এক্সপ্লোর

Aashiqui 3: কবে থেকে শুরু হচ্ছে 'আশিকি ৩'-এর শ্য়ুটিং?

Kartik Aaryan and Anurag Basu: ‘আশিকি’-র এই তৃতীয় পর্বের পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুরাগ বসু।

কলকাতা: ফের পর্দায় 'আশিকি ৩' (Aashiqui 3)। তবে এবার অর্জুন কপূর (Arjoon Kapoor) নয়, পর্দায় নতুন ছবির নায়ক হিসেবে দেখা যাবে কার্তিক আরিয়ান (Kartik Aryaan)-কে। ‘আশিকি’-র এই তৃতীয় পর্বের পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুরাগ বসু (Anurag Basu)। আর বলিউডসূত্রের খবর অনুযায়ী, আগামী বছর জানুয়ায়ী মাস থেকে শুরু হবে ছবির শ্য়ুটিং। 

ইতিমধ্য়েই শুরু হয়ে গেছে ছবির প্রি প্রোডাকশানের কাজ। ছবির সঙ্গীতের কাজ অনেকটাই হয়েছে বসে জানা গেছে। শোনাযাচ্ছে, এই ছবিতে কার্তিক আরিয়ানের বিপরীতে দেখা যেতে পারে দিপীকা পাড়ুকোন বা ক্য়াটরিনা কাইফকে।

আরও পড়ুন...

নিজেই ভাঙছেন নিজের রেকর্ড, ৩ দিনেই দেশে ২০০ কোটির গণ্ডি পার শাহরুখের 'জওয়ান' ছবির

উল্লেখ্য়, প্রথম ছবি থেকেই মানুষের মনে জায়গা করে নিয়েছে আশিকি ছবির গল্প। প্রেমে আর সুরে মোড়া এই গল্পে বারে বারে মানুষের মন কেড়েছে নায়ক নায়িকার রসায়ন। মুখে মুখে ঘুরেছিল প্রথম ছবির প্রায় সব গানই। আর এবার নতুন গল্প নিয়ে আসবেন কার্তিক আরিয়ান। সেই গল্পে গানের ছোঁয়াও থাকবে বলে আশা দর্শকদের। এই ছবি প্রযোজনা করছেন মুকেশ ভট্ট (Mukesh Bhatt) ও ভূষণ কুমার (Bhushan Kumar)।

এই ছবি সম্পর্কে কার্তিক আরিয়ান বলেছেন, 'আমি আশিকি সিরিজ দেখে বড় হয়েছি। এই সিরিজে কাজ করা আমার কাছে স্বপ্নপূরণের মতো। মুকেশ স্যর ও ভূষণ স্যরকে ধন্যবাদ আমায় এই সুযোগটা করে দেওয়ার জন্য। আমি কথা দিতে পারি, আশিকি থ্রি ভালোবাসাকে এমনভাবে উদযাপন করবে যা আগে কেউ কখনও দেখেনি।'

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে আলাপচারিতায় মাতেন কার্তিক আরিয়ান। ট্যুইটারে চলে প্রশ্নোত্তর পর্ব। সেখানেই তাঁকে এক অনুরাগী জিজ্ঞেস করেন তাঁর বিয়ে নিয়ে কী পরিকল্পনা? 

কার্তিককে জিজ্ঞেস করা হয়, তাঁর কী পছন্দ, সম্বন্ধ করে বিয়ে নাকি প্রেম করে বিয়ে। প্রশ্ন আসে, 'অ্যারেঞ্জড ম্যারেজ করবেন না কি লভ ম্যারেজ? মালা আন্টির কাছে সম্বন্ধ তো প্রচুর আসে নিশ্চয়ই।' মালা আন্টি অর্থাৎ কার্তিকের মায়ের কাছে সম্বন্ধ যে আসে সে কথা স্বীকার করে নেন অভিনেতা। তাঁর উত্তর, 'একটা বিয়ে যেটা ভালবাসা দ্বারা অ্যারেঞ্জ হয়েছে!!! সম্বন্ধ তো আসে, রোজ।' অপর এক অনুরাগী প্রশ্ন করেন, 'কবে বিয়ে করবেন?' তার উত্তরে কার্তিক বলেন, 'ঘোড়া, ভেন্যু, মেনু সব তৈরি। কিন্তু কনে তো পাই আগে।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prosenjit Chatterjee: প্রসেনজিতের সঙ্গে হঠাৎ সাক্ষাৎ অগ্নিমিত্রা-রাহুলের, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট! উদ্দেশ্য কী?
প্রসেনজিতের সঙ্গে হঠাৎ সাক্ষাৎ অগ্নিমিত্রা-রাহুলের, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট! উদ্দেশ্য কী?
Aamir Khan : তিনটি বিয়েই ভিনধর্মে, 'আমিরের লাভ জিহাদ'? ধর্ম বদলেছেন স্ত্রী-রা? উত্তর দিলেন অভিনেতা নিজেই
তিনটি বিয়েই ভিনধর্মে, 'আমিরের লাভ জিহাদ'? ধর্ম বদলেছেন স্ত্রী-রা? উত্তর দিলেন অভিনেতা নিজেই
Sonam Wangchuk: আরও খারাপ হচ্ছে শরীর, গুরুতর অবস্থা সোনম ওয়াংচুকের! দেখা করতে যন্তর-মন্তরে ছুটে গেলেন স্বরা ভাস্কর
আরও খারাপ হচ্ছে শরীর, গুরুতর অবস্থা সোনম ওয়াংচুকের! দেখা করতে যন্তর-মন্তরে ছুটে গেলেন স্বরা ভাস্কর
Satluj Controversy: কেন সরিয়ে নেওয়া হল দিলজিতের 'সতলুজ'? সরকারের তরফ থেকে কী জানানো হল?
কেন সরিয়ে নেওয়া হল দিলজিতের 'সতলুজ'? সরকারের তরফ থেকে কী জানানো হল?

ভিডিও

TMC News: কোথায় হবে কালীঘাট তৃণমূলের ২১ জুলাই? শর্তসাপেক্ষে জানাল হাইকোর্ট
Madan Mitra:
Abhishek Banerjee: বেলা ১১.৪৯ মিনিটে বিধাননগর আদালতে পৌঁছল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৪ গাড়ির কনভয়
Weather Update | রথেও বৃষ্টির ভ্রূকুটি, হলুদ সতর্কতা জারি বিভিন্ন জেলায় | ABP ANANDA LIVE
Madan Mitra News | 'ঋতব্রত-তৃণমূল'-এর উত্তর কলকাতা জেলা সভাপতি সন্দীপন সাহার বাড়িতে মদন মিত্র?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: 'অভিষেক মমতার কথা শোনে না, ED-র চেয়ে বেশি ভয় AB-কে', 'কালীঘাট তৃণমূল' ছেড়ে বললেন মদন মিত্র
'অভিষেক মমতার কথা শোনে না, ED-র চেয়ে বেশি ভয় AB-কে', 'কালীঘাট তৃণমূল' ছেড়ে বললেন মদন মিত্র
TMC News:'মমতা অনেক দিয়েছেন, কিন্তু একটা লোকের জন্য...', ক্ষমা চেয়ে 'কালীঘাট তৃণমূল' ছাড়লেন মদন, অসন্তোষ কি অভিষেককে নিয়ে?
'মমতা অনেক দিয়েছেন, কিন্তু একটা লোকের জন্য...', ক্ষমা চেয়ে 'কালীঘাট তৃণমূল' ছাড়লেন মদন, অসন্তোষ কি অভিষেককে নিয়ে?
Madan Mitra News : 'পার্টিটা অভিষেকের নয়, লক্ষ লক্ষ কর্মীর' কালীঘাট-তৃণমূল ছেড়েই মমতা-শিবির নিয়ে বিস্ফোরক মদন
কালীঘাট তৃণমূল কেন ছাড়লেন মদন মিত্র ? কারণ সেই অভিষেকই ? স্পষ্ট করে দিলেন সবটাই
Dara Singh Early Release: খ্রিস্টান পাদরি ও দুই নাবালককে জীবন্ত পুড়িয়ে হত্যা, মৃত্যুদণ্ডের সাজা কমে হয় যাবজ্জীবন, ‘ভাল আচরণে’র জন্য এবার দারা সিংহকে মুক্তি দেওয়ার ভাবনা
খ্রিস্টান পাদরি ও দুই নাবালককে জীবন্ত পুড়িয়ে হত্যা, মৃত্যুদণ্ডের সাজা কমে হয় যাবজ্জীবন, ‘ভাল আচরণে’র জন্য এবার দারা সিংহকে মুক্তি দেওয়ার ভাবনা
Bollywood News: শুধু রাম কপূর নন, পুরুষ-মহিলা নির্বিশেষে যৌন হেনস্থার শিকার হয়েছেন বলিউডের একাধিক জনপ্রিয় মুখেরাও!
শুধু রাম কপূর নন, পুরুষ-মহিলা নির্বিশেষে যৌন হেনস্থার শিকার হয়েছেন বলিউডের একাধিক জনপ্রিয় মুখেরাও!
Dilip Ghosh on Kalyan Banerjee: 'ক্যামাক স্ট্রিট দলটাকে শেষ করে দিয়েছে', হতাশা কল্যাণের, 'উনি কোন দিকে আছেন?' প্রশ্ন তুললেন দিলীপ
'ক্যামাক স্ট্রিট দলটাকে শেষ করে দিয়েছে', হতাশা কল্যাণের, 'উনি কোন দিকে আছেন?' প্রশ্ন তুললেন দিলীপ
Sonam Wangchuk: 'আর দু'দিন দেরি হলে মৃত্যু হতে পারে', সোনম ওয়াংচুককে বাঁচাতে দিল্লি হাইকোর্টে জরুরি আবেদন
'আর দু'দিন দেরি হলে মৃত্যু হতে পারে', সোনম ওয়াংচুককে বাঁচাতে দিল্লি হাইকোর্টে জরুরি আবেদন
TMC News: তৃণমূলের সব পদ ছেড়ে দিলেন মদন মিত্র, ঋতব্রতর পাশে বসেই ঘোষণা, শোনালেন কবিতাও
তৃণমূলের সব পদ ছেড়ে দিলেন মদন মিত্র, ঋতব্রতর পাশে বসেই ঘোষণা, শোনালেন কবিতাও
Embed widget