এক্সপ্লোর

ফের পরমব্রত-কোয়েল জুটি, পুজোয় মুক্তি পাচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে তৈরি 'বনি'

তিনটে আলাদা চরিত্র, তাঁদের ৩ জনের আলাদা সমস্যা। গল্পের বুনোটে হঠাৎ মিলে যায় তাঁরা। তারপর? মুক্তি পেল শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে তৈরি নতুন ছবি 'বনি'-র পোস্টার

কলকাতা: তিনটে আলাদা চরিত্র, তাঁদের ৩ জনের আলাদা সমস্যা। গল্পের বুনোটে হঠাৎ মিলে যায় তাঁরা। তারপর? মুক্তি পেল শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে তৈরি নতুন ছবি 'বনি'-র পোস্টার। পুজোয় মুক্তি পাচ্ছে সুরিন্দর ফিল্মস প্রযোজিত নতুন এই ছবি। মুখ্য ভূমিকা রয়েছেন কোয়েল মল্লিক ও পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁরা ছাড়াও এই ছবিতে দেখা যাবে কাঞ্চন মল্লিক, জাকারি কফিন ও অন্জন দত্তকে। 'হেমলক সোসাইটি'-র পর ফের রুপোলি পর্দায় ফিরছে পরমব্রত ও কোয়েলের জুটি।

গল্পের তিনটি অংশ। প্রথম অংশের গল্প মিলানে বসবাসকারী এর বাঙালি দম্পতিকে নিয়ে। তাঁদের সদ্যজাত ছেলের মধ্যে বিশেষ এক শক্তি অনুভব করে তাঁরা। বড় হয়ে এই শিশু বিশেষ ক্ষমতা বহন করবে এই আশঙ্কা হয় দম্পতির। কি করে সদ্যোজাত ছেলেকে রক্ষা করবে তারা? গল্পের মোড়ে রয়েছে উত্তর। 

গল্পের আরও একটি অংশ বলে আমেরিকায় জন্ম নেওয়া এক বাঙালি বিজ্ঞানীর। হঠাৎ করেই সরকারের চোখে জঙ্গি হয়ে ওঠে সে। পালাতে পালাতে ইতালিতে এসে পৌঁছয় ওই বিজ্ঞানী। আর সেখানেই তার দেখা হয় যায় ওই দম্পতির সঙ্গে। তাদের সদ্যোজাতকে দেখে বিজ্ঞানীর মনে হয়, তার কাজ শুরু হল।

গল্পের তৃতীয় অংশ এক সাদামাটা চাকুরীজীবীর। চোরাবাজার থেকে সে একটি অকেজো রোবট কেনে। কিন্তু সেটিকে বাড়ি নিয়ে আসার পরেই আমূল বদলে যায় তাঁর জীবন। তারপর? কীভাবে এই ৪ জনের জীবনের ওঠাপড়া মিলে যায়, সেই গল্পই বলবে 'বনি'

'বনি' ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। ছবির সঙ্গীতের দায়িত্ব সামলেছেন শিল্পী অনুপম রায়। সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন তিয়াস সেন। আবহসঙ্গীত নবারুণ বসু, ছবির এডিটর সুমিত চৌধুরী। রূপসজ্জার দায়িত্বে রয়েছেন, মৌটুসী মিত্র।

ছবিতে পরমব্রতর চরিত্রের নাম সব্যসাচী মুখোপাধ্যায়, কোয়েলের চরিত্রের নাম প্রতিভা মুখোপাধ্যায়। সৌকত ওসমানের চরিত্রে অভিনয় করছেন অঞ্জন দত্ত ও জাকারি কফিনের অভিনয় করবেন পেট্রোভের ভূমিকায়।

আগামী ১০ অক্টোবর রুপোলি পর্দায় জমাটি গল্প বলতে আসছে 'বনি'।

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget