এক্সপ্লোর

Katrina Kaif: কেন সবাইকে জানিয়ে বিয়ে করেননি? অবশেষে কারণটা জানালেন ক্যাটরিনা

কেন এত গোপনে, সকলের আড়ালে বিয়ে করেন তাঁরা? অবশেষে সেই প্রসঙ্গে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ।

মুম্বই: গত বছর ৯ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউডের দুই তারকা ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে বসেছিল তাঁদের বিয়ের আসর। ভিকি - ক্যাটরিনার বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তিরা। এছাড়া বলিউডের হাতে গোনা কয়েকজন উপস্থিত ছিলেন সেখানে। কিন্তু কেন এত গোপনে, সকলের আড়ালে বিয়ে করেন তাঁরা? অবশেষে সেই প্রসঙ্গে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ।

কেন এত গোপনে বিয়ে সারেন ভিকি - ক্যাটরিনা?

সম্প্রতি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের মঞ্চে বিয়ের প্রসঙ্গে কথা বলেন ক্যাটরিনা কাইফ। তিনি বলেন, 'আমার মনে হয়, এই যে আমরা এত নিরাপত্তা, এত গোপনীয়তা রেখেছিলাম, তার মূল কারণ কোভিড। আপনারা সকলেই জানেন, আমার পরিবার কোভিডে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এই বিষয়টায় একটু বেশি সতর্ক থাকতেই হত। আমরা খুব সাবধানে থাকতে চেয়েছিলাম। তবে, বিয়েটা খুব সুন্দরভাবে হয়েছিল। আমার মনে হয়, আমরা দুজনেই খুব খুশি ছিলাম।'

আরও পড়ুন - Ganesh Chaturthi 2022: গণেশ চতুর্থীতে ভাইরাল 'পুষ্পা' স্টাইলের গণেশ মূর্তি, ছবি দেখেছেন?

প্রসঙ্গত, সম্প্রতি নেট দুনিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, সেরা অভিনেতা (ক্রিটিক চয়েস) বিভাগে পুরস্কার জিতে নিয়েছেন ভিকি কৌশল। তাঁর নাম ঘোষণা হতেই উল্লাস করে ওঠেন ক্যাটরিনা কাইফ। পুরস্কার নেওয়ার সময় বাবা, মা, পরিবার ও স্ত্রী ক্যাটরিনার প্রতি ভালোবাসায় ভরা বার্তা এবং ধন্যবাদ জানান ভিকি। তিনি বলেন, 'মা, বাবা আমি তোমাদের ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি প্রিয়তমা স্ত্রী। তুমি আমার জীবনে অনেক অনেক খুশি নিয়ে এসেছো। ধন্যবাদ সানি। আজ আমি যা, আমাকে একজন মানুষ হিসেবে গড়ে তোলার পিছনে তোমাদের অনেক অবদান।' প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভিকি বলেন, 'এটা আমার প্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড'। আমি অত্যন্ত স্পেশাল অনুভব করছি। এটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পেশাল ছবি ছিল। এই ছবিতে আমার পারফরম্যান্স আমি ইরফান খানকে উৎসর্গ করছি। ওঁকে খুব খুব মিস করছি। সুজিত দা (পরিচালক)র কাছে আমি কৃতজ্ঞ।' অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যখন একসঙ্গে প্রবেশ করেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ, তখন তাঁদেরকে 'ও মাই গড। অসাধারণ সুন্দর জুটি। ঈশ্বর মঙ্গল করুন' বলে মন্তব্য করেন অনুষ্ঠানের সঞ্চালক রণবীর সিংহ। তাঁরইসঙ্গে সঞ্চালনা করছিলেন অর্জুন কপূর। তিনিও ক্যাটরিনাকে দেখে 'চিকনি চামেলি' গেয়ে ওঠেন। ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ গিয়ে বসেন সানি কৌশলের পাশে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget