এক্সপ্লোর

Koffee With Karan: শাহরুখ প্রেমীদের জন্য সুখবর! 'কফি উইথ কর্ণ'-এর আগামী সিজনে আরিয়ানের সঙ্গে আসতে পারেন কিং খান

Shah Rukh Khan and Aryan Khan: 'কফি উইথ কর্ণ সিজন ৭'-এ আসেননি শাহরুখ খান। শোনা গিয়েছিল তাঁর 'পাঠান' ছবির বিশেষ লুকে ছিলেন তিনি তখন, তা প্রকাশ্যে যাতে না আসে সেই কারণে টক শোয়ে আসতে পারেননি তিনি।

মুম্বই: বলিউড প্রেমীদের অন্যতম পছন্দের টক-শো 'কফি উইথ কর্ণ' (Koffee With Karan)। বলিউডের পরিচালক-প্রযোজক কর্ণ জোহরের (Karan Johar) সঞ্চালনায় অনুষ্ঠিত এই শোয়ে হাজির হন বলিউডের একাধিক তারকা। তাঁদের সঙ্গে আড্ডার মাধ্যমে বিভিন্ন অন্দরের খবর পান দর্শক। তবে গত বছরের শেষ 'কফি উইথ কর্ণ'-এ আসা তারকাদের নাম প্রকাশ্যে আসার পর খানিক হতাশ হয়েছিলেন কিং খানের (Shah Rukh Khan) অনুরাগীরা। তিনি আসেননি সেই সিজনে। তবে এবার তাঁদের জন্য সুখবর। 

'কফি উইথ কর্ণ সিজন ৮'-এ আসবেন কিং খান? সঙ্গে ছেলে?

'কফি উইথ কর্ণ সিজন ৭'-এ আসেননি শাহরুখ খান। শোনা গিয়েছিল তাঁর 'পাঠান' ছবির বিশেষ লুকে ছিলেন তিনি তখন, তা প্রকাশ্যে যাতে না আসে সেই কারণে টক শোয়ে আসতে পারেননি তিনি। নিরাশ হয়েছিলেন কিং খান অনুরাগীরা। কিন্তু এবার শোনা যাচ্ছে দর্শকদের মনের ইচ্ছা পূর্ণ হবে। 

'কফি উইথ কর্ণ' (Koffee With Karan Season 8) অনুষ্ঠানের আগামী মরশুমে আবির্ভাব হবেন 'জওয়ান'। শুধু তাই নয়। বাবার সঙ্গে না কি আসবেন আরিয়ান খান (Aryan Khan)। এমনিতে ক্যামেরার সামনে বিশেষ আসতে পছন্দ করেন না তিনি, খানিক লাজুকই বটে। কিন্তু এবার নাকি আরিয়ানও অংশ নেবে অনুষ্ঠানে। 

একাধিক সূত্র মারফত খবর, 'শাহরুখ খান ও আরিয়ান খান এবার কর্ণ জোহরের অনুষ্ঠানের প্রথম অতিথি হবেন। তাঁরা তারকা পুত্রের ইন্ডাস্ট্রিতে পরিচালক ও রচয়িতা হিসেবে ডেবিউ নিয়েই কথা বলবেন বেশি। সেই সঙ্গে মজা ঠাট্টা তো থাকবেই।'

আরিয়ান তাঁর প্রথম ওয়েব সিরিজ নিয়ে একেবারে তৈরি। আর সেই আবহেই বাবা-ছেলে একসঙ্গে 'কফি উইথ কর্ণ' অনুষ্ঠানে আসবেন বলে জানা যাচ্ছে। কিন্তু যে ছেলে একেবারেই সর্বসমক্ষে আসতে চান না, তিনি হঠাৎ টক-শোয়ে আসতে রাজি হলেন কীকরে? শোনা যাচ্ছে, কর্ণের সঙ্গে পারিবারিক ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই তাঁর শোয়ে আসতে রাজি হয়েছেন আরিয়ান। 

আরও পড়ুন: Jawan: 'পাঠান জওয়ান বন গয়া...', শাহরুখের নতুুন ছবির প্রিভিউ শেয়ার করে প্রশংসায় পঞ্চমুখ সলমন

সূত্র মারফত আরও খবর, এখনই শাহরুখ খান ও কর্ণ জোহরের একসঙ্গে কাজ করার কোনও অভিপ্রায় নেই। কারণ শাহরুখ খান আপাতত একাধিক ভিন্ন ধরনের প্রজেক্টে মন দিয়েছেন। অন্যদিকে, শাহরুখ ও আরিয়ানের 'কফি উইথ কর্ণ'-এর অনুষ্ঠানে আসার খবরে উচ্ছ্বসিত অনুরাগীরা। আরিয়ান খানকে এখনও পর্যন্ত সেভাবে কোনও সাক্ষাৎকারে বা মিডিয়ার সামনে কথা বলতে দেখা যায়নি। ফলে অনুরাগীরা বেশ উত্তেজিত। অনুরাগীদের আশা, আরিয়ানের সঙ্গে অনন্যার সম্পর্কের ব্যাপারেও কোনও কথা জানতে পারবেন তাঁরা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget