এক্সপ্লোর

SSR: ছবিতে কাজের সুযোগ না পেলে সুশান্তের প্ল্যান বি কী ছিল?

মৃত্যুর আগে জীবন সম্পর্কে অনেক পরিকল্পনা ছিল সুশান্ত সিংহ রাজপুতের। ডায়রিতে হাতে কলমে লিখে গিয়েছিলেন তাঁর স্বপ্নের কথা। তার কোনওটা ছিল বিমান ওড়ানোর পরিকল্পনা, কোনওটা আবার মহাকাশ সম্পর্কে জানার আগ্রহ

মুম্বই: সদ্যই জন্মদিন গিয়েছে বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের (Sushant Singh Rajput)। কিন্তু জন্মদিনে এই পৃথিবীতে নেই অভিনেতা। অনুরাগীরা আজও বিশ্বাস করতে পারেন না যে এই ঘটনা সত্যি। সত্যিই আর পৃথিবীতে নেই সুশান্ত সিংহ রাজপুত। ২০২০ সালের ১৪ জুন বান্দ্রায় নিজের অ্যাপার্টমেন্টেই অকালে মৃত্যু হয় তাঁর। সেখানেই পাওয়া গিয়েছিল অভিনেতার ঝুলন্ত মৃতদেহ। প্রাথমিক তদন্তে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল যে অভিনেতা আত্মহত্যা করেছেন। বাকি তদন্ত এখনও চলছে।

মৃত্যুর আগে জীবন সম্পর্কে অনেক পরিকল্পনা ছিল সুশান্ত সিংহ রাজপুতের। ডায়রিতে হাতে কলমে লিখে গিয়েছিলেন তাঁর স্বপ্নের কথা। তার কোনওটা ছিল বিমান ওড়ানোর পরিকল্পনা, কোনওটা আবার মহাকাশ সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ। বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত জানিয়েছিলেন, যদি তিনি ছবিতে কাজের সুযোগ না পান, তাহলে কী করবেন। সেই পরিকল্পনাও করে রেখেছিলেন অভিনেতা।

আরও পড়ুন - Bharti on Mithun Chakraborty: খাবার চিবানো নিয়ে মিঠুন চক্রবর্তীর সঙ্গে রসিকতা ভারতীর

২০১৫ সালে এক সাক্ষাৎকারে সুশান্ত সিংহ রাজপুত তাঁর ভবিষ্যত পরিকল্পনার কথা জানিয়েছিলেন। সম্প্রতি নেট মাধ্যমে ভাইরাল হয়েছে সেই সাক্ষাৎকারের ভিডিও। যাতে অভিনেতাকে বলতে শোনা যাচ্ছে, 'আমি যখন ছোট পর্দায় অভিনয় করা ছাড়ি, তখন অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল, আরে তুমি তো ছবি তৈরির কোর্স করছ। কিন্তু যদি কখনও ছবিতে কাজের সুযোগ না পাও, তখন কী করবে। আমি তাঁদের বলেছিলাম, আমি নিজেই নিজের ছবি তৈরি করব। মানে আমি আগে থেকেই ভেবে রেখেছি যে, যদি কখনও আমি কোনও ছবিতে কাজের সুযোগ না পাই, তাহলে ভালো ক্যামেরা কিনব আর নিজের শর্ট ফিল্ম তৈরি করব। তাতে নিজেই অভিনয় করব। ফিল্ম সিটিতে ক্যান্টিনও খুলব আমি।'

তিনি আরও বলেন, 'এটা অনেকটাই আমার প্ল্যান বি। আমি ফিল্ম সিটিতে এত সময় কাটিয়েছি যে, ওটার প্রতি আমার ভালোবাসা জন্মে গিয়েছে। ওটাই একমাত্র জায়গা যেখানে মুম্বইয়ের তারকারা শ্যুটিং করেন। আর ক্যান্টিন খুললে, সেখানে আমি খেতেও পারব আবার ছবিও উপভোগ করতে পারব। আর সেখানে নিজের জন্য শর্ট ফিল্মও তৈরি করতে পারব।'

সেরা শিরোনাম

Jeetu-Srijla: প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
Shah Rukh Khan: ১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
Big Boss Bangla: চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget