এক্সপ্লোর

KK Demise: কে কে-র অনুষ্ঠানে হাজির ছিলেন প্রায় ৬ থেকে ৭ হাজার দর্শক

KK Death: নজরুল মঞ্চে প্রায় ২৪৮৩ জন দর্শক বসার জায়গা আছে। কর্মকর্তাদের কথায় প্রায় ৭ হাজারের ওপর দর্শক এসেছিলেন কাল। শেষ ৩-৪টি গান গাওয়ার আগে ব্যাকস্টেজে গিয়ে বিশ্রাম নেন তিনি। ফের উঠে আসেন স্টেজে।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: সোমবার নজরুল মঞ্চেই (Nazrul Mancha) ঠাকুরপুকুরের গুরুদাস কলেজের অনুষ্ঠানে গান গেয়েছিলেন কে কে। অনুষ্ঠানের মাঝেই জানিয়েছিলেন, অসুস্থ বোধ করছেন তিনি। এমনই দাবি করছেন নজরুল মঞ্চের নিরাপত্তারক্ষীরা (Security)। অনুষ্ঠান শেষে হোটেল ফিরে আরও অসুস্থ বোধ করলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

কী বলছেন নজরুল মঞ্চের নিরাপত্তারক্ষীরা?

গত পরশুর পর গতকালও নজরুল মঞ্চে অনুষ্ঠান করেছিলেন কে কে। অনুষ্ঠানের মাঝেই অসুস্থ বোধ করছেন বলেও জানান তিনি। নজরুল মঞ্চের নিরাপত্তারক্ষী জানিয়েছেন, গতকাল প্রচণ্ড ভিড় হয়েছিল নজরুল মঞ্চে। প্রায় ৬ থেকে ৭ হাজার দর্শক হাজির ছিলেন কে কে-র অনুষ্ঠান দেখতে। পাঁচিল টপকেও ঢুকে পড়েন অনেকে। অনুষ্ঠান শেষে কখন নজরুল মঞ্চ ছেড়ে বেরিয়ে যান কে কে, ভিড়ের কারণে তা টেরই পাননি বলে জানিয়েছেন নিরাপত্তারক্ষী। 

গত দুদিন ধরে গোটা নজরুল মঞ্চ মাতিয়ে রেখেছিলেন কে কে। শয়ে শয়ে ছাত্রছাত্রীদের মনোরঞ্জনে কোনও খামতি রাখেননি তিনি। কিন্তু আজ সেই মঞ্চ শূন্য। নেই কে কে। তবে রয়ে গিয়েছে তাঁর প্লে লিস্ট। ২০টি গানের তালিকা তৈরি করেছিলেন কে কে। শুরু হয়েছিল 'তু আশিকি হ্যায়' দিয়ে, শেষে জনপ্রিয় 'প্যল'। 

অসুস্থ বোধ করা সত্ত্বেও কয়েক মুহূর্তের বিশ্রাম শেষে ফের অনুষ্ঠান শুরু করেন কে কে। শেষ করেন তাঁর ২০টি গানের প্লে লিস্ট। 'হম রহে ইয়া না রহে কাল/ পল, ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল।' শেষ গানের শেষ লাইনে নিজে থেকে গেয়েছিলেন, 'ইয়াদ আয়েঙ্গে কলকাতাকে পল।' সেই সব স্মৃতিই এখন তাড়া করে বেড়াচ্ছে শ্রোতাদের। 

নজরুল মঞ্চে মোট প্রায় ২৪৮৩ জন দর্শক বসার জায়গা আছে। কিন্তু কর্মকর্তাদের কথায় প্রায় ৭ হাজারের ওপর দর্শক এসেছিলেন কাল। শেষ ৩-৪টি গান গাওয়ার আগে ব্যাকস্টেজে গিয়ে বিশ্রাম নেন তিনি। ফের উঠে আসেন স্টেজে। শেষ করেন ২০টি গানই। তবে শুধু কালই যে তিনি অসুস্থ বোধ করছিলেন তা নয়। গত পরশু, বিবেকানন্দ কলেজের অনুষ্ঠানে গান গাইতে গিয়েও অসুস্থ বোধ করেন। তবে অনুষ্ঠান থামাননি। 

আরও পড়ুন: KK Demise: একই অ্যালবামে কাজ করা সত্ত্বেও আমাদের আলাপ হয়নি কোনওদিন: রূপম

ভিড় উপচে পড়ে নজরুল মঞ্চে। অডিটোরিয়ামে আজও পড়ে রয়েছে ভাঙা বাঁশের টুকরো। সাতটা গেটের পাঁচটি গেট খুলে দেওয়া হয় ভিড়ের জন্য। ইট পাটকেলও ছোড়া হয়। দুটি অগ্নিনির্বাপক যন্ত্রের মধ্যে একটি স্প্রে করা হয়। তাঁর চিহ্নও রয়েছে। ভিড় সামলাতে অনেক চেষ্টা করা হলেও পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
Tollywood News: ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget