এক্সপ্লোর

Dev on KK Demise: 'প্রশাসন বা পুলিশকে দোষ দেওয়া উচিত নয়’, কে কে-র মৃত্যু প্রসঙ্গে মুখ খুললেন দেব

Dev on KK Death: 'আমার মনে হয় আওয়াজ তুললে একটামাত্র ঘটনা নিয়ে আওয়াজ তোলা উচিত না। এটা যদি ভুল হয় তাহলে সবকটা ভুল। কিন্তু আগেরগুলো যদি ঠিক হয় তাহলে এবার মনে হয় একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে।'

পার্থপ্রতিম দাস, কলকাতা: সঙ্গীতশিল্পী কে কে-র মৃত্যু নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা ও তৃণমূল সাংসদ দেব। ‘কে কে-র মৃত্যুর জন্য প্রশাসন বা পুলিশকে দোষ দেওয়া উচিত নয়। তাহলে সব রাজনৈতিক সভাও বন্ধ করা উচিত। কে কে-র মৃত্যু নিয়ে বাড়াবাড়ি হচ্ছে।’ মন্তব্য তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবের।

কে কে-র মৃত্যু নিয়ে কী বললেন দেব?

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বলেন, 'গ্রামেগঞ্জে বা কোনও মলে যখন কোনও মিউজিক লঞ্চ হয়, আমার ক্ষেত্রেও, যেভাবে লোকে আসে আমারই ভয় লাগে। কিন্তু এটা একজন শিল্পীর প্রতি তাঁদের ভালবাসা। তাঁকে দেখার তাগিদ, চাহিদা। এটা সরকারের দোষ, এটা পুলিশের দোষ না কি আয়োজকদের দোষ জানি না। আমরা সবসময়েই বলি যে সরকারের দোষ। কিন্তু তা তো আসলে নয়। পুলিশ তো সারাক্ষণ গিয়ে দেখবে না যে কোথায় কত লোক এসেছে। তাহলে তো সব শো বন্ধ করে দিতে হয়। সব রাজনৈতিক সভা বা মিছিল বন্ধ করে দিতে হবে। করোনার সময়ে তো বিধিনিষেধ সত্ত্বেও প্রচুর লোক নিয়ে মিছিল হয়েছে। তাই আমার মনে হয় আওয়াজ তুললে একটামাত্র ঘটনা নিয়ে আওয়াজ তোলা উচিত না। এটা যদি ভুল হয় তাহলে সবকটা ভুল। কিন্তু আগেরগুলো যদি ঠিক হয় তাহলে এবার মনে হয় একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে।'

আরও পড়ুন: Yash Dasgupta: 'চিনে বাদাম' থেকে সরে দাঁড়ালেন যশ, কেন?

রাজ্যপালের মন্তব্য

অন্যদিকে গতকাল সঙ্গীত শিল্পী কে কে-র মৃত্যুর ঘটনায় প্রশাসনের কড়া সমালোচনা করেন রাজ্যপাল। তাঁর বক্তব্য, নজরুল মঞ্চে কত দর্শক আসবেন, তার ওপর নিয়ন্ত্রণ থাকা উচিত ছিল। সঙ্কটের সময় সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি। পাল্টা তৃণমূলের আক্রমণ, বিজেপির সুরে কথা বলছেন রাজ্যপাল।

গানের সুরে মাতাতে কলকাতায় এসেছিলেন কে কে। কিন্তু ফিরে গেলেন নিথর হয়ে। আর তা নিয়েই তরজায় তেতে উঠেছে বঙ্গ রাজনীতি।

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget