশয্যার দিনে শাশুড়ি এসে তাঁর ছেলের সঙ্গে খাটে শুয়ে পড়েন কোনও কারণে। আর নায়িকা শিমুলকে শুতে হয় সোফায়। এই ছবি সামনে আসতেই অনুরাগীরা প্রশ্ন তুলেছেন ধারাবাহিকের রুচি নিয়ে। 

এক অনুরাগী লিখেছেন, 'ফুলসজ্জার খাটে মায়ের সঙ্গে ছেলে! সমাজ কোন দিকে যাচ্ছে? কেন এমন জঘন্য রুচির ধারাবাহিক প্রচার করা হচ্ছে! অনেকে আবার বলেছেন, 'এই ধরনের ধারাবাহিকের সম্প্রচার বন্ধ করা উচিত। এত নেতিবাচক ভাবনা, কাজ সমাজে ছড়িয়ে দেওয়ার পরিণতি কখনও ভাল হতে পারে না। ধারাবাহিক একটা নোংরামির আঁতুড়ঘর হয়ে দাঁড়িয়েছে।' অনেক অনুরাগী আবার লিখেছেন, 'মা ও ছেলের পবিত্র সম্পর্ককে নোংরামিতে পরিণত করা হচ্ছে।'

এই সমস্ত ট্রোলিং নিয়ে অবশ্য ধারাবাহিকের তরফ থেকে কোনও বার্তা আসেনি। এখনও পর্যন্ত এই ধারাবাহিকের এপিসোড সম্প্রচারিত ও হয়নি। তবে এই বিতর্ক থেকে গল্পের মোড় বদলায় কি না সেই উত্তরই দেবে সময়। এই ধারাবাহিকে মানালি ও রীতা ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন, স্নেহা, মানালি দে (Manali Dey), বাসবদত্তা চট্টোপাধ্যায় (Bashabdutta Chatterjee), কুয়াশা বিশ্বাস (Kuasha Biswas) ও সৃজনী মিত্র (Srijani Mitra)

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)

আরও পড়ুন: Gadar 2: আজ মুক্তি পাচ্ছে 'গদর ২'-র ট্রেলার, অনুষ্ঠানে দেখা মিলবে আমিশা পটেলের?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget