এক্সপ্লোর

Kishmish: দেব ছবি আঁকবেন, ফাঁকা করা হয়েছিল গোটা পাহাড়

সদ্য মুক্তি পেয়েছে নতুন ছবি 'কিশমিশ'-এর ট্রেলার। রঙ-বেরঙের ট্রেলার মন কেড়েছে দর্শকদের। সেইসঙ্গে দেব-রুক্মিণীর সমীকরণের মুগ্ধতা তো রয়েছেই। আপাতত শেষ পর্যায়ের কাটাছেঁড়া চলছে 'কিশমিশ' নিয়ে।

কলকাতা: প্রথমদিন শ্যুটিং। সেটে ঢুকে রাহুল মুখোপাধ্যায় (Rahool Mukherjee) দেখলেন, সেখানে হাজির দেব (Dev), যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta), ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), শ্রাবন্তী চট্টোপাধ্য়ায় (Shrabanti Chatterjee), অঙ্কুশ হাজরা (Ankush Hazra), খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukerjee) থেকে শুরু করে প্রায় সব অভিনেতা অভিনেত্রী। হাসতে হাসতে পরিচালককে দেব বললেন, 'দেখ, তোর জন্য গোটা ইন্ডাস্ট্রিকে একসঙ্গে নিয়ে এসে আলাপের সুযোগ করে দিলাম।'

সদ্য মুক্তি পেয়েছে নতুন ছবি 'কিশমিশ'-এর ট্রেলার। রঙ-বেরঙের ট্রেলার মন কেড়েছে দর্শকদের। সেইসঙ্গে দেব-রুক্মিণীর সমীকরণের মুগ্ধতা তো রয়েছেই। আপাতত শেষ পর্যায়ের কাটাছেঁড়া চলছে 'কিশমিশ' নিয়ে। তবে ১৬ দিনের শ্যুটিংয়ের অভিজ্ঞতা ভোলার মত নয়। মোবাইল ফোনে এবিপি লাইভকে শ্যুটিংয়ের অভিজ্ঞতা শোনাচ্ছিলেন পরিচালক রাহুল।

আরও পড়ুন: মুখে হাসি, একে অপরের দিকে অপলক চাহনি, সোশ্যাল মিডিয়ায় প্রথম অকপট প্রেম যশরতের

গোটা ছবির শ্যুটিং হয়েছে কলকাতায় ও পাহাড়ে। সেখানকার টুকরো টুকরো স্মৃতি এখনও উজ্জ্বল রাহুলের মনে। বলছেন, 'আমরা অনুমতি নিয়ে ঘুম স্টেশনে শ্যুটিং করছিলাম। অভিনেতা অভিনেত্রীদের অ্যাকশন বলা ততদিনে অভ্যাস হয়ে গিয়েছে। কিন্তু আমার কথা মত ট্রেন এগোচ্ছে, পিছোচ্ছে, এটা বেশ অনবদ্য অভিজ্ঞতা।'

আরও একটি দৃশ্য শ্যুটিংয়ের কথা মনে পড়ে রাহুলের। বলছেন, 'একটা দৃশ্যে ছিল, পাহাড়ের কোলে বসে একা একটা ছবি আঁকবেন দেবদা। ওয়াইড শটের জন্য দরকার ছিল একটা ফাঁকা পাহাড়ের। অরেঞ্জ ভ্যালি টি এস্টেট বলে একটা পাহাড় আমরা ফাঁকা করে দিয়েছিলাম। আমাদের কথা শুনে, শট নেওয়ার সময় সবাই ঘরের ভিতর চলে গিয়েছিলেন। চেকপোস্ট ফেলে ব্লক করে দেওয়া হয়েছিল রাস্তা। যাতে গাড়ি চলাচল না করে। সেই ফাঁকা পাহাড়কে ব্যাকগ্রাউন্ডে রেখেই চলল শ্যুটিং। সেটা দারুণ অভিজ্ঞতা।'

কলকাতার রাস্তায় শ্যুটিংয়ের মজা কিছু কম নয়। রাহুল বলছেন, 'দেবদাকে স্কুলের ছাত্র সাজিয়ে শ্যুটিং করছিলাম কলকাতার রাস্তায়। দেবদা বেশ লজ্জা পাচ্ছিল। আমায় অনেকবার বলেছিল, 'আমায় কেউ চিনতে পারবে না বল...' দেবতা তারকা বাইরের জগতের কাছে। ভিতর ভিতর ভীষণ সাধারণ মানুষ একজন।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget