এক্সপ্লোর

Kaushambi-Adrit Marriage: ধারাবাহিকের সেটে কৌশাম্বির প্রথম আইবুড়োভাত, সেখানেও উঠল 'মিঠাই'-এর প্রসঙ্গ!

Soumitrisha-Adrit: ধারাবাহিক 'মিঠাই'-এর সেট থেকেই প্রেম শুরু আদৃত রায় ও কৌশাম্বির। এই ধারাবাহিকে নায়ক ছিলেন আদৃত। কৌশাম্বি অভিনয় করতেন আদৃতের দিদির চরিত্রে

কলকাতা: তাঁদের বিয়ের খবরে সিলমোহর পড়ে গেলেও, চুপচাপই ছিলেন কনে কৌশাম্বি চক্রবর্তী (Kaushambi Chakraborty)। অবশেষে, নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন ধারাবাহিকের অভিনেত্রী। শেয়ার করে নিলেন আইবুড়ো ভাতের ছবি! আপাতত ধারাবাহিক 'ফুলকি' (Phulki)-তে কাজ করছেন অভিনেত্রী কৌশাম্বি। সেই ধারাবাহিকের সেটেই হল অভিনেত্রীর আইবিড়োভাত। 

ধারাবাহিক 'মিঠাই'-এর সেট থেকেই প্রেম শুরু আদৃত রায় ও কৌশাম্বির। এই ধারাবাহিকে নায়ক ছিলেন আদৃত। কৌশাম্বি অভিনয় করতেন আদৃতের দিদির চরিত্রে। সেই সময়ে গুঞ্জন শোনা গিয়েছিল যে প্রেম করছেন সৌমিতৃষা ও আদৃত। তবে তা দীর্ঘস্থায়ী নয়। শোনা যায়, 'মিঠাই'-সৌমিতৃষা নয়, আদৃত মন দিয়ে বসেন 'দিদিয়া' কৌশাম্বিকে। ধীরে ধীরে অবনতি হতে থাকে আদৃত ও সৌমিতৃষার সম্পর্কের। এমনকি ধারাবাহিকের শেষের দিকে একে অপরের সঙ্গে কথা পর্যন্ত বলতেন না 'মিঠাই' আর 'উচ্ছেবাবু'। 

তবে সেসব এখন অতীত। আদৃত ও কৌশাম্বি এখন মজে তাঁদের নতুন জীবন সাজাতে। ৯ মে তাঁদের বিয়ে, হাতে বাকি আর মাত্র কয়েকটা দিন। ইতিমধ্যেই 'মিঠাই' পরিবারের সবাই একদিন জমায়েত হয়েছিলেন সান্ধ্য আড্ডায়। সেখানে মনোহরা পরিবারের বাকি সবাই থাকলেও গড়হাজির ছিলেন খোদ 'মিঠাই' সৌমিতৃষা। জমায়েতে তাঁকে দেখা না যাওয়ায় প্রশ্ন উঠেছিল অনেক। তবে সেই সময়ে সৌমিতৃষা শিলিগুড়ি ছিলেন। সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ারও করে নিয়েছিলেন সেই ছবি। 

আজ সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিকের সেট থেকে আইবুড়োভাতের একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়ে কৌশাম্বি লিখেছেন, 'এতদিন সবার জন্য আইবুড়োভাত প্ল্যান করেছি। আর আজ, আমার আইবুড়োভাত দিল সবাই মিলে। এটা সত্যিই একটা অন্যরকম অনুভূতি। ফুলকির টিমকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে ভালবাসি।'

এই পোস্টে হবু বধূ কৌশাম্বিকে ভালবাসা জানিয়েছেন সবাই। এক অনুরাগী লিখেছেন, 'তোমার ভালবাসাই জিতল। সৌমিতৃষা কিচ্ছু করতে পারল না। ভাল মানুষদের সঙ্গে সবসময় ভাল কিছুই হয়।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kaushambi Chakraborty (@kaushambi_chakraborty)

আরও পড়ুন: Rafiath Rashid Mithila: আমার কোনও হীনমন্যতা নেই, যা অর্জন করেছি সবটা নিজের চেষ্টায়

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Blood Donation Camp:West Bengal Audit & Accounts Service Officers' Association-এর তরফে রক্তদান শিবির
Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget