এক্সপ্লোর

Kishmish: হাউসফুল শো, রেড কার্পেটে তারকা সমাগম, জমজমাট 'কিশমিশ'-এর প্রিমিয়ার

Kishmish: সন্ধেবেলা অবশ্য সবার ভোলবদল.. লাল কার্পেটে রুক্মিণীর হাত ধরে হাসিমুখে হাজির হলেন পর্দার টিনটিন, ওরফে দেব। আবহে তখন বাজছে.. তুই বলব না তুমি...

কলকাতা: সিঙ্গল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স.. শহরের একাধিক হল 'কিশমিশ' (Kishmish) জ্বরে আক্রান্ত। আর সকাল থেকেই এক হল থেকে অন্য হলে ঘুরে বেড়িয়েছেন দেব (Dev), রুক্মিণী মৈত্র (Rukmini Maitra), পরিচালক রাহুল মুখোপাধ্যায় ও অন্যান্যরা। সন্ধেবেলা অবশ্য সবার ভোলবদল.. লাল কার্পেটে রুক্মিণীর হাত ধরে হাসিমুখে হাজির হলেন পর্দার টিনটিন, ওরফে দেব। আবহে তখন বাজছে.. তুই বলব না তুমি...

'কিশমিশ'-এর প্রিমিয়ার

আজ প্রিয়া সিনেমাহলে আয়োজন করা হয়েছিল 'কিশমিশ'-এর প্রিমিয়ারের। সেখানে হাজির ছিল টিম 'কিশমিশ'। শুধু কী তাই, প্রায় টলিউডের সব জনপ্রিয় মুখেরাই হাজির হয়েছিলেন টিনটিন আর রোহিনীর সমীকরণ পর্দায় দেখতে। আর দেব? সকাল থেকে একাধিক হলে ঘুরেছেন তিনি। সেরা প্রতিক্রিয়া কী পেলেন? এবিপি লাইভকে দেব বললেন, 'আমি চেষ্টা করছি বাংলা ছবি নিয়ে লড়াই করার। এখন লড়াইটা খুব কঠিন হয়ে গিয়েছে। হিন্দি আর দক্ষিণী ছবির সঙ্গে পাল্লা দিতে হলে ছবির বিষয়বস্তুকে আরও জোরদার করতে হবে। আজ যখন দর্শক প্রেক্ষাগৃহের বাইরে এসে ছবির বিষয়বস্তু নিয়ে আলোচনা করছেন, ভালো লাগছে। অনেকেই বলছেন, কিশমিশ আমার কেরিয়ারের সেরা ছবি।'

আরও পড়ুন: Irrfan Khan Death Anniversary: বাবার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আবেগপ্রবণ পোস্ট ইরফান-পুত্র বাবিলের

কালো পোশাকে প্রিমিয়ারে ঝলমল করছিলেন রুক্মিণী। তিনি বললেন, 'আমরা দীর্ঘদিন ধরে এই ছবিটা নিয়ে খেটেছি। তারপরে কার্যত না খেয়ে, না ঘুমিয়ে ছবির প্রচার করেছি। সোশ্যাল মিডিয়ায়, সব জায়গায় শুধু কিশমিশ আর কিশমিশ। তবু আমরা থামিনি। আজকে থেকে সবে যাত্রা শুরু হল। আশা করছি কিশমিশ-এর সফর অনেক লম্বা হবে। আমার দাদা, বৌদি আর ছোট্ট ভাইঝিকে খুব মিস করছি। আর আমি বাবাকে কখনও মিস করি না। কারণ জানি বাবা সবসময় আমার সঙ্গে আছে। যাদুদন্ড নিয়ে সবকিছু ঠিক করে দিচ্ছে।'

প্রিমিয়ারে হাজির হয়েছিলেন ইশা সাহা, দিতিপ্রিয়া রায়, কৌশানী মুখোপাধ্যায়, তৃণা সাহা, অরিন্দম শীল থেকে শুরু হলে টলিউডের অধিকাংশ তারকারাই। প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়েছেন টিম 'কিশমিশ'-কে। বাংলা ছবি দেখতে দর্শক আবার হলমুখী হচ্ছে তাতে খুশি সবাই।

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget