এক্সপ্লোর

Oindrila Sharma:'ঐন্দ্রিলার বিষয়ে নেতিবাচক খবর ছড়ানো বন্ধ করুন', সোশ্যালে অনুরোধ সব্যসাচীর

Sabyasachi on Oindrila: বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা ফের অসুস্থ হতেই, আরোগ্য কামনা করছেন সেলেব থেকে সাধারণ। এদিন ফেসবুক পোস্ট করে কী বললেন সব্যসাচী ?

কলকাতা: বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা (Oindrila Sharma) ফের অসুস্থ হতেই, আরোগ্য কামনা করছেন সেলেব থেকে সাধারণ। সোশ্যাল মিডিয়ায়, তার ছবি দিয়ে অনেকেই মনের কথা লিখছেন। উল্লেখ্য, মঙ্গলবার রাতে ফের গুরুতর অসুস্থ হয়ে পড়েন ঐন্দ্রিলা শর্মা। হাওড়ার একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পাঠানো হয় সেদিন ভেন্টিলেটরে। আর এদিন  সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury) স্পষ্ট করে দিয়ে লিখেছেন, 'ঐন্দ্রিলার বিষয়ে অযথা নেতিবাচক খবর ছড়ানো বন্ধ করুন।' 

এদিন সব্যসাচী ফেসবুক পোস্ট করে বলেন,  'ঐন্দ্রিলার বিষয়ে অযথা নেতিবাচক খবর ছড়ানো বন্ধ করুন। ভুয়ো খবরে নিজেদের বিভ্রান্তি বাড়াবেন না অথবা ওর বাড়ির লোককে বিরক্ত করবেন না। আমি এখনও অবধি কোনও সংবাদমাধ্যমের সাথে যোগাযোগ করিনি। সাক্ষাৎকার দিইনি। দেবও না। শুধু জেনে রাখুন, মেয়েটা লড়াই করে যাচ্ছে, সাথে লড়ছে একটা গোটা হাসপাতাল। ' এরপর তিনি আরও বলেন, 'নিজের হাতে করে নিয়ে এসেছিলাম, নিজের হাতে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো। এর অন্যথা কিছু হবে না।'

স্বপ্নে ভর করে ডানা মেলার বয়সেই ক্যান্সারে আক্রান্ত হন ঐন্দ্রিলা। তবে অদৃষ্টকে দোষারোপ করার পরিবর্তে দাঁতে দাঁত চেপে লড়াই করেছিলেন। তাঁর সেই অদম্য লড়াইয়ের সামনে মাথা নোয়াতে হয়েছিল ক্যান্সারকে। মারণ রোগকে হারিয়ে ফিরে এসেছিলেন অভিনয় জগতে। তার পর স্বাভাবিক জীবন যাপনই চলছিল ঐন্দ্রিলার। উৎসবের মরসুমে শাড়ি পরে ছবিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন তিনি।  কিন্তু মঙ্গলবার রাতে আচমকা ফের অসুস্থ হয়ে পড়েন ঐন্দ্রিলা।

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ব্রেন স্ট্রোক হয় ঐন্দ্রিলার। জমাট বেঁধে যায় রক্ত। তা বার করতে গেলে ঐন্দ্রিলার শরীরের একদিক সম্পূর্ণ অসাড় হয়ে গিয়েছে। হাওড়ার আন্দুলের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তবে এই প্রথম নয়, দুবার ক্যানসারকে জয় করে ফিরে এসেছেন ঐন্দ্রিলা। খুব অল্পবয়সেই ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তিনি। দীর্ঘ চিকিৎসার পরে ফিরে আসে। শুরু করেন অভিনয়। ধারাবাহিক। মুখ্য চরিত্র। জনপ্রিয়তা পান ঐন্দ্রিলা। অভিনয়ের পাশাপাশি চলতে থাকে নাচও। ঐন্দ্রিলার মধ্যে অপার জীবনীশক্তি। যার কাছে বার বার হেরে যায় সব অসুস্থতা। যখন সম্পূর্ণ ডুবে গিয়েছেন কাজে, তখন আবার ক্যানসারে আক্রান্ত হন তিনি। দিল্লিতে চলে যেতে হয় ঐন্দ্রিলাকে।    

আরও পড়ুন, ডার্ক থ্রিলার গল্প নিয়ে শ্যুটিং শুরুর পথে 'ত্রিভুজ', বাপ্পা পরিচালিত নতুন ছবির অপেক্ষায় ভক্তরা

ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে আগাগোড়া ঐন্দ্রিলার পাশে ছিলেন প্রেমিক সব্যসাচী চৌধুরী। হাওড়ার ওই হাসপাতালেই রয়েছেন তিনি। ঐন্দ্রিলার কাছে কাছেই রয়েছেন। পরিবারের লোকজনও রয়েছেন হাসপাতালে। ঐন্দ্রিলাকে দ্রুত সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনাই লক্ষ্য সকলের। ঐন্দ্রিলার অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়েছে টলিপাড়াতেও। কলা-কুশলীরা তাঁর খোঁজ নিচ্ছেন। দ্রুত আরোগ্য কামনা করছেন সকলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget