এক্সপ্লোর

Ganesh Chaturthi 2022: গণেশ চতুর্থীতে ভাইরাল 'পুষ্পা' স্টাইলের গণেশ মূর্তি, ছবি দেখেছেন?

সোশ্যাল মিডিয়ায় সেই মূর্তির ছবি এবং ভিডিও পোস্ট হতে, তা ভাইরাল হতে সময় নেয়নি।

মুম্বই: আজ গণেশ চতুর্থী (Ganesh Chaturthi 2022)। মহারাষ্ট্র, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ছাড়াও, কর্ণাটক, গুজরাত, ওড়িশা, গোয়া, ছত্তীসগঢ়, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিতে মহাসমারোহে পালিত হয় গণেশ চতুর্থী। পশ্চিমবঙ্গেরও বিভিন্ন জায়গায় হয় গণেশ পুজো। গণেশ চতুর্থী বিনায়ক চতুর্থী হিসেবেও পরিচিত। বাড়িতে, আবাসনে, ক্লাবে, মণ্ডপে গণেশমূর্তির আরাধনা করা হয়। পুজোর কয়েকদিন সবাই একসঙ্গে খাওয়াদাওয়া করেন। পুজো শেষে গণেশমূর্তি ভাসান দেওয়া হয়। আজ গণেশ চতুর্থীর এই উৎসবের মাঝে নেট দুনিয়ায় ভাইরাল হল দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের (Allu Arjun) 'পুষ্পা' (Pushpa) স্টাইলের গণেশ মূর্তি। সোশ্যাল মিডিয়ায় সেই মূর্তির ছবি এবং ভিডিও পোস্ট হতে, তা ভাইরাল হতে সময় নেয়নি।

'পুষ্পা' স্টাইলের গণেশ মূর্তি-

এদিন নেট দুনিয়ায় বহু নেট নাগরিকের পক্ষ থেকে ছবি ও ভিডিও পোস্ট করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, গণেশ মূর্তির পরনে রয়েছে সাদা রঙের কুর্তা ও পায়জামা। চন্দন কাঠের উপর বসে রয়েছে সে। তার একটি হাত একেবারে 'পুষ্পা'র আইকনিক স্টাইলে রয়েছে। ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই তাতে কমেন্টে ভরিয়েছেন নেটিজেনরা।

আরও পড়ুন - Vicky Kaushal: ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পাওয়ার পরই ক্যাটরিনার উদ্দেশে ভালোবাসায় ভরা বার্তা ভিকির

প্রসঙ্গত, গত বছর ১৭ ডিসেম্বর মুক্তি পেয়েছিল 'পুষ্পা দ্য রাইজ'। প্রায় ২০০ কোটি টাকা ছিল এই ছবির বাজেট। আর বক্স অফিসে ঝড় তোলা এই ছবির সারা দেশজুড়ে ব্যবসা করে প্রায় সাড়ে তিনশো কোটি টাকারও বেশি। ট্রেড অ্যানালিস্টদের দেওয়া তথ্য এমনই। টানটান উত্তেজনায় ভরা এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যায় দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনকে। তাঁর বিপরীতে অভিনয় করেন রশ্মিকা মন্দান্না। যাঁকে এই ছবিতে অভিনয়ের পরই 'ন্যাশনাল ক্রাশ' বলা হতে থাকে। আল্লু অর্জুন, রশ্মিকা মন্দান্না অভিনীত 'পুষ্পা দ্য রাইজ' ছবির সিক্যুয়েল আসতে চলেছে। সম্প্রতি নির্মাতাদের পক্ষ থেকে ব্লকবাস্টার হিট এই ছবির সিক্যুয়েল 'পুষ্পা দ্য রুল'-এর শ্যুটিং শুরুর কথা ঘোষণা করা হয়। বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, চলতি বছরের শেষের দিকে মুক্তি পেতে পারে এই ছবি। সদ্যই নেট দুনিয়ায় 'পুষ্পা' নির্মাতা মিথরি মুভির পক্ষ থেকে একটি পোস্ট করা হয়েছে। যেখানে তারা পর্দায় 'পুষ্পারাজ' ফেরার কথা ঘোষণা করছেন। পাশাপাশি, 'পুষ্পা দ্য রুল' ছবির পূজা সেরিমনির কথাও জানাচ্ছেন। আল্লু অর্জুন, রশ্মিকা মন্দান্না অভিনীত এই ছবি যে আরও বড় করে আসতে চলেছে, সে কথাও তাদের পক্ষ থেকে জানান হয়েছে। প্রসঙ্গত, 'পুষ্পা দ্য রাইজ' প্রধাণত তামিল ভাষায় তৈরি হয়। যদিও ছবিটি হিন্দি, মালায়লম, কন্নড় এবং আরও বেশ কিছু ভাষায় ডাবিং করা হয় এবং সারা দেশজুড়ে মুক্তি পায়। ছবির জনপ্রিয়তা ছিল নজরকাড়া। সোশ্যাল মিডিয়া জুড়ে এই ছবির গান থেকে ডায়লগে তৈরি রিলসের ছয়লাপ ছিল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget