এক্সপ্লোর

Sidharth Kiara Wedding: সিদ্ধার্থ-কিয়ারার দেখা হওয়ার দিনের স্মৃতিচারণা কর্ণ জোহরের

Kiara Sidharth Wedding: সিদ্ধার্থ - কিয়ারার বিয়ে মিটতেই তাঁদের একে অপরের সঙ্গে দেখা হওয়ার স্মৃতিচারণা করলেন কর্ণ জোহর।

মুম্বই: বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra) ও কিয়ারা আডবাণী (Kiara Advani)। প্রেমিক - প্রেমিকা থেকে এখন তাঁরা স্বামী- স্ত্রী। দুই তারকাই বলিউডে নিজেদের কেরিয়ার শুরু করেছেন বেশ কিছু বছর আগে। ছবির জগতের প্রেমও হয় রূপকথার মতোই। ব্যক্তিগত জীবন নিয়ে কখনও প্রকাশ্যে অনেক বেশি কিছু বলতে শোনা যায়নি দুই তারকাকে। যদিও তাঁদের সম্পর্ক ছিল বাকিদের কাছে ওপেন সিক্রেট। আর সিদ্ধার্থ - কিয়ারার বিয়ে মিটতেই তাঁদের একে অপরের সঙ্গে দেখা হওয়ার স্মৃতিচারণা করলেন কর্ণ জোহর।

সিদ্ধার্থ - কিয়ারার দেখা হওয়ার মুহূর্ত প্রসঙ্গে কর্ণ জোহর-

সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণীর বিয়ে মিটতেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুভেচ্ছার বন্যা। সাধারণ নেট নাগরিক থেকে তারকারা সকলেই বলিউডের এই দুই তারকাকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন। আলিয়া ভট্ট থেকে ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ এবং আরও অনেকে পোস্ট করেছেন। তেমনই আবেগঘন পোস্ট করলেন ছবি নির্মাতা কর্ণ জোহর। 

আরও পড়ুন - Samantha Prabhu: রশ্মিকার পর মুম্বইয়ে বিলাসবহুল বাড়ি কিনলেন সামান্থা

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণীর বিয়ের পরবর্তী মুহূর্তের মিষ্টি একটি ছবি পোস্ট করেছেন কর্ণ জোহর। ছবিতে দেখা যাচ্ছে কিয়ারার গালে চুম্বন করছেন সিদ্ধার্থ। ছবি পোস্ট করে কর্ণ লেখেন, 'আমার ওর (সিদ্ধার্থ মলহোত্র) সঙ্গে দেখা হয় অনেক বছর আগে। চুপচাপ, শক্তিশালী এবং অনেক সেনসিটিভ। আমার ওর (কিয়ারা আডবাণী)' সঙ্গে দেখা হয় তার বেশ কিছু বছর পর। চুপচাপ, শক্তিশালী এবং সেনসিটিভ। দুজনেরই একই চারিত্রিক বৈশিষ্ঠ্য। এরপর ওদের একে অপরের সঙ্গে দেখা হয়। আর সেই পরিস্থিতিতা আমি অনুভব করতে পারি, যখন দুজন শক্তিশালী মানুষের দেখা হয়। আত্মসম্মান এবং বন্ধন ওদের ভালোবাসার গল্পে আরও জাদুর মতো কাজ করেছে। ওদের পরিবারের শিকরেই রয়েছে ঐতিহ্য এবং রূপকথা। যখন ওরা মন্ডপে একে অপরের প্রতি ভালোবাসার অঙ্গীকারবদ্ধ হচ্ছে, ওদের চারপাশে থাকা প্রত্যেকে সেটা অনুভব করছে। অনুভব করছে এনার্জি। আমি বসেছিলাম গর্বের সঙ্গে। সিড তোমাকে অনেক ভালোবাসি। কি তোমাকে অনেক ভালোবাসি। তোমাদের এই দিন চিরদিনের হোক।'

প্রসঙ্গত,  চার হাত এক হল। সাত পাকে বাঁধা পড়লেন সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী । বলিউডের হাই প্রোফাইল এই বিয়ের আসর বসেছে জয়সলমেরের সূর্যগড় প্যালেসে (Suryagarh Palace)। ইন্ডাস্ট্রির কিছু কাছের বন্ধু-বান্ধব এবং পরিবারের উপস্থিতিতে বিয়ে সারলেন সিদ্ধার্থ-কিয়ারা। রাজকীয় ঢঙে সম্পন্ন হল বিয়ে। আঁটসাঁট নিরাপত্তা থাকলেও, তার মধ্যেই ফাঁস হয়ে যায় 'ওয়েডিং ভেন্যু'র ভিডিও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget