এক্সপ্লোর

Web Series: লোভে পড়ে প্রতারণার শিকার কৌশিক রায়? আসছে নতুন ওয়েব সিরিজ '৩৬ ঘণ্টা'

New Series '36 Ghanta': জনপ্রিয় ক্লিক ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ '৩৬ ঘণ্টা'। জন হালদারের পরিচালনায় অভিনয় করবেন কৌশিক রায় ও রিয়া গঙ্গোপাধ্যায়।

কলকাতা: জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম (OTT Platform) 'ক্লিক' (Klikk) নিয়ে আসতে চলছে তাঁদের নতুন ওয়েব সিরিজ (Web Series)। জন হালদারের পরিচালনায় ও প্রযোজনায় আসছে '৩৬ ঘণ্টা' (36 Ghanta)। প্রকাশ্যে এল সিরিজের প্রথম লুক। 

জন হালদারের পরিচালনা আসছে '৩৬ ঘণ্টা'

আসছে নতুন ক্লিক অরিজিন্যাল ওয়েব সিরিজ '৩৬ ঘণ্টা'। সিরিজের গল্প খানিকটা এমন, নীহার নামক এক ব্যবসায়ী প্রচণ্ড আর্থিক সমস্যার মধ্যে পড়ে অনেকগুলি টাকা ধার নেয়। সমস্যা হয় যখন শেয়ার মার্কেটে ধস নামার কারণে তার সব টাকা ডুবে যায়। পাওনাদারদের লাগাতার চাপে সে বাধ্য হয়ে তার এক পার্টনারের কাছে যায় টাকা জোগাড় করতে। রাস্তায় কাকতালীয়ভাবে সে একটি দুর্ঘটনায় পড়া গাড়ি দেখতে পায়। সেই গাড়ির ডিকিতে বেশ কিছু টাকা দেখতে পেয়ে নীহার লোভ সামলাতে না পেরে সেইগুলি আত্মসাৎ করে ফিরে আসতে যায়। কিন্তু ভাগ্যের পরিহাসে তার রাস্তা গুলিয়ে যায় এবং শেষমেশ সে একটি জঙ্গলে আশ্রয় নেয়। সে বুঝতে পারেনি যে এই টাকার জন্যই ধীরে ধীরে সে জড়িয়ে পড়বে একটি রাজনৈতিক জালে। এরপরের ঘটনাক্রম নীহারকে কোন দিকে নিয়ে যায় সেই নিয়েই '৩৬ ঘণ্টা' ওয়েব সিরিজের গল্প।

লোভ, প্রতারণা আর বিফলতায় জর্জরিত এক রোমহর্ষক থ্রিলার ঘরানার সিরিজ এটি। লোভের মায়াজাল থেকে কি নিস্তার পাওয়া যাবে? ঘুরবে কি তার পরিবারের ভাগ্যচক্র? এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে Klikk ওটিটিতে। সিরিজটি এই জানুয়ারিতেই মুক্তি পাবে। সিরিজের চিত্রনাট্য ও সংলাপ সঞ্জয় ভট্টাচার্যের। এখানে অভিনয় করতে দেখা যাবে কৌশিক রায়, প্লাবন বসু, রিয়া গঙ্গোপাধ্যায়, দেবশ্রী রায়, সোমনাথ চক্রবর্তী প্রমুখকে। 

পরিচালক জন হালদারের কথায়, 'এই গল্পটা বর্তমান সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে খুবই প্রাসঙ্গিক। এই গল্পে একজনের যাত্রার মধ্যে দিয়ে আমি বার্তা দিতে চেয়েছি যে কীকরে আমাদের অত্যন্ত কাছের মানুষেরাও বিপদে পড়ে বদলে যেতে পারে এবং লোভ কতটা মারাত্মক পরিণতির দিকে আমাদের প্রতিনিয়ত ঠেলে দিচ্ছে। এটি আমার তৃতীয় ওয়েব সিরিজ 'ক্লিক'-এর সঙ্গে। এখন প্রায় পরিবারের মতো হয়ে গিয়েছি আমরা।'


Web Series: লোভে পড়ে প্রতারণার শিকার কৌশিক রায়? আসছে নতুন ওয়েব সিরিজ '৩৬ ঘণ্টা

অভিনেতা কৌশিক রায় বলেন, 'এটি ক্লিকের সঙ্গে আমার প্রথম কাজ। আমি ওদের নাম শুনেছি অনেক, বিশেষত ওরা গতে বাঁধা কাজের পরিধির বাইরে বেরিয়ে অনেক নতুন ধারার চিন্তা ভাবনা করে। আমি প্রধানত টেলিভিশনে কাজ করেছি, তবে এই ওয়েব মিডিয়ায় এটি একটি মূল্যবান অভিজ্ঞতা ছিল। আমি আগেও সাধারণ মানুষের চরিত্রায়ণ করেছি। কিন্তু ভীত, পলাতক একজন মানুষ, যে লোভে জর্জরিত, সেই মানুষটির সূক্ষ্ম অভিব্যক্তি ফুটিয়ে তোলা কঠিন ছিল। আউটডোরের শ্যুটিংও বেশ কঠিন ছিল। তবে আমরা টিম হিসেবে একসঙ্গে, দারুণ উদ্যমে কাজ করেছি।'

আরও পড়ুন: New Serial Update: মণিলাল বন্দ্যোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে আসছে নতুন ধারাবাহিক 'স্বয়ংসিদ্ধা'

রিয়া গঙ্গোপাধ্যায় বলেন, 'আমারও প্রথম কাজ ক্লিকের সঙ্গে। এটি আমার জন্য একটা স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। পরিচালকের সঙ্গে এবং অভিজ্ঞ জনপ্রিয় অভিনেতা কৌশিক রায়ের সঙ্গে কাজ করার সুযোগ - এটি একটি বাড়তি পাওনা। আমরা সবাই একটা বেশ কঠিন আউটডোর শিডিউলে শ্যুট করেছি। টেলিভিশনের ধারাবাহিকের পরে এমন একটি রহস্যময় ওয়েব সিরিজ, খুবই উপভোগ করে কাজ করেছি। আমি এখন দর্শকদের প্রতিক্রিয়ার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছি।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget