এক্সপ্লোর

Kharaj Mukherjee Update: বছরের শুরুতেই সুখবর দিলেন খরাজ মুখোপাধ্যায়, পোস্ট করলেন বর-কনের ছবি

Kharaj Mukherjee Update: কাজের ক্ষেত্রে, ইতিমধ্যেই খরাজ মুখোপাধ্যায় শ্যুটিং শেষ করেছেন 'পাকা দেখা', 'পিয়া রে' ছবির। শ্যুটিং সেট থেকে প্রায়ই একাধিক ছবি পোস্ট করেন অভিনেতা।

কলকাতা: অবশেষে 'দায়মুক্ত' হলেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee)। বাড়িতে আনলেন নতুন সদস্যা। ব্যাপারটা কী? নতুন বছরে খুশির খবর শোনালেন খরাজ। বিয়ে দিলেন ছেলে বিহু মুখোপাধ্যায়ের (Bihu Mukherjee)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই সেই খবর জানালেন অভিনেতা। পোস্ট করলেন নবদম্পতির ছবিও।

বরের সাজে খরাজ মুখোপাধ্যায়ের ছেলে বিহু মুখোপাধ্যায়। সঙ্গে কনে অঙ্কনা দাশ (Ankana Das)। নিজেই পরিচয় করালেন খরাজ। ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'এবার আমি দায়মুক্ত। ওরা বিবাহিত।' পাত্রী অঙ্কনা দাশ পেশায় একজন সঙ্গীতশিল্পী। তাঁর নিজের গানের ব্যান্ড রয়েছে। দীর্ঘদিনের সম্পর্ক পরিণতি পেয়েছে অবশেষে। খুব ঘনিষ্ঠ মানুষদের উপস্থিতিতেই চারহাত এক হয়েছে। তবে ছবি পোস্ট হতেই শুভেচ্ছা জানিয়েছেন একাধিক তারকা।

 

একদিকে বলিউডের সঙ্গে টলিউডও যখন পাল্লা দিয়েছে করোনা আক্রান্তের খবরে, তখন এই পোস্ট সত্যিই খুশির। তাঁর পোস্টে একাধিক মানুষ শুভেচ্ছা জানিয়েছেন বিহু ও অঙ্কনাকে। 

আরও পড়ুন: Tollywood Update: 'আমার সঙ্গে অন্তত জেলুসিল করতেই হবে,' পরাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে আবদার অঙ্কুশের

অন্যদিকে কাজের ক্ষেত্রে, সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী' ছবিটি। ইতিমধ্যেই খরাজ মুখোপাধ্যায় শ্যুটিং শেষ করেছেন 'পাকা দেখা', 'পিয়া রে' ছবির। শ্যুটিং সেট থেকে প্রায়ই একাধিক ছবি পোস্ট করেন অভিনেতা। 

গত ১৯ নভেম্বর শ্যুটিং শুরু হয়েছে নতুন বাংলা ছবি 'পাকা দেখা'-র (Paka Dekha Movie)। প্রেমেন্দু বিকাশ চাকির (Premendu Bikash Chaki) পরিচালনায়, সোহম চক্রবর্তী ও শুভমের (Soham Chakraborty and Subham) পরিবেশনায় মুক্তি পাবে নতুন ছবি 'পাকা দেখা'। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সোহম চক্রবর্তী (Soham Chakraborty), সুস্মিতা চট্টোপাধ্যায় (Susmita Chatterjee), খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee), লাবণী সরকার (Laboni Sarkar), সুমন্ত মুখোপাধ্যায় (Sumanta Mukherjee), দোলন রায় (Dolon Roy)ও দীপঙ্কর দে (Dipankar Dey)। ছবিটির প্রযোজনা করছে 'সোহমস এন্টারটেনমেন্ট' ও 'সোনম মুভিস' (Soham's Entertainment and Sonom Movies)।

সেরা শিরোনাম

CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
Shilpa Rao: পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী
পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী
Durga Puja 2026: গঙ্গাজল, ফুল নিয়ে অন্ধকারে মন্দিরে এসেছিলেন কারা? অদ্ভুত অভিজ্ঞতার কথা শোনালেন ভাস্কর চট্টোপাধ্যায়
গঙ্গাজল, ফুল নিয়ে অন্ধকারে মন্দিরে এসেছিলেন কারা? অদ্ভুত অভিজ্ঞতার কথা শোনালেন ভাস্কর চট্টোপাধ্যায়

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget