এক্সপ্লোর

Katrina Kaif-Vicky Kaushal: অনুরাগীদের অপেক্ষার অবসান! পর্দায় একসঙ্গে ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ

Katrina-Vicky: ২০২১ সালের ডিসেম্বর মাসে রাজস্থানের সোওয়াই মাধোপুরে সাত পাকে বাঁধা পড়েন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। তবে দুই তারকার কেউই কোনওদিন নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি।

মুম্বই: ভিকি-ক্যাটের অনুরাগীদের জন্য সুখবর! অবশেষে! শোনা যাচ্ছে, অফস্ক্রিন দম্পতি ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফকে (Katrina Kaif) একসঙ্গে পর্দায় দেখা যাবে, প্রথমবার। খবর মিলছে এমনটাই। আর উত্তেজিত অনুরাগীরা।

রিয়েল লাইফ দম্পতি এবার রিলেও

কোথায় দেখা যাবে তাঁদের একসঙ্গে? কোনও ছবি? নাকি ওয়েব সিরিজ? বিশেষ আশা বাড়িয়ে লাভ নেই। কোনও ছবি বা ওয়েব সিরিজ নয়, ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফকে একসঙ্গে দেখা যাবে টিভি কমার্শিয়ালে (TV Commercial)। 

তাঁদের সেই শ্যুটিংয়ের সেট থেকে ছবি ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। দুই জনকেই আরামদায়ক ভেকেশন পোশাকে দেখা যাচ্ছে। 'কাপল গোল' বলতেই পারেন। এবং বলাই বাহুল্য ভিকি ও ক্যাটকে একসঙ্গে বেশ মিষ্টিই লাগছে।

সাত পাকে 'ভিক্যাট'

২০২১ সালের ডিসেম্বর মাসে রাজস্থানের সোওয়াই মাধোপুরে সাত পাকে বাঁধা পড়েন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। তবে দুই তারকার কেউই কোনওদিন নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি।

সম্প্রতি 'কফি উইথ কর্ণ'-এ এসে ক্যাটরিনা বলেন যে ভিকির সঙ্গে তাঁর জোয়া আখতারের পার্টিতে প্রথম আলাপ হয় এবং তখনই তাঁদের মধ্যে বিশেষ সম্পর্ক তৈরি শুরু হয়। তিনি আরও বলেন যে ভিকি কখনওই তাঁর একেবারে চেনা-পরিচিতদের মধ্যে ছিলেন না। ক্যাট বলেন, 'আমি ওঁর সম্পর্কে বিশেষ কিছু জানতামও না। শুধু ওঁর নাম শুনেছিলাম কিন্তু কোনও সম্পর্ক ছিল না। কিন্তু তারপর যখন দেখা হল, আমাকে জিতে নিল।'

অন্যদিকে কাজের ক্ষেত্রে, ক্যাটরিনা কাইফকে দেখা যাবে হরর কমেডি ঘরানার ছবি 'ফোন ভূত'-এ। সঙ্গে সিদ্ধান্ত চতুর্বেদী ও ইশান খট্টর রয়েছেন। মুক্তি পাচ্ছে ৪ নভেম্বর ২০২২-এ। 

এছাড়া ক্যাটরিনা 'মেরি ক্রিসমাস' ছবিরও অংশ হতে চলেছেন যেখানে তাঁকে দক্ষিণী তারকা বিজয় সেতুপতির সঙ্গে দেখা যাবে। এছাড়া সলমন খানের সঙ্গে 'টাইগার ৩' ছবিতেও দেখা যাবে তাঁকে যা ২৩ এপ্রিল ২০২৩ সালে মুক্তি পাবে।

আরও পড়ুন: Durga Puja 2022: মহিষাসুরমর্দিনীর ভূমিকায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়, মহালয়ার বিশেষ নিবেদন 'সিংহবাহিনী ত্রিনয়নী'

অন্যদিকে ভিকি কৌশলের হাতেও এখন বেশ কিছু কাজ রয়েছে। যেমন ভূমি পেডনেকর ও কিয়ারা আডবাণীর সঙ্গে তাঁকে দেখা যাবে 'গোবিন্দা তেরা নাম' ছবিতে। এছাড়া তাঁকে লক্ষ্মণ উতেকরের পরবর্তী ছবিতে সারা আলি খানের বিপরীতে দেখা যাবে। ছবির নাম এখনও নিশ্চিত হয়নি। আনন্দ তিওয়ারির পরবর্তী ছবিতে তৃপ্তি দিমরির সঙ্গে কাজ করবেন। সেই ছবিরও নাম ঠিক হয়নি। এছাড়া তাঁর হাতে রয়েছে মেঘনা গুলজারের 'স্যাম বাহাদুর'। সঙ্গে রয়েছেন সানিয়া মলহোত্র ও ফাতিমা সানা শেখ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget